তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

‘Wwuw.iscalibrary.com ফলে যৌনতা আরো বর্নাহীন, উদ্দাম, অবাধ ও স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। এ উন্ত্ততা ও স্বেচ্ছাচারিতা কোনোক্রমেই শান্ত ও পরিতৃপ্ত তো হয়নি, উপরভ্ভু তা আরো উগ্র ও আরো তৃষ্ণার্ত রূপ ধারণ করেছে। যে সমস্ত মানসিক রোগ ও জটিলতা নিছক পর্দা প্রথার কারণে নারী সংগ লাভে ব্যর্থ ও বঞ্চিত থাকার কারণে সৃষ্ট হয় বলে মনে করা হতো । সেগুলো প্রচুর পরিমাণে দেখেছি । সেই সাথে সব ধরনের যৌন বিকৃতির হিড়িকও দেখেছি। এ সবই দেখা দিয়েছে সীমাহীন, বন্পাহীন ও অবাধ মেলামেশা ও প্রেম প্রণয়ের প্রত্যক্ষ ফল হিসাবে, যার উপস্থিতিতে কোনো কিছুই আর নিষিদ্ধ থাকে না । প্রকাশ্য রাস্তাঘাটে নগ্ন দেহের প্রদর্শনী, যৌন সুড়সুড়ি দানকারী কার্যকলাপ- যার বিস্তারিত বিবরণ দেয়ার অবকাশ এখানে নেই এবং অনুরূপ অন্যান্য উত্তেজক কৰ্মকান্ডই এ সব বিড়ম্বনার ফল । এ থেকে দ্বার্থহীনভাবে প্রমাণিত হয় যে, ফ্রয়েড ও তার সমমনাদের সে সব মতবাদ পুনর্বিবেচনা করা প্রয়োজন হয়ে পড়েছে। কেননা চাক্ষুস বাস্তবতাই ওগুলোকে মিথ্যা ও ভ্রান্ত প্রমাণিত করেছে। প্রাণীজগতের জন্ম ও বিকাশে নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ সহজাত ও মজ্জাগত । কেননা আল্লাহ তায়ালা এ পদ্ধতিতেই পৃথিবীতে জীবনের বিস্তার ও মানুষের খেলাফত বাস্তবায়িত করেছেন। নর নারীর এই পারস্পরিক টান ও আকর্ষণ একটা স্থায়ী জিনিস । স্বাভাবিকভাবে তা কখনো উত্তেজিত এবং কখনো প্রশমিত হয়ে থাকে। তাকে ক্রমাগতভাবে উত্তেজিত করতে থাকলে তার তেজ ও তীব্রতা বাড়তেই থাকে এবং তাকে দৈহিক মিলনের মাধ্যমে প্রশান্তি লাভের দিকে ঠেলে দেয়া হয়। কিন্তু সেই মিলন যখন সম্ভব হয় না, তখন উত্তেজিত স্নাযূমন্ডলী অবসাদগ্রস্ত হয়ে পড়ে । এটা একটা সার্বক্ষণিক নির্যাতনে পর্যবসিত হয়। যৌন উত্তেজনা নানাভাবে সৃষ্টি হয়। কখনো চাহনি দ্বারা, কখনো আচরণ দ্বারা, কখনো হাসি দ্বারা এবং কখনো কৌতুক ও রসিকতা দ্বারা এর সৃষ্টি হয়ে থাকে । কখনো বা আকর্ষণ প্রকাশকারী কথাবার্তা দ্বারাও এর সৃষ্টি হয়। এসব উত্তেজক উপকরণকে কমিয়ে রাখাই নিরাপদ, যাতে পারস্পরিক আকর্ষণ স্বাভাবিক সীমার মধ্যে থাকে এবং স্বাভাবিক চাহিদা পূরণ করে। এটাই সবচেয়ে বাস্তবসম্মত ও কল্যাণময় পথ । এর সাথে সাথে সে স্বভাব চরিত্রকে পরিশীলিতও করে এবং মানবীয় শক্তিকে শুধু রক্ত মাংসের চাহিদা পূরণের কাজে নিয়োজিত না করে জীবনের অন্যান্য কাজেও নিয়োজিত করে। ফলে শুধু যৌন চাহিদা পূরণই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাড়ায় না। এ আয়াত দুটোতে নর নারী উভয়ের পক্ষ থেকে উত্তেজনা, প্ররোচনা ও বিকৃতির সুযোগ কিভাবে কমাতে হয়, তার কিছু নমুনা পেশ করা হয়েছে। যেমন, ঈমানদার পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থানকে হেফাযত করে। এটা তাদের জন্যে পবিত্রতম ব্যবস্থা । নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাদের কর্মকান্ড সম্পর্কে অবহিত ৷’ ; পুরুষদের পক্ষ থেকে দৃষ্টি সংযত রাখা রিপু ও কৃ-প্রবৃত্তি দমনের একটা উৎকৃষ্ট উপায় এবং নারীর চেহারা ও দেহের সুন্দর ও প্রলুন্ধকারী বৈশিষ্ট্যসমূহ জানার ইচ্ছা ও দেখার কৌতূহল সংযত করার এক স্বার্থক প্রচেষ্টা । এটা বিপথগামিতা ও অশ্লীলতার পথ বন্ধ করারও অব্যর্থ পন্থা । লজ্জাস্থানকে সংরক্ষণ দৃষ্টি সংযমেরই স্বাভাবিক ফল । অন্য কথায়, এটা মনোবাসনা নিয়ন্ত্রণ, আত্মসংযম এবং কু-প্রবৃত্তি দমনের পথের প্রাথমিক পদক্ষেপ । এ জন্যে এই দুটোকে একই আয়াতে একত্রিত করা হয়েছে। কারণ এ দুটোর একটা কারণ ও অপরটা ফল । মনোজগতে ও বাস্তবতার জগতে এ দুটো পর্যায়ক্রমিক পদক্ষেপ । এভাবে দুটোই পরস্পরের কাছাকাছি।

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।