Wwww.iscalibrary.com মানুষের দরদ ব্যথা বুঝার ক্ষমতা তাকে দেয়া হয়েছে, কাজেই ওসামার কথাতেই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তীর কঠিন মানসিক পেরেশানী এবং ঘরের কাজের মেয়ের সাক্ষ্য দ্বারা আরো জোরালোভাবে বুঝা গেছে আল্লাহর পরম বন্ধুর উদ্বেগ উৎকন্ঠা যা মসজিদে উপস্থিত গোটা মুসল্লিরা গভীরভাবে আঁচ করেছে, ফলে, যারা রসূল (স.)-এর অমর্যাদা করেছে, যারা তার পরিবারের মর্যাদাবান সাহাবীদের অন্যতম যার চাল চলন সম্পর্কে কেউ কোনো দিন খারাপ কিছু দেখেনি ......তাদের গোত্রের লোকজন এবং তাদের আত্মীয় স্বজন তাদের জন্যে ওযরখাহী করেছে, রসূল (স.)-এর কাছে তাদের পক্ষে মাফ চেয়েছে এবং সে হতভাগাদের ভীষণভাবে নিন্দা করেছে, যার কিছু দৃশ্য ইতিমধ্যেই আমরা মসজিদে নববীতে এবং নবী (স.)-এর উপস্থিতিতে আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের রূখারগখর মধ্য দিয়ে দেখতে পেয়েছি। মুসলমানদের এই প্রধান মিলনকেন্দ্র সাহাবাদের সহযোগিতায় রসূল (স.)-এর নিজ হাতে তৈরী মসজিদে খুনোখুনী হয়ে যাওয়ার উপক্রম একথারই সাক্ষ্য বহন করে যে এ অপবাদ রটনার ব্যাপারটা গোটা মুসলিম নেতৃত্বের মধ্যে! বিশেষ করে জামায়াতের এই দ্বিধা-বিভক্তিই রসূল (স.)-এর হৃদয়কে বেশী বিদীর্ণ করেছিলো-আর সত্যর যে মহান বাতি প্রদীপ্ত হয়েছিলো মোমেনদের অন্তরসমূহের মধ্যে তার প্রভা যেন ম্লান হয়ে গেছে বলে মনে হচ্ছিল, মনে হচ্ছিলো সে সমুজ্জ্বল আলো মানুষকে আর পথ দেখাতে পারছে না। জলদিই এর অবসান হওয়া দরকার এ জটিল সমস্যার আশু সমাধান নিতান্ত প্রয়োজন । সুতরাং আর কালবিলম্ব না করে তিনি সিদ্ধান্ত নিলেন আয়শার কাছে যেতে হবে এবং ছাফ ছাফ আলাপ-আলোচনা করে শীঘ্রই একটা সমাধানে পৌছুতে হবে (যারা আমরা এ অধ্যায়টি পড়ছি তারা অবশ্যই বুঝতে পারছি আল্লাহর রসূল (স.) যে সব প্রস্তাব করলেন তার মধ্যে ভাংগন-বিপর্যয়কে রোধ করার সকল মাল-মশলা ও প্রস্তুতি বর্তমান ছিলো, ভাংগন কোনো অবস্থাতেই নয়, যা শয়তানের প্রধান কাম্য ৷) আল্লাহর রাজ্যে সকল সমস্যারই সংশোধনী আছে যদি তাতে ভুল স্বীকার, অনুতাপ ও সংশোধনী মনোবৃত্তি, থাকে হতাশার ইন্ধন না থাকে। দেখুন নবী করীম (স.) আবার ওই কথাটি সুস্পষ্ট করতে বুঝতে যাচ্ছেন যা মানুষ বলছে। আর তিনি তীর (আয়শার) কাছ থেকেই তৃপ্তিজনক কথা, চাইছেন যা তীর নিদারুণ দুঃখজ্বালা নিবারণ করতে পারে, মানষিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে! : আর এমনই এক পর্যায়ে, যখন ব্যথা বেদনা, দুঃখ-জ্বালা, মানসিক যন্ত্রণা সকল ধরনের পেরেশানী চূড়ান্ত পর্যায়ে পৌছে গেলো এবং তাতে অত্যন্ত মর্মান্তিকভাবে জড়িত হয়ে পড়লো ব্যক্তি, পরিবার ও গোটা মুসলিম সমাজ তখনই আল্লাহ রব্বুল আলামীন তীর নবীর ওপর মহব্বতের দৃষ্টি দান করলেন এবং সকল অস্পষ্টতার অবসান ঘটিয়ে তার অমিয়বাণী নাযিল করলেন, দুঃখের ঘনঘটা দূরীভূত হলো আয়শা সিদ্দিকা তাহেরা (রা.)-এর পবিত্রতা ঘোষণা করে আল কোরআন নাযিল হলো, নবী (স.)-এর মহান পবিত্র মর্যাদা ঘোষিত হলো, সেসব মোনাফেকদের খোলস খুলে দেয়া হলো যারা অপবাদের এই নাটক রচনা করেছিলো এবং এই মহাসম্মানিত নবী (স.)-এর পক্ষে মুসলমানদের জন্যে সরল সুন্দর ও বলিষ্ঠভাবে মোকাবেলার পথ খুলে দেয়া হলো। এই আয়াত যখন নাযিল হল তখন আয়শা (রা.) বলে উঠেছিলেন, ‘আল্লাহর কসম, আমি তো তখনই জানতাম (যে যা-ই বলুক না কেন), আমি অবশ্যই দোষমুক্ত এবং আল্লাহ সোবহানাহু তায়ালা অবশ্যই আমার দোষমুক্তির ঘোষণা দেবেন, কিন্তু আল্লাহর কসম এটাও সত্য, আমি কস্মিনকালেও ধারণা করতে পারিনি যে, আল্লাহ তায়ালা আমার জন্যে ওহী নাযিল করবেন এবং
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।