Wwww.iscalibrary.com সালাম দিতে থাকেন৷’ এ কথা শুনে রসূল (স.) সা’দের সাথে তার বাড়ীর দিকে ফিরে চললেন ৷ সা'দ রসূল (স.)-এর গোছলের ব্যবস্থা করলেন। গোছলের পর তাকে জাফরান রঞ্জিত একটা পশমী পোশাক-‘খুমাইসা’ পরতে দিলেন। অতপর রসূল (স.) হাত তুলে দোয়া করলেন, ‘হে আল্লাহ, সা’দের পরিবার পরিজনের ওপর তোমার রহমত ও অনুগ্রহ বর্ষণ করো ৷” আবু দাউদে বৰ্ণিত অপর একটা হাদীসে আবদুল্লাহ ইবনে বিশর বর্ণনা করেন যে, রসূল (স.) কারো বাড়ীতে গেলে দরজার মুখের ওপর গিয়ে দাড়াতেন না বরং দরজার ডান কোণে বা বাম কোণে দাড়াতেন এবং উচ্চ স্বরে বলতেন, ‘আস্ সালামু আলাইকুম, আস সালামু আলাইকুম ।' কেননা তৎকালে দরজায় কোনো পর্দা টানানো থাকতো না । তাই দরজার মাঝখানে দাড়ালে বাড়ীর ভেতরে দৃষ্টি চলে যেতো । আবু দাউদে আরো বর্ণিত আছে যে, একবার এক ব্যক্তি এসে রসূল (স.)-এর বাড়ীর দরজার ওপর দাড়িয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইতে লাগলো । রসূল (স.) তাকে বললেন, এভাবে দাড়াও অথবা এভাবে । (অর্থাৎ দরজার ডান কোণে বা বাম কোণে) কেননা দৃষ্টি থেকে বাঁচার জন্যেই অনুমতি প্রার্থনা করা হয়ে থাকে৷’ সহীহ রোখারী ও সহীহ মুসলিমে বর্ণিত আছে যে, রসূল (স.) বলেছেন, কেউ যদি তোমার বাড়ীতে উঁকি ঝুকি মারে, তাহলে তুমি যদি তাকে পাথর মেরে চোখ ফুটো করে দাও, তাহলেও তোমার কোনো দোষ হবেনা। আবু দাউদে বৰ্ণিত আছে যে, বনু আমের গোত্রের এক ব্যক্তি এসে রসূল (স.)-এর বাড়ীতে প্রবেশের অনুমতি চাইলো ৷ রসূল (স.) তখন বাড়ীতেই ছিলেন। সে বললো, আমি কি ভেতরে আসতে পারি? রসূল (স.) তখন বাড়ীতেই ছিলেন। সে বললো, আমি কি ভেতরে আসতে পারি? রসূল (স.) স্বীয় ভৃত্যকে বললেন, তুমি আগস্তুকের কাছে যাও এবং তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিখিয়ে দাও ৷ তাকে বলো, তুমি বলো, ‘আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?’ লোকটি পদ্ধতিটা শিখে নিয়ে বললো, ‘আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?’ তখন রসূল (স.) তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করলো । মোজাহেদ বর্ণনা করেন যে, ইবনে ওমর কোনো একটা প্রয়োজনে ফুসতাতে এক কোরেশী মহিলার কাছে এসেছিলেন। রৌদ তপ্ত পথ দিয়ে হেঁটে আসতে তার বেশ কষ্ট হয়েছিলো তথাপি তিনি কোনো তাড়াহুড়ো না করে শান্তভাবে বললেন, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? মহিলা বললো, শাস্তির সাথে প্রবেশ করুন । ইবনে ওমর পুনরায় অনুমতি চাইলেন এবং সে মহিলাও আগের জবাবের পুনরাবৃত্তি করলেন । এই সময়ে ইবনে ওমর বাইরেই পায়চারি করতে লাগলেন । তিনি তৃতীয়বার বললেন, বলুন, আমি ভেতরে আসতে পারি? মহিলা বললেন, ভেতরে আসুন। অতপর ইবনে ওমর ভেতরে প্রবেশ করলেন । আতা ইবনে আবি রাবাহ হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে, আমি জিজ্ঞেস করলাম, আমার কিছু এতিম বোন রয়েছে, যারা আমার সাথেই লালিত পালিত হয়েছে এবং আমরা একই বাড়ীতে থাকি । তাদের কাছে যেতেও কি আমার অনুমতি নেয়া প্রয়োজন? তিনি বললেন, হা। আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, যাতে আমাকে অনুমতি দেন। কিন্তু তিনি অনুমতি দিলেন না । তিনি বললেন, তুমি কি তাদেরকে উলংগ দেখতে চাও? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করো । আমি আবারও তার মতামত জানতে চাইলাম ।
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।