Wwww.iscalibrary.com মায়া-মমতার প্রতীক হিসাবে, তাদের বিনয়-নম্রতা, শারীরিক নাযুকতা, হৃদয়াবেগ, কমনীয়তা-নমনীয়তা ও লাজুকতা সবই ভবিষ্যতের বংশধরদের জন্যে । তাদের সেসব গুণাবলী দ্বারাই যৌথ সংসার ও শান্তির পরিবার গড়ে ওঠে। তুচ্ছ কারণে বা নিছক সন্দেহের বশবর্তী হয়ে অথবা কোনো পদস্বলের আঘাত সইতে না পেরে যদি সঠিক পন্থায় পরিশুদ্ধ করার পরিবর্তে আমরা যত্রতত্র ও এলোমেলো সমালোচনার পথ গ্রহণ করি অথবা সহজভাবে এগুলোকে ছেড়ে দেই তাহলে সর্বনাশের কোনো সীমা থাকবে না এবং সমাজ সংসার ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। এজন্যেই এ অপরাধকে ইসলাম অত্যন্ত কঠিন ও ধ্বংসাত্মক গণ্য করে এর জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে এবং জানিয়েছে যে, প্রকাশ্যে ও যথেষ্টসংখ্যক দশর্কদের সামনে, এ শাস্তি দিতে হবে যাতে এ অপরাধকে কেউ সহজ না ভাবে, নচেৎ এই অপবাদ দিতে গিয়ে কারো কোনো মান সন্ত্রমের তোয়াক্কা করবে না, এ বদনাম দেয়া থেকে কাউকেই বাদ দেবে না, ফলে মানুষে মানুষে ভালবাসি, কল্যাণকামিতা ও শ্রদ্ধাবোধ শেষ হয়ে যাবে- কোনো লজ্জা শরম ও মানুষের প্রতি দরদ ব্যথা থাকবে না। এই দুর্ঘটনা ঘটে যাওয়াটা উত্তম হয়েছে এজন্যে যে, এই উপলক্ষে এ ধরনের অপরাধের মোকাবেলা করার জন্যে মযবুত আইন করে দেয়া সম্ভব হয়েছে। এ ঘটনার কারণে রসূলুল্লাহ (স.) আহলে বায়ত [রসূলুল্লাহ (স.)-এর পরিবার] ও গোটা মুসলিম সমাজকে যে কঠিন ব্যথা-বেদনা সইতে হয়েছে, মাসাধিককাল ধরে যে দুঃসহ জ্বালা ভোগ করতে- হয়েছে তা সবই এ বিষয়ক অভিজ্ঞতার চড়া মূল্য, কঠিন পরীক্ষার ফিস এবং বাধ্যতামূলক দেয় সংশোধনী বলেই বুঝতে হবে। অপরাধ রটনার কাজে যারা মাথা ঘামিয়েছিলো, এ অপরাধের জন্যে তারা সবাই কিছু না কিছু দায়ী, অতপর এ ভোগান্তি বা শান্তিও সবাইকে পেতে হবে। তাই এরশাদ হচ্ছে, ‘ওদের প্রত্যেকের জন্যে রয়েছে শাস্তি যা সে অপরাধের বিনিময়ে অর্জন করেছে৷ অর্থাৎ, যদি কেউ দুনিয়াতে শাস্তি না পায়, তাহলে অবশ্যই আল্লাহর কাছে তাকে তার দোষ অনুযায়ী সমুচিত শাস্তি পেতে হবে এবং সে শাস্তি হবে আরো যন্ত্রণাদায়ক আরো কঠিন। আর যারা জেনে বুঝে কাউকে কষ্ট দেয়ার বদ-নিয়তে ইচ্ছাকৃতভাবে এ মিথ্যা রটনার কাজে শরীক হয়েছে তারা অবশ্যই গুনাহে কবীরায় লিপ্ত এবং যেহেতু তা বান্দাহর হকের সাথে জড়িত এজন্যে আখেরাতেও । তাই এরশাদ হচ্ছে, ‘আর ওদের মধ্য থেকে যে (এ ব্যাপারে) সব থেকে বড় হিসসা নিয়েছে তার জন্যে রয়েছে বিরাট আযাব !” অর্থাৎ, যে কঠিন অপরাধ দুনিয়াতে সে করেছে তার প্রতিদানে সেই রকমই কঠিন শাস্তি তাকে দেয়া হবে। এই জঘন্য অপরধজনক কাজের মধ্যে যে ব্যক্তি সব থেকে বড় অংশ নিয়েছিলো এবং এই অপরাধের শিকার মাসুম মানুষগুলোর ওপর যে সর্বাপেক্ষা নিষ্ঠুর হামলা চালানোর জন্যে প্রস্তুত হয়ে গিয়েছিলো সে ছিলো মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে-ই ষড়যন্ত্রের মূল ঝান্ডা বহন করেছিলো, সে জানতো ইসলামী জামায়াতকে ভাংগার জন্যে সব থেকে না রাখলে তার রসূল (স.)-কে কঠিন চক্রান্তের আঘাত থেকে না বাঁচালে, ইসলামী দলের পরিচালনা তিনি নিজে না করলে এবং তিনি নিজেই তার দ্বীনের হেফাযত না করতে থাকলে সে
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।