তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com চার্রিত্রিক্ বিকৃতি রোধে কোরআনের কর্সসূচী . এরপর চলাচলের পথে বিপর্যয় সৃষ্টিকারী সেই আপদটি নিয়ে আলোচনা শুরু করা হচ্ছে, যা দৃষ্টি ও চলাচলের মধ্য দিয়ে বিপথগামিতায় প্ররোচিত করে। আল্লাহ বলেন, ‘তুমি মোমেন পুরুষদেরকে বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের সাদি হলতে কেকমজ ক্ষত EE ৷ (আয়াত ৩০-৩১) "ইসলাম এমন একটা পবিত্র ও পরিচ্ছন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সর্বক্ষণ যৌন উত্তেজনা সৃষ্টি করা হয় না এবং সর্বক্ষণ যৌন ভাবাবেগকে উদ্দীপিত করার কার্যক্রম চালু থাকে না। কেননা অব্যাহত যৌন সুড়সুড়িমূলক তৎপরতা সমাজে এমন কামোন্মাদনা সৃষ্টি করে, যা কখনো প্রশমিত ও পরিতৃপ্ত হয় না। কুদৃষ্টি নিক্ষেপ, উত্তেজনা সৃষ্টিকারী ভংগিতে চলাফেরা, সৌন্দর্য প্রদর্শন করে চলা এবং নগ্নতা এর কোনোটাই পাশবিক কামোন্যত্ততা সৃষ্টি করা ছাড়া আর কোনো সুফল বয়ে আনে না। মানুষের আত্মসংযমের ক্ষমতাকে বিনষ্ট করে দেয়াই হচ্ছে এগুলোর একমাত্র স্বার্থকতা । আত্মসংযমের এই ক্ষমতাকে নষ্ট করে দেয়ার পর যদি অবাধ যৌনাচারের সুযোগ দেয়া হয়, তাহলে সেটা হবে সমাজকে এক উদ্দাম উঙ্খৃংখলতা, বেলেল্লাপনা ও নৈরাজ্যের মধ্যে নিক্ষেপ করার শামিল । আর উত্তেজিত করার পর যদি কঠোর দমন নীতি অবলম্বন করা হয়, তাহলে স্নায়বিক রোগ ও মানসিক বৈকল্য দেখা দেয়া অবশ্যম্ভাবী । এই শেষোক্ত ব্যাপারটা হবে এক ধরনের নির্যাতনমূলক কার্যক্রম । যৌন আবেগকে প্ররোচিত ও উত্তেজিত করার এ জাতীয় তৎপরতা প্রতিহত করা, নর নারীর স্বাভাবিক যৌন আবেগকে সুস্থ ও স্বাভাবিকভাবে বহাল রাখা এবং কোনো কৃত্রিম উপায়ে তাকে উঙ্কে না দিয়ে তার পবিত্র ও নিরাপদ প্রয়োগ অব্যাহত রাখার ব্যবস্থা করাই ইসলামের পরিচ্ছন্ন সমাজ গড়ার অন্যতম কর্মপন্থা । এক সময়ে বলা হতো যে নরনারীর অবাধ দৃষ্টি বিনিময়, নিয়ন্ত্রণহীন আলাপ ও ভাবের আদান প্রদান, অবাধ মেলামেশা, পরস্পরের গোপনীয় অংগ প্রত্যংগ সম্পর্কে অবগতি, ও নর নারীর মধ্যে অবাধ যোগাযোগ ইত্যাদি তাদের সম্পর্ককে স্বাভাবিকতা ও স্বাচ্ছন্দ দান করে, তাদের অবরুচ্দ্ধ কামনা বাসনাগুলোকে স্বাধীন ও মুক্ত করে, মানসিক পীড়ন ও মনস্তাত্বিক জটিলতা থেকে রক্ষা করে, যৌন উৎপীড়ন ও চাপজনিত উত্তাপ ও উত্তেজনাকে প্রশমিত করে এবং অন্যান্য অবাঞ্ছিত দৈহিক ও মানসিক চাপ থেকে মুক্ত করে। নর নারীর সম্পর্ককে অবাধ ও বন্পাহীন করার স্বপক্ষে এই প্রচারণা ফ্রয়েড ও তার সমমনা দার্শনিকদের রচিত বিভিন্ন মতবাদ প্রচারিত হবার ফলেই ব্যাপকতা লাভ করে। সেসব মতবাদের উদ্দেশ্য ছিল মানুষকে সেই সমস্ত গুণ বৈশিষ্ট্য থেকে বঞ্চিত করা, যা তাকে পশু থেকে পৃথক ও উন্নত এক প্রাণী হিসেবে চিহ্নিত করে। মানুষকে পুরোপুরি পশুতে রূপান্তরিত করাই ছিলো সেসব মতবাদের একমাত্র লক্ষ্য । কিন্তু উল্লেখিত প্রচারণা নিছক তাত্ত্বিক আন্দায অনুমান ছাড়া আর কিছু নয়। যেসব দেশে নর নারীর সম্পর্ক সবচেয়ে অবাধ, বন্পাহীন ও স্বেচ্ছাচারিতায় পূর্ণ এবং সব রকমের সামাজিক, নৈতিক, ধর্মীয় ও মানবীয় কড়াকড়ি বর্জিত, সেসব দেশে আমি স্বচক্ষে যা দেখেছি, তা সে প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা ও অসার প্রতিপন্ন করে। আমি সেসব দেশে প্রত্যক্ষ করেছি যে, নগ্নতা ও অবাধ মেলামেশা যতো রকমের ও যতো আকারের হতে পারে, তার সবই সেখানে বিদ্যমান এবং তাতে বিন্দুমাত্রও কোনো কড়াকড়ি ও বিধিনিষেধ নেই । কিন্তু এর ফলে যৌন আবেগ কিছুমাত্র পরিচ্ছন্ন ও পরিশীলিত হয়নি, বরং এর

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।