তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com গোপনীয় জিনিস ও আবরনীয় অংগে কারো দৃষ্টি পড়ার আশংকা থাকে না । এর পাশাপাশি মুসলিম নারী পুরুষের দৃষ্টি সংযত করা এবং যৌন কামনা বাসনাকে উক্কে দেয়ার মতো সাজ-গোজ করে বেপর্দাভাবে ঘোরাফেরা করা থেকে বিরত থাকার বিধানও বলবৎ রয়েছে। একই উদ্দেশ্যে দরিদ্র নারী ও পুরুষের বিয়ে সহজ করার বিধানও চালু রয়েছে ইসলামে । কেননা ব্যাভিচার প্রতিরোধের প্রকৃত নিশ্চয়তা নিহিত রয়েছে বিয়ের ব্যবস্থায় । অনুরূপভাবে, দাসীবীদীদেরকে দেহ ব্যবসায় নিয়োগ করতেও নিষেধ করা হয়েছে, যাতে করে এই অপরাধ সমাজে সহজ সাধ্য হয়ে যেতে না পারে। কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার গুরুত্ব এবার ইসলামের প্রতিরোধ ব্যবস্থাগুলোর ওপর বিস্তারিতভাবে দৃষ্টি দেয়া যাক। ‘হে মোমেনরা, তোমরা অন্যদের বাড়ীতে প্রবেশ করো না গৃহবাসীর অনুমতি না নিয়ে ও (আয়াত ২৭-২৮) জন্যে নিজের বাড়ীতে ফিরে আসে । তখন তাদের মন তৃপ্ত ও নিশ্চিন্ত হয় এবং নিজেদের গোপনীয়তা ও সম্ত্রমের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত হয়। বাইরে সতর্কতা ও সচেতনতার যে চাপ তার স্নাযুকে ভারাক্রান্ত করে রাখে । বাড়ী এসে তা ঝেড়ে ফেলে সে হাপ ছেড়ে বাচে । বাড়ী যদি এতোটা নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়স্থল না হতো যে, বাড়ীর অধিবাসীদের অনুমতি ছাড়াই যে কেউ সেখানে ঢুকে পড়তে পারে, তাহলে তা এরূপ তৃপ্তিকর জায়গায় পরিণত হতো না । বিনা অনুমতিতে অপরের বাড়ীতে প্রবেশের ফল দাড়ায় এই যে, আকস্মিকভাবে কোনো গোপনীয় ও অবাঞ্ছিত দৃশ্য চোখে পড়ে যেতে পারে, কোনো আপত্তিকর ও কামোত্তেজনা সৃষ্টিকারী ব্যাপারও দৃষ্টিগোচর হয়ে যেতে পারে এবং অনিচ্ছাকৃত আকস্মিক দৃষ্টিপাত একাধিকবার হয়ে তা ইচ্ছাকৃত দৃষ্টিপাতে রূপান্তরিত হয়ে বিপথগামীতার সুযোগ সৃষ্টি করতে পারে। অতপর ক্রমশ তা পাপাচারমূলক ও অবৈধ সম্পর্কেরও জন্ম দিতে পারে। জাহেলী যুগে এরূপ রীতি প্রচলিত ছিলো যে, একজন আরব অতর্কিতে অন্যের বাড়ীতে ঢুকে পড়তো এবং বলতো, ‘ঢুকে পড়েছি!’ এভাবে কখনো কখনো গৃহকর্তাকে স্বীয় স্ত্রীর সাথে এমন অবস্থায় দেখতে পেতো যা অন্য কারো দেখা উচিত নয়, অথবা নারী বা পুরুষকে নগু কিং দেহের গোপনীয় অংশ অনাবৃত অবস্থায় দেখতে পেতো । এটা গৃহকর্তার জন্যে ব্বিতকর ও কষ্টদায়ক হতো এবং গৃহের নিরাপত্তা ও গোপনীয়তা বিশ্নিত হতো । তা ছাড়া উত্তেজনাকর দৃশ্য বহিরাগতদের চোখে পড়ার কারণে জায়গায় জায়গায় গোলযোগ ও উঙ্খৃংখখলতার ঘটনাও ঘটতো। এ সব কারণেই আল্লাহ তায়ালা মুসলমানদেরকে এই উঁচুমানের আদব তথা জদ্র আচরণ শিক্ষা দিয়েছেন যে, অন্যের বাড়ীতে প্রবেশের আগে গৃহবাসীর কাছে থেকে অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়ে তাদেরকে আপন করে নিতে হবে এবং তাদের মন থেকে বিরূপ মনোভাব ‘হে ঈমানদাররা! তোমরা অন্যের বাড়ীতে ততোক্ষণ প্রবেশ করো না যতোক্ষণ না সে বাড়ীর অধিবাসীদের অনুমতি গ্রহণ ও তাদেরকে সালাম করো । লক্ষণীয় বিষয় এই যে, এখানে অনুমতি গ্রহণ বুঝানোর জন্যে ‘ইসতেনাস’ শব্দটা ব্যবহার করা হয়েছে, যার ধাতুগত অর্থ দাড়ায়, ‘বন্ধুসুলভ অভ্যর্থনা পাওয়া, ঘনিষ্ঠ হওয়া, আন্তরিকতা সহকারে অভ্যর্থনা পাওয়া, আপন হওয়া বা করা, পোষ মানানো, বিনীত হওয়া, বশীভূত হওয়া,

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।