তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘এটা তাদের জন্যে পবিত্রতম ব্যবস্থা ৷’ অর্থাৎ মনের ইচ্ছা ও আবেগকে পবিত্র রাখার সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থা, অবৈধ ও অপবিত্র স্থানে যৌন চাহিদা চরিতার্থ করা থেকে বিরত থাকার নিশ্চয়তার ব্যবস্থা এবং মানুষের ভাবাবেগকে পশুত্বের পর্যায়ে নেমে.যাওয়া থেকে বিরত রাখার প্রকৃষ্ট উপায় । এটা সমাজ জীবনের শালীনতা, পরিচ্ছন্নতা, নারীদের মানসন্তুম ও পরিবেশে সুস্থতা বজায় রাখারও সর্বোত্তম পন্থা । যেহেতু আল্লাহ মানুষের মনস্তাত্বিক ও স্বভাবগত গঠন এবং তাদের দেহ ও মনের গতি প্রকৃতি সম্পর্কে ওয়াকিফহাল, তাই তিনিই তাদের চরিত্রের পবিত্রতা রক্ষার এই ব্যবস্থা করেছেন। ‘নিশ্চয় আল্লাহ তাদের কর্মকান্ড সম্পর্কে অবগত !' পর্দার বিধান অপরাধ দমনের সুনিশ্চিত গ্যারান্টি ঈমানদার নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত ও লজ্জাস্থানকে সংরক্ষণ করে।....... | অর্থাৎ পুরুষদের মনের সুপ্ত কদর্য বাসনাকে উঙ্কে দেয় এমন চোরা চোরা ও বুভুক্ষু চাহনি এবং ইংগিতপূর্ণ ও উত্তেজক দৃষ্টি নিক্ষেপ থেকে যেন বিরত থাকে। আর এমন পবিত্র ও বৈধ পদ্থায়ই যেন লজ্জাস্থানকে ব্যবহৃত হতে দেয়, যা পরিচ্ছন্ন ও নিরুদ্বেগ পরিবেশে দেহের স্বাভাবিক চাহিদা পূরণ করে এবং এভাবে যে সন্তানরা জন্মগ্রহণ করবে, তারা যেন সমাজের কাছে মুখ দেখাতে লজ্জা না পায়। ‘আর তাদের সাজ সজ্জাকে যেন প্রকাশ না করে, কেবল আপনা থেকে যা প্রকাশিত হয়ে পড়ে তা ছাড়া ৷" বস্তুত নারীর স্বাভাবিক ও প্রকৃতিগত দাবী অনুসারেই সাজ-সজ্জা করা বৈধ সুন্দরী হওয়া ও সুন্দরী সাজা প্রত্যেক নারীর মজ্জাগত ইচ্ছা । সময়ের ব্যবধানে আকৃতিগতভাবে সাজ গোছের রকম ফের হতে পারে, কিন্তু তার স্বভাবগত ও প্রকৃতিগতভাবে তা মূলত একই রকম । সেটা এই যে, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্যে যথেষ্ট না হলে সাজ সজ্জা দ্বারা সৌন্দর্যকে পূর্ণতা দান করতে চায়। ইসলাম এই সহজাত ইচ্ছাকে প্রতিহত করে না। সে শুধু একে সুশৃংখল ও পরিশীলিত করে। সে চায় প্রত্যেক নারী তার সাজ সজ্জা ও সৌন্দর্য শুধু একজন পুরুষকে দেখতে দিক, যে তার জীবন সংগী । কেননা এই জীবন সংগী তার জীবনের এমন অনেক কিছুই দেখবার অধিকারী, যা অন্য কেউ দেখবার অধিকারী নয়। তবে তার সৌন্দর্য ও সাজ সজ্জার কিছু অংশ জীবন সংগী ছাড়া মহররম ও এই আয়াতের পরবর্তী অংশে বর্ণিত পুরুষরাও দেখতে পারে। কেননা তাতে এসব পুরুষের মধ্যে কামোত্তেজনার সৃষ্টি হয় না। . পক্ষান্তরে সৌন্দর্যের যে অংশটুকু এমনিতেই প্রকাশিত হয়ে পড়ে, তা হচ্ছে হাত ও মুখের _] লোন্দ্য। এটুকু উন্ুক্ত করা জায়েয আছে। কারণ রসূল (স.) হযরত আবু বকরের মেয়ে আসমাকে বলেছিলেন, ‘হে আসমা, একজন বয়োপ্রাপ্তা মেয়ের হাত ও মুখমন্ডল ছাড়া আর কিছু খোলা বৈধনয়। ‘আর তারা যেন তাদের চাদর বুকের ওপর জড়িয়ে রাখে ৷’ শিলাল ১৪তম ১৭

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।