তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com দুর্লাম শোনার পর একজন নমোনমেনের করণীয় আর মুসলমানরা যদি এর কারণ বুঝতে চেষ্টা করে তাহলে তাদের অন্তরই তাদেরকে সঠিক কথাটা বলে দেবে, আর যদি কেউ যুক্তি দিয়ে বুঝতে চায় সেও এর সঠিক কারণটা সহজেই বুঝতে পারবে। যে কোনো বিষয় বুঝার জন্যে আল কোরআন এভাবেই সাহায্য করে, এজন্যে এ মহান কোরআন প্রথম পদক্ষেপেই তার বিবেককে আহ্বান জানায় । দেখুন আল কোরআন বলছে, ‘মোমেন পুরুষ ও স্ত্রী লোকরা যখন তোমরা একথাটা শুনলে, তখন কেন তোমাদের নিজেদের ভালো ধারনা রাখলে না? আর কেনই বা তোমরা বললে না, এটা নির্জলা মিথ্যা রটনা?’ হাঁ, অবশ্যই মোমেনদের জন্যে এটাই প্রথম কর্তব্য ছিলো যে যখনই তাদের কানে একথাটা পৌছুল তখনই স্পষ্ট করে তাদের বলা উচিত ছিলো, অসম্ভব কথা, এটা হতে পারে না, অবশ্যই এটা এক নির্জলা মিথ্যা, এটাকে তাদের জন্যে কল্যাণকর মনে করা উচিত ছিলো যে এই রটনা দ্বারা মোনাফেকদের খাসলাত-চরিত্র ও ব্যবহার সুস্পষ্ট হয়ে উঠেছিলো এবং তাদের খোলস উন্মোচিত হয়ে গিয়েছিলো এবং এই ওজুহাতে, তাদের কোনো প্রকার সমর্থন না দিয়ে, তাদের থেকে দূরত্ব বজায় রাখার একটা সুযোগ তাদের হাতে এসে গিয়েছিলো .....এরপর, খেয়াল করে দেখুন তাদের সামনে এই যে দুই ব্যক্তির অবস্থা- একজন তাদেরই নবীর পবিত্র স্ত্রী এবং অপরজন তাদেরই ভাই একজন সাহাবী ও একজন মোজাহেদ ৷ দু'জনই তো তাদের নিজেদের লোক তারা তো জাহেলী যুগের ও জাহেলী সমাজের এমন লোক নয়, যাদের মধ্যে আল্লাহর ভয় বা আখেরাতে জওয়াবদিহির চিন্তা নেই, কাজেই তাদের সম্পর্কে ভালো চিন্তাটাই তো প্রথম আসা দরকার ছিলো। এটা কি তাদের মনে করা উচিত ছিলো না যে, মোমেনদের নিজেদের কোনো মেয়ে এমন বিপদাপন্ন হলে এমন কিছু কি ঘটতে পারে? ঈমান অর্থাৎ আল্লাহর ভয় ও আখেরাতের বিশ্বাস যাদের মধ্যে আছে তারা প্রকাশ্যে ও গোপনে জীবনের শুদ্ধি রক্ষা করবে, সদা-সর্বদা, আল্লাহর কাছে জওয়াবদিহি করতে হবে- এ চিন্তা নিয়েই নিজেদের কর্তব্য নির্ধারণ করবে । সুতরাং তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করাই তো ছিলো উত্তম পন্থা । তাদের কারে দ্বারা এমন অন্যায় হতে পারাটা যদি সম্ভব বলে মনে না হয় তাহলে নবী (স.)-এর স্ত্রী দ্বারা এটা কি করে সম্ভব মনে করা যায় এবং সে ব্যক্তির দ্বারাই বা এমন অন্যায় পথে পা বাড়ানো কেমন করে সম্ভব মনে করা যেতে পারে, যার সম্পর্কে ভাল ছাড়া কোনো মন্দ কখনো জানা যায়নি। আবু আইয়ুব খালেদ ইবনে যায়দ আনসারী (রা.) ও তার স্ত্রী এভাবেই চিন্তা করেছিলেন, ইমাম মোহাম্মদ ইবনে এসহাক বর্ণনা করেছেন, একদিন আইয়ুবের বাপকে আয়ুবের মা বললেন, আচ্ছা, আইউবের বাপ, আপনি কি শোনেননি আয়শা (রা.) সম্পর্কে লোকেরা কী বলাবলি করছে? তিনি বললেন, হাঁ, এবং এটা ডাহা মিথ্যা । আয়ুবের মা, এমন পরিস্থিতি যদি তোমার হতো তাহলে তুমি কি এমনই কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়তে? তিনি বললেন, আল্লাহর কসম অবশ্যই আমি এমন কাজ করতাম না। আবু আইয়ুব বললেন, ‘আল্লাহর কসম, আয়শা (রা.) আবার ইমাম মাহমুদ ইবনে ওমর আযষ্-যামাখশারী তার তাফসীর (আল কাশশাফ)-এর মধ্যে বর্ণনা করেছেন, আবু আইয়ুব একদিন তার স্ত্রী উন্বে আইয়ুবকে বললেন, তুমি কি খেয়াল করেছো, কি সব কথা বলাবলি হচ্ছে? তিনি বললেন, হাঁ, কিন্তু আপনি যদি সাফওয়ানের স্থানে হতেন, তাহলে আপনি কি রসূলুল্লাহ (স.)-এর ইযযতের ওপর হামলা করার কথা চিন্তা করতে পারতেন? তিনি বললেন, কখনো নয়। তখন উম্মে আইয়ুব বললেন, শুনুন আমিও যদি আয়শার স্থানে হতাম, তাহলে কিছুতেই আল্লাহর রসূলের খেয়ানত করতে পারতাম না, অতপর অবশ্যই এটা সত্য যে আয়শা আমার চেয়ে ভালো এবং অবশ্যই সাফাওয়ানও আপনার থেকে উত্তম ব্যক্তি ।

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।