Wwww.iscalibrary.com এ দুটি বর্ণনা থেকে বুঝা যায় যে, মুসলমানদের অনেকে তাদের বিবেকের ডাকে সাড়া দিয়েছে এবং আন্তরিকভাবে ব্যাপারটা বুঝার চেষ্টা করেছে, আর তারপর আয়শা (রা.) এবং একজন মুসলমান সম্পর্কে যেসব উল্লেখ করা হয়েছে তার থেকে তারা নিজেদেরকে দূরে রেখেছে- দূরে রেখেছে আল্লাহর না-ফরমানী করা থেকে এবং রসূলুল্লাহ (স.)-এর সাথে বিশ্বাসঘাতকতা করা থেকে । এভাবে তারা লজ্জাকর ও পাপের চোরাবালির মধ্যে পতিত হয়ে ধ্বংস হয়ে যাওয়া থেকে নিজেদেরকে খাচিয়েছে। কখনো তারা শুধু সন্দেহের বশবর্তী হয়ে কারো সম্পর্কে কোনো মন্তব্য করেনি এবং কোনো আলোচনাতেও অংশ নেয়নি। এই হচ্ছে আল কোরআনে উপস্থাপিত যে কোনো বিষয়ে মাথা ঘামানোর পদ্ধতি, অর্থাৎ, কোনো সাক্ষ্য প্রমাণ তালাশ করার আগে প্রথমেই নিজের বিবেককে ব্যবহার করা। এটা হচ্ছে মুসলমানদের প্রথম কর্তব্য এবং সমস্যাদি সমাধানের ব্যাপারে তাদের প্রথম পদক্ষেপ । দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বাস্তব দলীল প্রমাণ দ্বারা কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়া । তাই এরশাদ হচ্ছে, কেন তারা (তাদের উত্থাপিত অভিযোগের পক্ষে প্রমাণস্বরূপ) চারজন (দেখা) সাক্ষী হাযীর করে না! যদি চারজন সাক্ষী হাষধীর করতে ওরা না পারে তাহলে ওরাই আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে৷’ অর্থাৎ, এসব নির্জলা ও ডাহা মিথ্যার দৌড় বনু দূরে । এসব মিথ্যার বিহিত না করা হলে এর আওতায় ছোট বড় গরীব ধনী এবং সর্বোচ্চ সম্মানী ব্যক্তি পর্যন্ত এসে যাবে, যেমন এর ধাক্কা থেকে আল্লাহর মহান নবী ও তীর পবিত্র পরিবার পর্যন্ত রেহাই পায়নি। সুতরাং, এহেন অপরাধকে সহজে ছেড়ে দেয়া যায় না বা তুচ্ছও মনে করা উচিত হবে না । বিনা সাক্ষীতে এবং বিনা দলীল প্রমাণে যে যার নামে যা চাইবে মুখোরোচক গল্প হিসাবে আলাপ আলোচনা করতে থাকবে, যার মুখে যা আসবে সে তাই বলবে এবং এভাবে মানুষের ইযযত আবরুকে ধুলায় মিশিয়ে দেবে। আল্লাহ রববুল আলামীনের রাজ্যে এমন অরাজকতা সহ্য করা সম্ভব নয়। আল্লাহ পরওয়ারদেগার এসব দেখবেন এবং তিনি এর কোনো বিহিত করবেন না বা করতে পারবেন না, এমন তো হতে পারে না, তিনি কোনো আঁধার নগরীর মুকুটবিহীন ও দেউলে বা ক্ষমতাহীন রাজা নন যে, কিছু করতে চাইলে করতে পারবেন না। এজন্যেই এরশাদ হচ্ছে, ‘কেন তারা চারজন (দেখা) সাক্ষী! নিয়ে আসে না’ অর্থাৎ তারা যদি এরকম সাক্ষী হাযির না করে তাহলে অবশ্যই তারা মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে। তারা মহান আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হবে, যার কাছে কোনো কথা পরিবর্তন হয় না এবং তার হুকুম পরিবর্তিতও হয় না, তীর নিদের্শ বাস্তবায়িত হওয়া বন্ধও হয় না। এ অপরাধীদের জন্যে এ এমন কঠিন শাস্তি, যা প্রযোজ্য হবেই অবশ্যই এ শাস্তি দেয়া হবে এবং এ শাস্তি স্থায়ীভাবে থাকবে । এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই এবং এ শাস্তির পরিণাম আরো আরো ধ্বংসাত্মক- এর থেকে বাঁচারও আর কোনো পথ নেই । তাহলে বুঝা গেলো, এ ধরনের কোনো খবর বা দোষারোপের কথা কানে আসার সাথে সাথে মুসলমানরা দুটি কাজ ক্লরবে। এক. নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সে খবরের যথার্থতা বুঝার চেষ্টা করবে । দুই. সে খবরের ব্যাপারে সাক্ষ্য প্রমাণ গ্রহণ না করা পর্যন্ত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না- কাউকে বলাও যাবে না বা কোনো খারাপ মন্তব্যও করা যাবে না .......কিন্তু দুঃখজনক হলেও একথা সত্য যে মোমেনরা সে মোনাফেকদের ষড়যন্ত্রের ফাদে পা দিয়ে আটকে গিয়েছিলো
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।