তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘জাইব’ শব্দটা দ্বারা এখানে বুকের ওপর কাপড়ের সংযোগস্থলকে বুঝানো হয়েছে। আর ‘খেমার’ হলো মাথা, গলা ও বুক ঢাকার চাদর বা ওড়না । এই ওড়না বা চাদর দিয়ে বুক ঢাকতে বলার উদ্দেশ্য নারীর দেহের বিপজ্জনক স্থানগুলোকে শিকারী চোখ থেকে এমনকি আকস্মিক দৃষ্টি থেকেও নিরাপদ রাখা । এগুলোকে উনুক্ত রাখা হলে এগুলোর ওপর যাদের নযর পড়তো, তাদের জন্যে তা পরবর্তী সময়ে কু-প্ররোচনার উৎস হতে পারতো । মোমেনদের মনকে আল্লাহ তায়ালা এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে নিক্ষেপ করতে চান না। যে সকল ঈমানদার নারীর প্রতি এই নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছিলো, তাদের অন্তর আল্লাহর জ্যোতিতে জ্যোতির্ময় ছিলো এবং সৌন্দর্য ও সাজ সজ্জা প্রকাশের স্বাভাবিক আগ্রহ তাদের মধ্যে থাকলেও তাদের ভেতর স্বামীর আনুগত্যে কোনো কমতি ছিলো না । জাহেলী যুগের নারীরা পুরুষদের সামনে বুক ফুলিয়ে চলতো এবং তাতে কোনো আবরণ জড়াতো না। তারা তাদের ঘাড়, চুল কান খোলা রেখেই চলাফেরা করতো । যখন আল্লাহ তায়ালা নারীদেরকে চাদর দিয়ে বুক ঢাকার নির্দেশ দিলেন এবং আপনা থেকে প্রকাশিত হওয়া অংশ ব্যতীত তাদের সৌন্দর্য ও সাজসজ্জা অপর পুরুষের সামনে খুলতে নিষেধ করলেন, তখন তারা এই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করলেন । হযরত আয়শা বলেন, প্রাথমিক যুগের মোহাজের মহিলাদের ওপর আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করুন। কেননা আল্লাহ তয়ালা যখনই নাযিল করলেন যে, ‘তারা যেন তাদের বুকের ওপর চাদর বা ওড়না জড়িয়ে নেয়।’ অমনি তারা তাদের ব্যবহারের অন্যান্য কাপড় ছিঁড়ে তা দিয়ে ওড়না বানিয়ে বুক ঘাড় ইত্যাদি ঢাকতে শুরু করলেন (বোখারী) হযরত সফিয়া বিনতে শায়বা বর্ণনা করেন যে, আমরা একদিন হযরত আয়েশা (রা.)-এর কাছে বসেছিলাম । তিনি কোরায়শ বংশীয় নারীদের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্‌ বর্ণনা করছিলেন। তিনি চেয়ে আল্লাহর কেতাবের ভক্ত ও বিশ্বাসী আর কাউকে দেখিনি । যখন সূরা নুরের এই অংশ নাযিল হলো, তারা যেন চাদর দিয়ে তাদের বুক ঢাকে’ তখন তাদের পুরু্ষরা তাদের কাছে ছুটে এলো, সদ্য নাযিল হওয়া বিধানগুলো তাদেরকে পড়ে শোনালেন এবং প্রত্যেক পুরুষ নিজ নিজ স্ট্রী, মেয়ে, বোন ও প্রত্যেক আত্মীয়কে তা পড়ে শোনাতে লাগলেন। এ আয়াত নাযিল হবার পর কোনো মুসলিম মহিলা বসে থাকেনি। প্রত্যেকে নিজ নিজ কোমরবন্দ খুলে ওড়না বানিয়ে নিয়েছে, যাতে আল্লাহর নাযিল করা বিধান বাস্তবায়িত করা যায়। তারপর রসূল (স.)-এর পেছনে ফজরের সময় যতো মহিলা নামাযে দাড়িয়েছে, তাদের সবাই ওড়না পরিহিত ছিলো । (আবু দাউদ) বস্তুত ইসলাম মুসলিম সমাজের রুচির উন্নৃতি ঘটিয়েছে. এবং তার সৌন্দর্যবোধকে পবিত্র ও পরিচ্ছন্ন করেছে। সৌন্দর্যবোধের যে অশালীন রূপ রয়েছে, সেটা তার মনোপুত নয়। সুসভ্য | মানবীয় সৌন্দর্যবোধই তার পছন্দনীয় । দেহকে অনাবৃত রাখার মাধ্যমে যে সৌন্দর্যবোধের প্রকাশ ঘটে সেটা অশালীন ও অসভ্যজনোচিত সৌন্দর্যবোধ ৷ এ সৌন্দর্যের প্রতি কোনো মানুষ যখন আকৃষ্ট হয়, তখন সে পাশবিক আবেগ অনুভুতি নিয়েই আকৃষ্ট হয়, চাই তা যতোই সুষ্ঠু ও ংগীন সুন্দর হোক না কেন। পক্ষান্তরে লজ্জা. ও শালীনতার মধ্য দিয়ে যে সৌন্দর্যের প্রকাশ উপযোগী এবং সেটাই মানুষের চেতনা অনুভূতি ও মানসিকতাকে পবিত্র ও পরিচ্ছন্ন করে। আজও ইসলাম মুসলিম নারীদের মধ্যে এই পরিবর্তন সূচিত করে থাকে । যদিও সর্বত্র নিম্নমানের রুচিবোধ ও মানসিকতার ছড়াছড়ি, যদিও সমাজের অশালীন ও পাশবিক স্বভাবের

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।