Wwww.iscalibrary.com এবং শত্রুর উদ্দেশ্যকে সফল করে নিজেরাও ধ্বংসের অতল তলে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিলো । তারা মিথ্যা ও মনগড়া অপবাদ রটনাকারীদেরকে প্রতিরোধ না করে, বরং গোটা পরিবেশকে বিষাক্ত করার জন্যে তাদেরকে খোলা আযাদী দিয়ে দিয়েছিলো এবং স্বয়ং সোনার মানুষ মোমেনদের চোখের মনি ও প্রাণ প্রিয় নেতার মান-সম্মান ধ্বংসের কাজ করার জন্যে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছিলো । এটা তো এতো বড় কঠিন ব্যাপার ছিলো যে আল্লাহর মেহেরবানী না থাকলে গোটা মুসলিম জামায়াত এক মহা-বিপদে পড়ে যেতো । এজন্যে আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করছেন এতো কঠিন ও বেদনাদায়ক শিক্ষা লাভ করার পর যে, আর কোনোদিন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি তারা না ঘটায় । তাই এরশাদ হচ্ছে, ‘আর যদি দুনিয়া এবং আখেরাতে তোমাদের ওপর আল্লাহর মেহেরবানী এবং দয়া না থাকতো তাহলে তোমরা যা শুরু করেছিলে, তাতে তোমাদেরকে অবশ্যই মহা বিপদজনক আযাব | স্পৰ্শ করতো ।' ওপরের আয়াতে বুঝা যাচ্ছে যে, আল্লাহ তায়ালা উদীয়মান মুসলিম জামায়াতকে অত্যন্ত কঠোরভাবে এক শিক্ষা দিলেন, তারপর তাদের ওপর মান-মর্যাদা ও দয়ার বৃষ্টি নাযিল করলেন এবং তাদেরকে তীর কঠিন পাকড়াও থেকে ও ভীষণ আযাব থেকে রেহাই দিলেন, যদিও তাদের আচরণ তাদেরকে আযাবের হকদারই বানিয়ে দিয়েছিলো। তারা রসুলুল্লাহ (স.) তীর স্ত্রী এবং তীর এমন এক সংগীর বিরুদ্ধে কথা বলেছিলো যার সম্পর্কে কেউ কোনো দিন ভালো ছাড়া মন্দ পায়নি- এদেরকে তারা যে কষ্টের মধ্যে ফেলেছিলো তার প্রতিদানে তারা অবশ্যই বিরাট শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গিয়েছিলো । আর তাদের ওপর সেই শাস্তি অবধারিত হয়ে গিয়েছিলো যা মুসলিম জামায়াতকে কঠিন কষ্টের মধ্যে ফেলার কারণে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর কারণে তাদের ভাগ্যে তারা নিজেরা ডেকে এনেছিলো। তারা সেসব পবিত্র বিষয়গুলোকে মলিন করার চেষ্টা করেছিলো যার ওপর জামায়াতী জীবনের শান্তি ও নিরাপত্তা নির্ভর করে। মুসলমানদের দলীয় জীবন ও সামষ্টিক শক্তিকে ধ্বংস করার জন্যে এবং আল্লাহর প্রতি ও নবী (স.)-এর প্রতি তাদের যে গভীর বিশ্বাস ছিলো তাকে মূলোৎপাটিত করার জন্যে পূর্ণ একটি মাস ধরে যে মারাত্মক চক্রান্ত তারা করেছিলো তার জন্যে তারা আল্লাহর মহা গযবের হকদার হয়ে গিয়েছিলো । কোনো নিশ্চিত তথ্য ছাড়াই তারা গোটা মুসলিম জামায়াতকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেয়ার জন্যে এই গভীর ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিলো, কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকে বেদনাদায়ক এক শিক্ষা দান করার পর তাদেরকে নিজ মেহেরবানী ও রহমত দ্বারা নাজাত দিলেন। আল কোরআন অতি চমৎকারভাবে সে সময়টির ছবি এঁকেছে, যখন মানুষের নৈতিকতার লাগাম ঢিল হয়ে গেলো, ভালো মন্দ বিচারের মানদন্ডসমূহ পরিত্যক্ত হলো, মানুষের মূল্যবোধ বিভ্রান্তিতে ছেয়ে গেলো এবং মূল নীতিসমূহ সংকীর্ণ হয়ে গেলো। এরশাদ হচ্ছে, তারা তহ দলং পয মা মা ব্যাপার ৷’ (আয়াত ১৫) এ আয়াতটি এমন একটি অবস্থার ছবি ঁকেছে যা দেখে বুঝা যাচ্ছে, সে দলটি এমন একটি কঠিন বিষয় নিয়ে কতো হালকাভাবে চিন্তা করেছে এবং কতো অবহেলার সাথে এতো বড় অর্থাৎ চিন্তাহীনভাবে, না দেখে যাচাই না করে এবং গভীরভাবে খেয়াল না করে এক জিহবা আর এক জিহ্বার সাথে সাক্ষাত করছিলো, এমনকি তাদের মনেই হয়নি যে এ কথাটার ক্ষতি
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।