Wwww.iscalibrary.com তাকে সম্বোধন করছেন, বৃধাহত ভয়ো ও ভাতা বলার তিনি তাকে বল, ‘তাহলে এখন শোনো, আমার কানে এই কথা পৌছেছে, এখন তুমি যদি নির্দোষ থেকে থাকো, শীঘ্রই আল্লাহ তায়ালা তোমার দোষ মুক্তির খবর জানাবেন, আর (মানবী তুমি, শয়তানের ষড়যন্ত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে) যদি কোনো অপরাধে জড়িত হয়ে থাকো, ক্ষমা চাও মহান আল্লাহর দরবারে এবং তীর কাছেই তাওবা করো, যখন মানুষ দোষ ক্রটি করে তা স্বীকার করে এবং আল্লাহ রব্বুল আলামীন-এর কাছে তাওবা করে (অনুতপ্ত হৃদয়ে তীর কাছেই ফিরে যায় এবং আর এ ধরনের অপরাধ করবে না বলে সর্বান্তকরণে ওয়াদা করে) তিনি অবশ্যই সে তাওবা কবুল করেন’ এতদশ্রবণে আয়শা সিদ্দীকা (রা.) বুঝলেন তিনি (নবী স.) ও এসব খবরে কিছু সন্দিহান হয়েছেন, (আল্লাহ্ তায়ালা তাকে, নবী বানানোর সাথে সাথে মানুষও তো বানিয়েছেন, সুতরাং এতোসব গুজবে তীর মনে কিছু সন্দেহ জাগাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়) । তার পবিত্র থাকার ব্যাপারে (এই মুহূর্তে) তিনি পুরোপুরি নিশ্চিন্ত নন, এবং তার ওপর অপবাদের জন্যে তিনি সে সংশ্লিষ্ট লোকদের জন্যে কোনো শাস্তিও ঘোষণা করেননি ৷ তীর রবও এই রটনা চলাকালীন দীর্ঘ এতোটা সময়ের মধ্যে বা পরে তীকে কিছু জানালেন না, আর তিনি (রসূল স.) ও তার দোষ মুক্তির কথা খুলে বলেননি, অথচ আয়শা নিজে তো তার নিরপরাধ হওয়ার ব্যাপারে সম্যক অবগত, কিন্তু এটা প্রমাণ করার কোনো ক্ষমতাই তার নেই, এজন্যে তিনি অপবাদের বোঝা ঘাড়ে হা হুতাশ করে সকাল সন্ধা কাটাচ্ছেন এবং হায়, সে মহান হৃদয়বান ব্যক্তি, যিনি তাকে কতো ভালোবাসেন, তীর কাছেও আজ এক অপবাদগ্রস্ত মানুষ বলে তিনি বিবেচিত! হায়, এমনই এক কঠিন মুহূর্তে দুঃখের সাগরে ভাসতে থাকাটাই তার জন্যে বরাদ্দ হয়ে গেছে। এরপর, দেখুন কি অবস্থা সে মহান ব্যক্তি আবু বকর সিদ্দীকের তার ব্যক্তিত্ব, তার সামাজিক মর্যাদা, তার ব্যক্তিগত দৃষ্টান্তমূলক পরহেযগারী এসব সহ দুঃসহ ব্যথার দংশনে তিনি জর্জরিত, তার মান-সন্ত্রমের ওপর এ যে এক প্রচন্ড আঘাত, মোহাম্মদ (স.)-এর স্ত্রী- তার কন্যার ওপর এই রটনা, জামাই, তিনি কি শুধু জামাই? তিনি তার পরম প্রিয় বন্ধু, যিনি তাকে কতো ভালোবাসেন, তিনিও হৃদয় মন দিয়ে সে মহামানবকে ভালবাসেন, এ পবিত্র ভালবাসার ওপর একি অশনিপাত! তিনি তো শুধু পরম প্রিয় বন্ধুই নন, তিনি যে আল্লাহর সেই মহান নবী, যাকে তিনি সর্বান্তকরণে বিশ্বাস করেছেন, যাকে তার হৃদয়ের সকল আবেগ দিয়ে সত্য বলে জেনেছেন, যার জন্যে তিনি হায়, তার কথাতেও তার মর্মব্যথা কী নিদারুণভাবে পরিক্ষূ্ট এই প্রচ ব্যথার দুঃসহ জ্বালায় কত ধৈর্যশীল তিনি কত কঠিনভাবে তিনি আত্ম সমালোচনায় ব্রতী । এমনই মানসিক পেরেশানীর মধ্যে তিনি স্বগতোক্তি করছেন, বলছেন, হায় আল্লাহর কসম জাহেলিয়াতের আমলেও তো কেউ এমন বদনাম দিতে পারেনি । আজ ইসলাম গ্রহণ করার পর নিছক কল্পনা করে আমার পরিবারের ওপর এমন দুর্ণাম রটানো হলো? এতো এমন এক কথা যা অনবরত যেন মাথার ওপর আঘাতের ওপর আঘাত হেনে চলেছে, এমনই এক কঠিন সময় তীর কলিজার টুকরা অসুস্থ রুগ্ন মেয়েটি, মর্মজ্বালায় দিবানিশি যার ঘুম হারাম হয়ে গেছে সে তাকে নবী (স.)-এর কথার উত্তর দিতে বলছে। কী বলবেন তিনি, হৃদয় তার শুকিয়ে গেছে, ভাষা তার গতিপথ হারিয়ে ফেলেছে, বুদ্ধি তার কাজ করছে না, ডুকরে কেদে উঠে তিনি শ্রান্তক্লান্তভাবে বারবার বলছেন, আল্লাহর কসম, আমি জানি না, রসূল (স.) কে আমি কী বলবো! এরপর দেখুন সিদ্দীকে আকবারের স্ত্রী উম্মে রূমানের অবস্থা । তিনি এই দুঃখজর্জরিত অসুস্থ কন্যার সামনে সব কিছু ব্যাপারেই অত্যন্ত দৃঢ়তা দেখাচ্ছিলেন সত্য, কিন্তু যখন তার মনে হচ্ছিলো,
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।