তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com এ কারণেই আল্লাহ তায়ালা মুসলিম সমাজকে নির্দেশ দেন যে, যারা একমাত্র অর্থের অভাবে হালাল ও বৈধভাবে বিয়ে করতে অক্ষম, তাদেরকে বিয়ে করতে যেন তারা সর্বতোভাবে সাহায্য ‘তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিতদের বিয়ে দিয়ে দাও এবং তোমাদের দাসদাসীদের মধ্যে যারা সৎ ও যোগ্য তাদেরও । তারা যদি দরিদ্র হয় তবে আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহে এখানে ‘আয়ামা’ শব্দটা দ্বারা সেসব স্বাধীন নারী ও পুরুষকে বুঝানো হয়েছে যারা স্বামীহীন বা ্ত্রীহীন অবস্থায় রয়েছে। ‘আয়ামা’র পরেই দাসদাসীর কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এভাবে, ‘আর তোমাদের দাসদাসীদের মধ্যে যারা বিয়ের যোগ্য তাদেরকেও !' এই উভয় শ্রেণীর লোকদেরই অভিন্ন বৈশিষ্ট্য হলো অর্থাভাব, যা পরবর্তী বাক্য দ্বারা বুঝা যায়, দেবেন!’ এখানে মুসলিম সমাজকে আদেশ দেয়া হয়েছে তাদেরকে বিয়ে দিতে । অধিকাংশ ইমাম ও তাফসীরকারের মতে এ আদেশ বাধ্যতামূলক নয়, বরং উপদেশমূলক ৷ তাদের প্রমাণ এই যে, রসুল (স.)-এর যুগে অনেক লোক স্বামীহীন বা স্ত্রীহীন অবস্থায় জীবন কাটিয়ে দিয়েছে। তাদেরকে বিয়ে দেয়া হয়নি । এ আয়াতের আদেশ যদি বাধ্যতামূলক হতো, তবে তাদেরকে অবশ্যই বিয়ে দেয়া হতো। কিন্তু আমার মত এই যে, এ আদেশ অবশ্যই বাধ্যতামূলক । তবে সেটা এ অর্থে নয় যে, রাষ্ট্র ও সরকার স্বামীহীন ও স্ত্রীহীন নরনারীকে বিয়ে করতে বাধ্য করবে। বরঞ্চ তার অর্থ এই যে, তাদের মধ্যে যারা বিয়ে করতে ইচ্ছুক, তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে তাদের সতিত্ব ও শ্লীলতাকে নিরাপদ করা ও সংরক্ষণ করা ইসলামী সমাজ ও রাষ্ট্রের জন্যে অবশ্য কর্তব্য বা ওয়াজেব। কেননা বিয়ে হচ্ছে সতিতৃকে কার্যকরভাবে সংরক্ষণ ও সমাজকে ব্যাভিচার ও অশ্লীলতা থেকে পবিত্র করা ও পবিত্র রাখার সবচেয়ে বাস্তবসম্মত পন্থা ও উপায় । সমাজকে ব্যাভিচার থেকে পবিত্র রাখা যখন ওয়াজেব, তখন তার পন্থা ও উপায় অবলম্বন করাও ওয়াজেব। এই সাথে আমাদের এ কথাও বিবেচনায় রাখতে হবে যে, ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যাবতীয় অর্থনৈতিক সমস্যার মৌলিক সমাধান দিয়ে থাকে। তাই সে সরুল সুস্থ ও সবল মানুষকে নিজের যাবতীয় মৌলিক প্রয়োজন পূরণের উপযোগী অর্থ ও জীবিকা উপার্জনে সমর্থ বানায় এবং সরকারী কোষাগারের মুখাপেক্ষী হতে দেয় না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সে সরকারী কোষাগারকেও কিছু কিছু সাহায্য করতে বাধ্য করে। ইসলামী ব্যবস্থায় মূল কথা হলো প্রত্যেক নাগরিক নিজ নিজ উপার্জনে স্বয়ন্তর হবে এবং কারো মুখাপেক্ষী থাকবে না। সকল নাগরিকের কর্ম সংস্থান ও পর্যাপ্ত পারিশ্রমিকের ব্যবস্থা করাকে সে রাষ্ট্রের কর্তব্য হিসেবে ধার্য করে। বাইতুল মাল বা সরকারী কোষাগার থেকে সাহায্য করাটা ব্যতিক্রমী বা বিশেষ ব্যবস্থা হিসেবে গণ্য । এর ওপর ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা নির্ভরশীল নয় । এতদসত্তেও ইসলামী সমাজে যদি কখনো এমন কিছু অবিবাহিত নর নারী বিদ্যমান থাকে,

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।