Wwww.iscalibrary.com ইত্যাদি । অর্থাৎ শুধু অনুমতি গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তরিকভাবে ও বন্ধুসুলভ মনোভাব নিয়ে অভ্যর্থনা জানানো চাই, এ দ্বারা সচ্ছন্দে ও সাদরে অনুমতি দান এবং আগস্তুকের ভ্দ্বজনোচিতভাবে আগমন ও অনুমতি প্রার্থনাও বুঝায়, যা গৃহবাসীর মনে তার প্রতি স্বতস্কুর্ত সহৃদয়তা ও অভ্যর্থনার মানসিক প্রস্তুতি জন্মায় । এভাবে যে বিষয়টির দিকে অত্যন্ত সুক্ষ্মভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা এই যে, আগন্তুক অতিথিকে অন্যের বাড়ীতে প্রবেশের আগে বাড়ীওয়ালার মানসিক অবস্থা, সাংসারিক অবস্থা ও এর সাথে সংশ্লিষ্ট সেসব অত্যাবশ্যকীয় বিষয়কে বিচেনায় আনতে হবে, যা দিনে কিংবা রাতে আগত অতিথির সামনে প্রকাশ পাক এটা বাড়ীওয়ালা পছন্দ করে না বা প্রকাশ পেলে কিছুটা ব্বিত বোধ করে। অনুমতি চাওয়ার পর দু'রকম অবস্থা দেখা দিতে পারে, বাড়ীর অধিবাসীরা কেউ বাড়ীতে নেই অথবা আছে । যদি কেউ না থাকে, তাহলে সাড়াশব্দ না পাওয়া সত্তেও অনুমতি চাওয়ার পরই ঢুকে পড়া জায়েয নয়। কেননা অনুমতি প্রাপ্তি ছাড়া প্রবেশ বৈধ নয়। “যদি সেসব বাড়ীতে তোমরা কাউকে না পাও, তাহলে অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করো না!’ আর যদি অধিবাসীদের কেউ বাড়ীতে থেকে থাকে এবং অনুমতি না দেয়, তাহলেও প্রবেশ করা যাবে না। কেননা অনুমতি চাইলেই প্রবেশ বৈধ হয়ে যায় না। অনুমতি না দিলে অপেক্ষা করা ও ধর্ণা দিয়ে পড়ে থাকার পরিবর্তে ফিরে যাওয়া কর্তব্য । আল্লাহ তায়ালা বলেন, ‘আর যদি তোমাদেরকে বলা হয়, ‘ফিরে যাও,’ তাহলে তোমরা ফিরে যাবে। এটাই তোমাদের জন্যে উত্তম ৷” অর্থাৎ কোনো রকম অপমান বোধ বা কুষ্ঠাবোধ না করে এবং বাড়ীওয়ালা খারাপ ব্যবহার করলো বা ঘৃণা ও অবজ্ঞা প্রকাশ করলো ইত্যাদি না ভেবে সরাসরি ফিরে যাওয়া উচিত। কেননা মানুষের অনেক অজানা সমস্যা, অসুবিধা বা ওযর আপত্তি থাকতেই পারে। মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যা ও পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে বি্ব্রিত না-করে একাকী থাকতে দেয়া উচিত । ‘আর তোমরা যা কিছুই করো, আল্লাহ তায়ালা সে সম্পর্কে অবগত !' অর্থাৎ মানুষের মনের যাবতীয় গোপন অবস্থা এবং যাবতীয় আবেগ ও উত্তেজনা সম্পর্কে তিনি | অবহিত । পক্ষান্তরে যে সমস্ত ঘর বাড়ীতে সব সময় লোকজন বসবাস করে না, যেমন হোটেল, মটেল ও অতিথিশালা ইত্যাদি, সেগুলোতে বিনা অনুমতিতে প্রবেশ দূষণীয় নয়। কেননা অতিথিদের কষ্ট লাঘবের জন্যে প্রবেশ অপরিহার্য । আর যে যে কারণে অনুমতি গ্রহণ জরুরী, তা এখানে |. অনুপস্থিত । ‘যেসব ঘর বাড়ীতে কেউ বাস করে না, কিন্তু তোমাদের জিনিসপত্র রয়েছে, সেগুলোতে তোমাদের প্রবেশে আপত্তি নেই । আল্লাহ তায়ালা জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো ৷’ বস্তুত সমগ্র ব্যাপারটা মানুষের গোপন ও প্রকাশ্য উভয় অবস্থা সম্পর্কে আল্লাহর অবগত থাকা ও উভয় অবস্থা তীর নিয়ন্ত্রণে থাকার ওপরই নির্ভরশীল । এই নিয়ন্ত্রণ ও অবগতিই হৃদয়ের আনুগত্য ও উল্লেখিত উন্নতমানের ভদ্র আচরণ নিশ্চিত করে যার উল্লেখ আল্লাহ তায়ালা স্বীয় গ্রন্থে করেছেন। এই গ্রন্থই মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যে বিধান দিয়ে থাকে।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।