তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com এ উক্তি থেকে বুঝা যায় যে, মানুষের মন মানসিকতা, গঠন প্রক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে আল্লাহর জ্ঞান কতো গভীর যার ভিত্তিতে তিনি এ নির্দেশ দিয়েছেন। এ দ্বারা বুঝা যায় যে, অনেক সময় চাক্ষুস দর্শনের চেয়ে কল্পনা যৌন আবেগ উঙ্কে দেয়ার ব্যাপারে অধিকতর শক্তিশালী হয়ে থাকে। কেউ কেউ এমনও আছে, যাদের যৌন আবেগ নারীর দেহ দর্শনের চেয়েও তার জুতো, পোশাক বা গহনা দৰ্শনে অধিকতর উত্তেজিত হয়ে থাকে। অনুরূপভাবে, অনেকে এমনও আছে, যার সামনে নারীর প্রকাশ্য উপস্থিতির চেয়ে তার কল্পনা তাকে অধিকতর উত্তেজিত করে থাকে। এসব উপসর্গ আধুনিক মনোব্যাধি বিশেষজ্ঞদের কাছে সুপরিচিত । এ ছাড়া দূর থেকে গহনার শব্দ শ্রবন ও আতর বা সেন্টের সুবাস গ্রহণ বহু পুরুষের অনুভূতিকে জাগ্রত করে, তাদের স্নায়ুতন্ত্রীকে উত্তেজিত করে এবং তাদেরকে এমনভাবে আলোড়িত ও প্রলুন্ধ করে যে, তা থেকে তারা কিছুতেই নিস্তার পায় না। কোরআন এই সমস্ত জটিল সমস্যার সমাধান দেয়। কেননা যিনি এ কোরআন নাযিল করেছেন তিনিই মানুষ সহ যাবতীয় সৃষ্টির সষ্টা এবং তিনি তার সৃষ্টি সম্পর্কে যথাযথভাবে অবগত ৷ তিনি সুক্ষ্দৰ্শী সর্বজ্ঞ । সবার শেষে সকল মোমেনের অন্তরকে আল্লাহর দিকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং কোরআন নাযিল হবার পূর্বে কৃত সকল গুণাহ থেকে তাওবা করার নির্দেশ দিয়ে তাওবার সুযোগ উন্ক্ত করা হয়েছে, ‘হে ঈমানদাররা! তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, হয়তো তোমরা সফলকাম হবে ।' এভাবে আল্লাহর তদারকী, তত্ত্বাবধান ও দয়াশীলতা সম্পর্কে সকলকে সচকিত করা হয়েছে, ‘| বিপরীত লিংগের প্রতি মানুষের সুগভীর স্বাভাবিক দুর্বলতায় তিনিই যে একমাত্র সাহায্যকারী এবং তাঁর অনুভূতি ও ভীতিই যে তাকে এ ক্ষেত্রে সবচেয়ে বেশী সাহায্য করতে পারে, সে কথা জানিয়ে দেয়া হয়েছে। - বিয়ের ব্যবস্থা করা একটি সামাজিক দায্িত্ব এ পর্যন্ত যা কিছু আলোচিত হয়েছে, তা ছিল সমস্যাটার মনস্তাত্বিক ও নিরাপতামূলক তথা নেতিবাচক সমাধান । তবে নর নারীর পরপল্পরের প্রতি ঝৌক ও আকর্ষণ যেহেতু একটা বাস্তব সমস্যা, তাই তার বাস্তব ও ইতিবাচক সমাধানও অপরিহার্য । এই বাস্তব সমাধান হলো বিয়েকে সহজ করে দেয়া । বিয়ের কাজে সহায়তা ও সহযোগিতা করা এবং সেই সাথে যৌন সংগমের অন্য সকল পদ্থাকে কঠিন করে দেয়া বা পুরোপুরিভাবে বন্ধ করা । আল্লাহ তায়ালা বলেন, ৷” (আয়াত ৩২-৩৩) বস্তুত বিয়ে হচ্ছে নর নারীর পারস্পরিক সহজাত আকর্ষণ ও আবেগ চরিতার্থ করার স্বাভাবিক পন্থা এবং এই আবেগ ও আকর্ষণের পবিত্র লক্ষ্য । তাই এই বিয়ের পথের সকল বাধা অপসারিত করা সকলের কর্তব্য, যাতে মানব জীবন তার স্বাভাবিক ও অকৃত্রিম গতিতে সচল থাকতে পারে। কিন্তু দাম্পত্য জীবন গড়া ও নর নারীর সতিত্ব ও শ্লীলতা রক্ষার পথের পয়লা বাধাই হলো অর্থনৈতিক বাধা । অথচ ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা । সে সতিত্ব ও শ্লীলতা সংরক্ষণকে ফরয করার আগে তার উপায় ও উপকরণ যোগাড় করার ব্যবস্থা করে থাকে এবং সমান অবস্থা সম্পন্ন নরনারীর জন্যে বিয়ে সহজ সাধ্যতা নিশ্চিত করে থাকে। ফলে একমাত্র সেই ব্যক্তিই ব্যাভিচারে লিপ্ত হয়ে থাকে যে সহজ ও পবিত্র পন্থাকে সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কোনোরকম বাধ্যবাধকতা ছাড়াই উপেক্ষা করে।

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।