. Www.iscalibrary.com কারণ এই যে ঘৃণ্য কথাগুলো ছড়ানো হলো যারা প্রকৃত মোমেন তারা এগুলো করতে পারবে না এসব আচরণ করতে গেলে অবশ্যই তাদেরকে আল্লাহর ভয় নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রতি এই সতৰ্কবানী উচ্চারণ করা হচ্ছে যেন অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো পুনরায় আর না হয়, যেহেতু তারা মোমেন এ সাবধানতা তাদের জন্যে একান্ত প্রয়োজন । ‘আর তোমাদের কাছে আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে এ আয়াতগুলো বর্ণনা করছেন’ মিথ্যা অপবাদের যে ঘটনাটি ওপরে উল্লেখিত হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে আরো যেসব চক্রান্ত চলেছে এবং এসবের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার কারণে যার যে সব ক্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো আল্লাহ তায়ালা ছাফ ছাফ জানিয়ে দিচ্ছেন, যেন মানুষ এসব ক্রটির ভয়াবহতা বুঝতে পারে এবং এসবের পুনরাবৃত্তি আর না ঘটায়, ‘আর আল্লাহ তায়ালা মহাজ্ঞানী মহা বিজ্ঞানময় ৷' তিনি জানেন মানুষের মন-মানসিকতা এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য কি, জানেন তাদের অন্তরে কি সব কথা নিশিদিন আনাগোনা করে, তিনি জানেন মানুষের জীবনের গতি-প্রকৃতি সম্পর্কে তার সমস্যাসমূহও ৷ আর তিনিই সেগুলোর সমাধান দিয়ে থাকেন- তিনিই তাদেরকে নিয়ন্ত্রণ করেন এবং তাদের যাবতীয় কাজের ব্যবস্থা তিনিই করে থাকেন; তাদের জীবনের শৃংখলা বিধান এবং তাদেরকে সঠিক পথে রাখার জন্যে তিনিই সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, আর ভূল-ক্রুটি হয়ে গেলে তাদের সংশোধনের ব্যবস্থাও তিনিই দিয়ে থাকেন। মিথ্যা অপবাদ-রটনার ঘটনা বর্ণনা, এ অপরাধের শাস্তির উল্লেখ এবং ঘৃণিত এই কাজের ফলে সমাজের সর্বত্র যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর এ ধরনের অপরাধ যেন মুসলিম সমাজে আর না ঘটে তার জন্যে বারবার সতর্ক করা হয়েছে, যারা কোনো চক্রান্তের শিকার হয়ে এ ঘৃণ্য অপরাধে ইন্ধন জুগিয়েছে এবং যারা পরিণামের চিন্তা না করে হেলা ভরে এ ষড়যন্ত্রের সমর্থন দিয়েছে, তাওবা করলে তাদেরকে ক্ষমা করা হবে বলে ংবাদ দেয়া হয়েছে। বলা হয়েছে যে, তাদের জন্যে রয়েছে আল্লাহর রহমতের অবারিত দ্বার । সাথে সাথে দৃঢ়তার সাথে তাদেরকে একথাও জানিয়ে দেয়া হয়েছে যে সরলা, সতী সাধনী মোমেনদের বিরুদ্ধে যখন কেউ অপ্র-প্রচার চালাবে, তার চরিত্রে কলংক লেপন করবে, আন্দাজে তাদেরকে বদনাম করার চেষ্টা করবে, তাদের জন্যে (দুনিয়ার শাস্তির সাথে সাথে) প্রকালেও রয়েছে আল্লাহর আযাব। এটা এজন্যেই বলে দেয়া হয়েছে যেন কেউ এ অপরাধকে হালকা মনে না করে এবং দুনিয়ার অন্যান্য বিষয়ের মতো এটাকে ছোটখাট কোনো ঘটনা মনে না করে। আর যদি কেউ এ বিষয়টির গুরুত্ব বুঝার পর সঠিকভাবে তাওবা করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ যেন সর্বান্তকরণে তাকে ক্ষমা করে দেয় এবং খেয়াল রাখা হয় যেন এর কোনো প্রভাব দুনিয়াবী লেনদেন ও ব্যবহারের ওপর পড়তে না পারে, যেমনকি আবু বকর (রা.)-এর ব্যবহারে তার আত্মীয় মেসতাহ ইবনে আসাসাকে- আর দান করবেন না বলে প্রতিজ্ঞা করার কারণে ঘটেছিলো, এ ছিলো সেই ব্যক্তি যে, অপবাদের এ ঘটনাটির ওপর যারা মন্তব্য করেছিলো তাদের সাথে সে যোগ দিয়ে কিছু কথা বলেছিলো। তাই এরশাদ হয়েছে, “নিশ্চয়ই যারা মোমেনদের (কোনোভাবে) অশ্লীলতার প্রসার ঘটায় তাদের জন্যে রয়েছে দুনিয়া ও আখেরাতে বেদনাদায়ক আযাব, আর আল্লাহ তায়ালা জানেন এবং তোমরা জানো না।' (আয়াত ১৯)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।