তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com তিনি বললেন, তুমি কি আল্লাহর আদেশ মানতে চাও? আমি বললাম হা । তিনি বললেন, তাহলে | অনুমতি নিয়ে প্রবেশ করো। সহীহ বোখারীতে বর্ণিত হয়েছে যে, রসুল (স.) গভীর রাতে নিজ পরিবারের কাছে উপস্থিত হয়ে তাদেরকে ব্বিত করতে নিষেধ করেছেন। অপর এক হাদীসে আছে যে, রসূল (স.) দিনের বেলায় মদিনায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাত ভেতরে প্রবেশ না করে মদিনার উপকঠ্ঠে যাত্রা বিরতি করেন এবং নিজের সফরসংগীদেরকে বলেন, তোমরা অপেক্ষা করো, আমরা দিনের শেষ ভাগে শহরে প্রবেশ করবো, যাতে তার অধিবাসীরা নিজেদের সাজগোছ পরিপাটি ও পরিচ্ছন্ন করার সুযোগ পায়। রসূল (স.) ও সাহাবায়ে কেরামের অনুভূতি যে এতোখানি তীব্র ও সংবেদনশীল হয়েছিলো তার কারণ এই যে, স্বয়ং আল্লাহ তায়ালা তাদেরকে এরূপ উন্নতমানের আচরণ পদ্ধতি শিখিয়েছিলেন। অথচ আজ আমরা মুসলমান হওয়া সত্তেও এ ধরনের সুক্ষ্ম বিষয়ে আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে। আমাদের মধ্যকার কোনো ব্যক্তি তার কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির কাছে দিনের বা রাতের যে কোনো প্রহরে ও যে কোনো মুহূর্তে অতর্কিতে অতিথি হতে কিছুমাত্র কুষ্ঠাবোধ করে না, একবার অতিথি হয়ে এলে আর বিদায় হবার নামটিও মুখে আনি না। যতোক্ষণ বাড়ীওয়ালা বিরক্ত হয়ে বিদায় না দেয়, ততোক্ষণ যেতেই চায় না। অনেকের বাসায় টেলিফোন থাকে । কারো বাড়ীতে যাওয়ার আগে টেলিফোনের মাধ্যমে অনুমতি চাওয়ার সুযোগ থাকে। এতে | করে তাৎক্ষণিকভাবে অনুমতি পাওয়া যেতে পারে, আবার সময়টা অনুপযোগী এই ওজুহাতে তা বিলম্বিতও হতে পারে। অথচ আমরা এর কোনো তোয়াক্কা না করে সময় অসময় বিবেচনা না করে যখন তখন আমাদের আত্মীয়স্বজনের ঘাড়ে সওয়ার হই । তারপর প্রচলিত সমাজ ব্যবস্থায় এমন রীতিও চালু নেই যে, গৃহস্থ এরূপ অতর্কিত অতিথির আগমনে বিরক্ত হলে আগস্তুক ফিরে যাবে। আমরা এমন মুসলমান যে, ঠিক খাওয়া দাওয়ার সময়েও যে কোনো আত্মীয়স্বজনের বাড়ীতে হাযির হয়ে যাই । গৃহস্থ যদি খাবার না দেয় তবে তাতেও অসন্তুষ্ট হই । কখনো বা রাতের বেলা হাযির হয়ে যাই এবং গৃহস্থ যদি রাতে থাকতে না বলে তবে অসন্তুষ্ট হই। তাদের সুবিধা অসুবিধার কোনো তোয়াক্কা করি না। এর কারণ এই যে, আমরা ইসলামী রীতিনীতির অনুশীলন করতে অভ্যপ্ত হইনি । রসূলের শিক্ষাকে আমরা নিজেদের খেয়াল খুশীর উর্ধে স্থান দিতে প্রস্তুত নই । আমরা নিছক একটা ভ্রান্ত সমাজ ব্যবস্থার দাসে পরিণত হয়ে গিয়েছি, যার সপক্ষে আল্লাহ তায়ালা কোনো প্রমাণ নাযিল করেননি । অথচ অমুসলিমদের দিকে তাকালে আমরা দেখতে পাই, তারা ইসলামী রীতিনীতির অনেকটা কাছাকাছি রীতিনীতি অনুসরণ করে। তাদের রীতিনীতি আমাদেরকে অনেক সময় মুগ্ধ করে। আর আমরা নিজেদের আসল দ্বীন সম্পর্কে জানতে চেষ্টা করি না । যদি তা করতাম তাহলে তার দিকে ফিরে গিয়েই আমরা সাচ্ছন্দ ও তৃপ্তি অনুভব করতাম । অন্যের বাড়ীতে প্রবেশ করার আগে অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা সংক্রান্ত ইসলামী আচরণ নিয়ে আলোচনা এখানে শেষ করা হয়েছে। এটা শুধু যে একটা সুসভ্য নৈতিক আচরণ তা নয়, বরং ভাবাবেগ ও মনমানসিকতাকে পবিত্র করা ও পবিত্র রাখা এবং এ ক্ষেত্রে বিশৃংখলা ও অরাজকতার উপকরণগুলো থেকে সমাজকে রক্ষা করার নিশ্চয়তা দানকারী একটা নিরাপত্তামূলক ব্যবস্থাও বটে ।

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।