Wwww.iscalibrary.com বিরল । তিনি নবী (স.)-এর ঘরের বাতি হিসাবে যে আমানত রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন তার ওপর হামলা করা হল । তিনি বনী হাশেম কুল শিরমনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, শেষ নবী ও রসূল (স.)-এর স্ত্রী। তার গৌরব ও আত্মমর্যাদাবোধ কতো অধিক ছিলো তা দুনিয়ার সাধারণ কীটরা কি করে বুঝবে! তার বিশ্বস্ততার ওপর এ হৃদয়হীন হামলা যারা করলো, তারা কি একটু হিসাব করলো না যে বিশ্বের সেরা মানুষ, সর্বাধিক গুণান্বিত মানুষ: সব থেকে সুন্দর ও পবিত্র মানুষের হৃদয়ের রাণী, সরাসরি আল্লাহর ইশারায় যার বিয়ে হয়েছিলো- তার ওপর হামলা করা হয়েছে......... এরপর হামলা করা হয়েছে তার ঈমানের ওপর, তিনি পরিপূর্ণ এক মুসলমান পুরোপরিভাবে আল্লাহর আত্মসমর্পণকারিনী, যার লালন পালন হয়েছিলো ইসলামের সূতিকাগৃহে সেখানেই তার জীবনের প্রথম চোখ খোলে, আর সর্বোপরি তিনি রসূল (স.)-এর জীবন সংগিনী । হা, এই ময়ীয়সী মহিলার ওপর দুর্নামের তীষ্ষ্ম তীর নিক্ষেপ করা হলো । তিনি পবিত্রতার তিলোত্তমা, তিনি সরলা বালিকা, কোনো ঝঞ্চাট ঝামেলা তাকে কখনো জড়াতে পারেনি, তার কোনো উচ্চাশাও ছিলো না, সুতরাং আল্লাহর কাছে চাওয়া পাওয়া ছাড়া তার জীবনের আর কোনো | স্বপ্নই ছিলো না, আর এতদসত্বেও অন্য কোনো বড় আশা না করে তিনি শুধু অপেক্ষায় ছিলেন যে অবশ্যই স্বপ্নের মধ্যে রসূল (স.) তার পবিত্রতা সম্পর্কে এমন কিছু দেখবেন, যার দ্বারা তার প্রতি যেসব কথা নিক্ষেপ করা হয়েছে তার থেকে তিনি মুক্তি পাবেন, কিন্তু এ সময়ে দীর্ঘ এক মাসব্যাপী ওহী আসা বন্ধ থাকা অবশ্যই ছিলো আল্লাহরই এক বিশেষ তাৎপর্যপূর্ণ পরিকল্পনা, যা তার নিজেরই ইচ্ছায় তৈরী হয়েছিলো, অর্থাৎ আল্লাহর নিজস্ব অভিপ্রায়েই মাসাধিককাল পর্যন্ত ওহী পাঠানো হয়নি। আসলে এটাও ছিলো আর এক প্রকার কঠিন অবস্থা, যা সে বদনাম করার শাস্তি থেকে কোনো অংশে কম নয়। কিন্তু হায় আল্লাহ তায়ালা, তিনি একি শুনলেন উন্মে মেসতাহের কাছে! এ যে এক বস্মাঘাত সম বিধল তার বুকে । একে তো মাসাধিকাল ধরে অসুস্থ থাকায় দেহ মন তার অবসন্ন, জ্বরের উত্তাপে শরীর পুড়ে যাচ্ছে, মাথার যন্ত্রণায় তিনি অস্থিরভাবে কাতরাচ্ছেন তারপর এ দুঃসংবাদ এসে শেলের মতো বিধল তার কুসুম কোমল হৃদয়ে রোগক্লিষ্ট দেহে, ব্যথা জর্জরিত হৃদয়ে এবং অবর্ণনীয় কাতর কণ্ঠে চরম বিস্ময়ভরে তিনি মাকে বলছেন, সোবহানাল্লাহ! মানুষ সত্যই কি এসব কথা বলাবলি করছে? (আশ্চর্য হবার নয়? এরা তো সেই মানুষ যারা রসূল (স.)-এর জন্যে জীবন দিতে প্রস্তুত!) অপর এক বর্ণনায় বলা হয়েছে তিনি বলে উঠলেন, আমার আব্বা কি একথা জানতে পেরেছেন? (আহা, আমার আব্বা নিজেকে কতো বড় ভাগ্যবান ভাবেন, আল্লাহর রসূল (স.)-কে জামাই বানাতে পেরে, নিজের কলিজার টুকরা, আদরের দুলালী এই কচি মেয়েটাকে তার হাতে তুলে দিতে পেরে কতো গৌরবান্বিত তিনি । তিনি কিভাবে সহ্য করবেন এ দুঃসহ জ্বালা তখন তার মা উত্তর দিচ্ছেন, হাঁ, মা। তারপর আবার মা আয়শা জিজ্ঞাসা করছেন, আর রসূল (স.)ওঃ (আল্লাহর রসূল, তিনি তো শুধু স্বামী নন; তিনি দুনিয়া জাহানের মালিক আল্লাহর পরম প্রিয় রসূল, সারা জাহানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ- কতো গভীরভাবে তিনি তাকে ভালোবাসেন! হায়, তিনি জেনে থাকলে তার হৃদয়ে কী প্রতিক্রিয়া হয়েছে!) একথার জবাবেও অসহায়ভাবে মা বললেন, হাঁ হায় আল্লাহ! কি দুঃখ নেমে এলো তার ভাগ্যে, কি দুঃখ যাতনা নেমে এলো আল্লাহর রসূলের জীবনে! . এদিকে নবিজীর কথাটাই ভাবুন, তিনি তো সেই নবী, সেই মহা মানব, যাকে তিনি নবী বলে জেনেছেন, মেনেছেন, যার হাতে তার জান-মন-প্রাণ সবই অম্লান বদনে সঁপে দিয়েছেন, তিনি
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।