Wwww.iscalibrary.com বস্তুত কোরআন একটা পূর্ণাংগ জীবন বিধান। সমাজ জীবনের এই ক্ষুদ্র বিধানটা এতে অত্যন্ত গুরুত্ব সহকারে সন্নিবেশিত হয়েছে। কেননা মানব জীবনের জন্যে মৌলিক ও খুঁটিনাটি উভয় প্রকারের জরুরী নিয়ম বিধি বর্ণনা করা তার আওতাভুক্ত । কেননা সে তার মৌলিক চিন্তাধারা ও খুঁটিনাটি বিধির মাঝে সমন্বয় বিধান করতে চায়। অন্যের বাড়ীতে প্রবেশের আগে অনুমতি গ্রহণের কড়াকড়ি ও বাধ্যবাধকতা সে সব গৃহের নিরাপত্তা ও পবিত্রতা নিশ্চিত করে। আর এই নিরাপত্তা ও পবিত্রতা নিশ্চিত হওয়ার ফলেই মানুষের বাড়ী ঘর বসবাসের যোগ্য হয়েছে, এর অধিবাসীরা আকস্মিক জনসমাগমজনিত সমস্যা থেকে নিষ্কৃতি পেয়েছে এবং তাদের আভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়গুলো নিয়ে যখন তখন বিব্রত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। মানুষের আভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় শুধু যে শরীরের সাথে সংশ্লিষ্ট তা নয়, বরং পোশাক পরিচ্ছদ, খাদ্য দ্রব্য ও আসবাবপত্রের সাথেও এর সংশ্লিষ্টতা রয়েছে। যে কোনো বাড়ীর অধিবাসীদের জন্যে এটা অবাঞ্ছিত, অরুচিকর ও ব্ব্রিতকর বোধ হওয়া বিচিত্র নয় যে, কোনো অতিথি আকস্মিকভাবে বাড়ীর ভেতরে প্রবেশ করে তাদের দ্রব্য সামগ্রীকে অগোছালো অপরিপাটি ও অপরিষ্কার অবস্থায় দেখে ফেলুক। তা ছাড়া গৃহবাসীর মানসিক অবস্থা ও ভাবাবেগেরও গোপনীয়তা থাকতে পারে। যেমন আমাদের অনেকেই এমন স্পর্শকাতর রুচির অধিকারী থাকতে পারে যে, সে বাড়ীর ভেতরে কোনো ভাবাবেগের বশবর্তী হয়ে কান্নাকাটি করছে, কিংবা কোনো উত্তেজনাপূর্ণ ঘটনায় কারো ওপর ক্রোধাবিত হয়ে আছে অথবা কোনো কারণে বেদনায় কাতর হয়ে ছটফট করছে, অথচ এসব দৃশ্য বা এর কারণ সে কোনো বহিরাগতকে দেখতে বা জানতে দিতে ইচ্ছুক নয় । এসব সুক্মাতিসূক্ষ্ম ও ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ের দিকে লক্ষ্য রেখে কোরআন এই উচ্চাংগের আচরণবিধি তথা অনুমতি ছাড়া অন্যের গৃহে প্রবেশে কড়াকড়ি সম্বলিত বিধি রচনা করেছে। সেই সাথে: আকম্মিক দৃষ্টি বিনিময়ের ও দেখা-সাক্ষাতের সুযোগ যাতে কম হয়, সেদিকেও দৃষ্টি দিয়েছে। কেননা এগুলো অনেক সময় মানুষের মনের সুপ্ত কামনা-বাসনাকে জাগিয়ে তোলে, এ থেকে অনেক অবাঞ্ছিত সম্পর্ক ও সংযোগের সৃষ্টি হয় এবং শয়তান এ সবের সুযোগ গ্রহণ করে নানা স্থানে নানা রকমের ফেতনা-ফাসাদের জন্য দিয়ে থাকে। এ আয়াতগুলো নাযিল হবার সময়ই মুসলমানরা এই সূক্ষ্ম সমস্যাগুলোকে যথাযথভাবে উপলব্ধি করেছিলেন। সবার আগে উপলব্ধি করেছিলেন স্বয়ং রসূল (স.)। আবু দাউদ ও নাসায়ী শরীফে বর্ণিত হাদীসে হযরত সা’দ বিন ওবাদার ছেলে কায়েস বর্ণনা করেন যে, একবার রসূল (স.) আমাদের বাড়ীতে এসে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বলে দরজায় করাঘাত করলেন । সা'দ অস্ফুট স্বরে জবাব দিলেন এবং অনুমতি দিলেন না । কায়েস বলেন, আমি বললাম, আপনি কি রসূল (স.)-কে বাড়ীতে প্রবেশের অনুমতি দিচ্ছেন না? সা'দ বললেন, একটু অপেক্ষা করো । তাকে আমাদের ওপর বেশী করে সালাম দেয়ার সুযোগ দাও ৷' কিছুক্ষণ পর রসূল (স.) পুনরায় বললেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।' এবারও সা'দ অস্ফুট স্বরে সালামের জবাব দিলেন এবং অভ্যর্থনা না জানিয়ে চুপচাপ বসে রইলেন রসূল (স.) আবারো বললেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ৷’ এবারও বাড়ীর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রসূল (স.) ফিরে চললেন । সা'দ তৎক্ষণাৎ বেরিয়ে এলেন এবং রসূল (স.)-এর পিছু পিছু চললেন । তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি আপনার প্রতিটি সালাম শুনছিলাম ও চুপিসারে তার জবাব দিচ্ছিলাম, যাতে আপনি আমাদের ওপর আরো বেশী করে
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।