Wwww.iscalibrary.com মধ্যে এক বিরাট ধ্বংসাত্মক ষড়যন্ত্র, তারা ইসলামের মূল কেন্ত স্বয়ং নবীর ঘরেই আগুন ধরিয়ে দিয়েছিলো। যে মহান ব্যক্তির পরিচালনায় বিশ্বব্যাপী ইসলামের চূড়ান্ত অভিযান পরিচালিত হচ্ছিলো সেই মহা বিপ্লবী বীরকে হতবল করার উদ্দেশ্যে তীর হৃদয়কে ভেংগে চুরমার করে দিতে চেয়েছিলো তারা! দেখুন না কেমন করে রসূল (স.)-এর একান্ত ঘরের মানুষ হামনা বিনতে জাহশ, তার বিশ্বস্ত সহচর ও গুণ মুগ্ধ কবি হাসসান বিন সাবেত, তার নিজ গোষ্ঠীর মানুষ বদরী সাহাবী মেসতাহ ইবনে আসাসা প্রমুখ ব্যক্তিকে সে এই ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে জড়িয়ে ফেলেছিলো, যার জন্যে তারা এটা-ওটা দায়িত্বহীন মন্তব্য করে বসেছিলো, কিন্তু মূল ষড়যন্ত্রের হোতা ছিলো মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই নিজে, যার নেতৃত্বে পরিচালিত হচ্ছিলো এক সং! কুচক্রী দল, সে প্রকাশ্য দৃশ্যে না এসে পর্দার আড়ালে থেকে এমন নিপুণভাবে তার হৃতরাজ্য হারানোর প্রতিশোধ নিতে চাইছিলো যে তাকে কিছুতেই ধরা যাচ্ছিলো না । প্রকাশ্যে এমন কোনো কথা তার মুখ দিয়ে বেরোয়ানি যার দ্বারা তার দোষ প্রমাণিত হতে পারে এবং তাকে পাকড়াও করা যায়। এই ভয়ংকর মোনাফেক সর্দার তার একান্ত বিশ্বস্ত বন্ধু পরিবার পরিজন ও পারিষদের সাথে গোপন পরামর্শের মাধ্যমে তার ঈন্সিত চক্রান্ত জাল বিছিয়ে দিয়েছিলো। এ দলের ওপর তার পুরো আস্থা ছিলো এবং সে নিশ্চিন্ত ছিলো যে এদের মধ্যে কেউ তার মুখোশ খুলে দেবে না, তার বিরুদ্ধে যাবে না বা কখনো তার বিরুদ্ধে কোনো সাক্ষ্যও দেবে না। এতো দক্ষতা ও কূট কৌশলের মাধ্যমে এই মহা মোনাফেক তার পরিকল্পনা তৈরী করেছিলো যে পূর্ণ এক মাস ধরে গোটা মদীনা ব্যথা বেদনা ও মর্মজ্বালায় প্রকম্পিত হচ্ছিলো, কারণ এই রটনার মাধ্যমে বড়ই মুখোরোচক এক কাহিনী মানুষের মুখে তুলে দেয়া গেছে, যার ফলে সাধারণভাবে এর চর্চা চলছে, আর এরই ফলে পবিত্রতম ও সব থেকে আল্লাহভীরু ঘরের পরিবেশকে বিষিয়ে তোলার মতো এক মোক্ষম হাতিয়ার তাদের হস্তগত হয়ে গেছে। এতোদিন ধরে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছিলো যে মহা কুচক্রী- তার জন্যে ছিলো এ এক মহা বিজয় । এজন্যেই এই প্রসংগের আলোচনার শুরু হচ্ছে যাতে করে সে মহা ষড়যন্ত্রের রহস্য জাল ছিন্ন করা যায় এবং জানানো যায় যে এর মূল শেকড় কোথায়, কতো গভীরে তা লুকিয়ে আছে, আর যাতে তাও প্রকাশ করা যায় যে সে সংঘবদ্ধ কুচক্রী দল ইসলাম ও মুসলমানদের সর্বনাশ সাধনে কি বদ্ধপরিকর এবং তারা সুক্ষ্ম ও সুগভীর সন্তৰ্পণে এগিয়ে চলেছিলো। তারপর এ মহা চক্রান্তের পরিণাম জানাতে গিয়ে আল্লাহ রববুল আলামীন মুসলমানদেরকে পরিপূর্ণ নিশ্চয়তার সাথে জানাচ্ছেন যে চক্রান্তকারীরা যাই আশা করুক না কেন এবং যতো ক্ষতি করার প্রয়াস পাক না কেন, ওরা তাদের কোনো ক্ষতিই করতে পারবে না, বরং ওদের সমস্ত পরিকল্পনা বুমেরাং হয়ে ওদের ওপরেই ফিরে আসবে, তাই বলছেন, না, না, তোমরা ভেবো না যে ওদের এসব চক্রান্ত তোমাদের জন্যে ক্ষতিকর বরং তোমাদের জন্যে এটা হবে সব দিক দিয়েই কল্যাণকর ৷’ কল্যাণকর, হা অবশ্যই এভাবে এটা কল্যাণকর হবে যে, রসূলুল্লাহ (স.) এবং তার পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করার অজুহাতে সে কুচক্রীরা যে প্রকৃতপক্ষে ইসলামের বিরুদ্ধেই দুশমনি করছিলো আলোচ্য এ ঘটনার মাধ্যমে তা সুস্পষ্ট হয়ে উঠবে । আর মুসলমানদের জন্যে মিথ্যা রটনাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে এবং অপবাদ দানকারীদের ওপর হদ জারী করা আল্লাহ তায়ালা ফরয ঘোষণা করেছেন, তিনি আরো জানাচ্ছেন এ জঘন্য অপরাধের দ্বারা দলীয় জীবনের সংহতি বিনষ্ট হয়, কারণ এসব কথা যখন কানাকানি জানাজানি হতে থাকে তখন আমাদের মা-বোনেরাই বেশী ক্ষতিগ্রস্ত হয়। তাদেরকে আল্লাহ তায়ালা পয়দা করেছেন
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।