তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ব্যাপক প্রচলন, যদিও সর্বত্র নগ্নতা, নির্লজ্জতা ও পশুসুলভ বেহায়ামি প্রকট তথাপি মুসলিম নারীরা স্বতক্কূর্তভাবেই নিজ নিজ দেহের সৌন্দর্যকে ও আকর্ষণীয় অংশকে লুকিয়ে রাখতে সদা সচেষ্ট । যে সমাজের সর্বত্র নগ্নতা, অবাধ মেলামেশা, ঢলাঢলি ও বেলেল্লাপনার হিড়িক চলছে, যে সমাজে পশুদের মত নারীরা পুরুষদেরকে কুরুচিপূর্ণ ইংগিত দিতে অভ্যস্ত, সেই একই সমাজে বাস করে মুসলিম নারীদের এই শালীন ও পবিত্র চাল চলন বিস্ময়কর বৈ’ কি? এই লজ্জা, শালীনতা ও কঠোর পর্দা ব্যক্তি ও সমাজের নিরাপত্তার অন্যতম ব্যবস্থা । পক্ষান্তরে যেখানে বিপদের আশংকা নেই, সেখানে কোরআন পর্দার কড়াকড়ি শিথিল করে। এ জন্যে সাধারণত যাদের মধ্যে যৌন আকর্ষণ একেবারেই জাগে না, সেসব মহররম পুরুষ থেকে পর্দা না করার অনুমতি দেয়া হয়েছে। যেমন বাপ দাদা, ছেলে, স্বামীদের বাপ দাদা ও ছেলেরা, ভাইরা ও ভাইয়ের ছেলেরা, বোনদের ছেলেরা ইত্যাদি । অনুরূপভাবে মুসলিম নারীদের বেলায়ও এই বিধি শিথিল । তবে অমুসলিম নারীদের বেলায় নয়। কেননা তারা তাদের স্বামী, ভাই ও তাদের স্বজাতীয় পুরুষদের কাছে নিজেদের দেখা মুসলিম নারীদের সৌন্দর্য বর্ণনা করতে পারে। বোখারী ও মুসলিম বর্ণিত এক হাদীসে রসূল (স.) বলেছেন, কোনো নারীর অন্য (বিধর্মী) নারীর সামনে নিজের দেহকে অনাবৃত করা উচিত নয়। তাহলে হয়তো সে নিজ স্বামীর কাছে তার এমন বিবরণ | দেবে যে তাকে তার স্বচক্ষে দেখার মতোই মনে হবে। এ ব্যাপারে মুসলিম নারীরা যথেষ্ট বিশ্বস্ত ইসলাম তাদেরকে নিজ স্বামীর কাছে অন্য কোনো মুসলিম নারীর দেহ ও সৌন্দর্যের বর্ণনা দিতে নিষেধ করে। ইসলাম দাসদের বেলায়ও পর্দার বিধিনিষেধ শিথিল করে। কেউ কেউ বলেন, শুধু দাসীদের বেলায় । আবার কেউ কেউ বলেন, দাসদের বেলায়ও । কেননা কোনো দাস তার মহিলা মনীবের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে না । তবে প্রথম মতটাই ভালো । অর্থাৎ পর্দার শিখীলতা | শুধু দাসীর মধ্যে সীমিত রাখাই উত্তম। কেননা দাস তো রক্ত মাংসেরই মানুষ । সাময়িকভাবে তার অবস্থা যতোই ভিন্নতর হোক না কেন তার মধ্যে যৌন আকর্ষণ সৃষ্টি হতেও পারে। পর্দার বিধান আরো শিথিল করা হয়েছে, সেসব পুরুষের ক্ষেত্রেও, যারা কোনো কারণবশত নারীদের প্রতি যৌন আকর্ষণ পোষণ করে না। যেমন নপুংশক, নির্বোধ, পাগল কিংবা অন্য এমন কোনো প্রতিবন্ধী পুরুষ, যার নারীর প্রতি আকর্ষণ সৃষ্টিতে কোনো গুরুতর বাধা রয়েছে। কেননা এক্ষেত্রে কোনো বিপদ বা প্রলুন্ধতার আশংকা নেই । অনুরূপভাবে ‘যে শিশু নারী দেহের গোপনীয়তা সম্পর্কে অবহিত নয়।’ তাকেও এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সেসব শিশু যাদের নারীর দেহ দেহ কোনো যৌন অনুভুতি জাগে না। যখন এই অনুভূতি জাগবে, তখন তাদের যৌবন প্রাপ্তি না ঘটলেও তারা এই কড়াকড়ির আওতায় পড়বে। একমাত্র স্বামী ছাড়া এসব বিপদমুক্ত পুরুষকে নাভি থেকে হাটু পর্যন্ত ব্যতীত শরীরের সকল অংশ দেখতে দেয়া.জায়েয এবং তাদেরও.শরীরের সকল অংশ দেখা নারীর জন্যে বৈধ । কারণ যে বিপদ থেকে আত্মরক্ষা করা এই পর্দার উদ্দেশ্য, তা এখানে অনুপস্থিত । অবশ্য স্বামীর জন্যে স্ত্রীর দেহের সকল অংশ দেখা জায়েয । আর যেহেতু নারীর সতিত্ব ও সন্ত্রমের সুরক্ষাই এই বিধানের উদ্দেশ্য, তাই আয়াতে নারীর এমন কার্যকলাপও নিষিদ্ধ করা হয়েছে, যা তার গুপ্ত সৌন্দর্যকে প্রকাশ করে অন্যের সুপ্ত যৌন আবেগকে উক্কে দেয়, যদিও সরাসরি তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। তারা যেন এমন জোরে জোরে পা না ফেলে, TE পড়ে৷’

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।