তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ‘না, তোমাদের মধ্যে সম্মানী ও সচ্ছল লোক যারা আছে, তারা আর সাহায্য করবে না বলে যেন কসম না খায়... আর আল্লাহ তায়ালা মাফ করনেওয়ালা মেহেরবান’ পর্যন্ত নাযিল হলো। তখন আবু বকর (রা.) বললেন, আল্লাহর কসম, অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ তায়ালা আমাকে মাফ করে দিন । এরপর তিনি মেসতাহকে আগে যেভাবে খরচ পত্র দিতেন তা দেয়া আবার চালু করলেন এবং বললেন, না-না, আমি তাকে সাহায্য দেয়া আর কখনো বন্ধ করবো না । আয়শা (রা.) বলেন, রসূল (স.) যায়নাব বিনতে জাহসের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, বললেন, ‘হে যয়নাব, ভুমি কী জেনেছো, আর তুমি কী দেখেছো?’ তখন সে বললো, ‘ইয়া রসূলাল্লাহ, আমি আমার কান ও চোখকে সর্বদা বাচিয়ে চলি, আল্লাহর কসম, আমি তার সম্পর্কে ভালো ছাড়া মন্দ কিছুই জানি না (অথচ একমাত্র সে-ই রূপ সৌন্দর্যে, নবী (স.)-এর সকল স্ত্রীদের মধ্যেও আমার প্রতিদ্বন্বী ছিলো) । অতপর আল্লাহভীতি ও পরহেযগারীর কারণে আল্লাহ তায়ালা তাকে বাঁচালেন । রেওয়ায়াতকারী বলছেন, অতপর আয়শা (রা.) বললেন, এরপর এ ব্যাপার নিয়ে যায়নাবের বোন তার সাথে ঝগড়া শুরু করে দিল, ‘হতভাগা, আয়শার ওপরে ওঠার একটা মোক্ষম সুযোগ পেয়েছিলি, তুই এ সুযোগটা হেলায় হারালি ৷’ যাই হোক মিথ্যা অপবাদ রটনাকারীদের মধ্যে যার ভাগ্য খারাপ ছিলো, সেই ক্ষতিগ্রস্ত হলো ।(৯) অপব্বাদের খটনাটির পর্যালোচনা এভাবেই শ্বাসরদ্ধকর অবস্থায় দীর্ঘ একটি মাস ধরে রসূল (স.) ও তার বাড়ীর লোকেরা জীবন যাপন করেছেন, জীবন যাপন করেছেন আবু বকর (রা.) এবং তীর গৃহবাসীরা, এই কঠিন অবস্থায় জীবন কাটিয়েছেন সাফাওয়ান এবনে মোয়াত্তাল ও তৎকালীন সকল মুসলমানেরা ৷ সে মিথ্যা বানোয়াট ও সম্পূর্ণ কাল্পনিক এক ঘটনাকে কেন্দ্র করে তাদের জীবনে কী নিদারুণ ও দুঃসহ জ্বালা টেনে আনা হয়েছিলো আর মাসাধিককাল ধরে মা আয়শার বেদনা-বিধুর চেহারা যখন কেউ কল্পনা নেত্রে দেখতে থাকে তখন যে কোনো পাষাণ হৃদয়ও বিগলিত হয়ে হাহাকার করে ওঠে; প্রশ্ন জাগে কেন এমন হলো, কেন আল্লাহ সোবহানাহু তায়ালা তীর রসূলকে নিয়ে এমন করুণ নাটকের অবতারণা করলেন যে, তার পনের ষোল বছর বয়সের এই প্রিয় স্ত্রীর কপালে এমন কলংক কালিমা অংকিত হলো! কেন এই ক্ষীণদেহী, আবেগময়ী, লাজুক অল্প বয়সী মেয়েটির ওপর এতো হৃদয়হীনভাবে, এমন কদর্য কাদা ছোড়া হলো কি বীভৎস আনন্দে মেতে উঠলো মোনাফেক নরপশুর দল যে নিছক মিথ্যা কল্পনার ওপর ভর করে তারা ফুলের মতো নির্মল কোমল শতদলের ওপর এমন নিষ্ঠুর কষাঘাত হানলো! কে এই নমনীয় কমনীয়, নিষ্পাপ-নিরপরাধ নাযুক রমনী, যার ওপর এমন কঠিন অশনিপাত হলো? হা, তিনি সেই মহীয়সী-পবিত্র পরিচ্ছন্ন নারী যার পবিত্রতা ঘোষণায় আল কোরআনের আয়াত নাযিল হয়েছে। যার দোষ মুক্তির কথা বলতে গিয়ে এবং নিষ্কলুষ অন্তরের কথা জানাতে গিয়ে এবং তার চিন্তাধারার পরিচ্ছন্নতার সাক্ষ্য দিতে আল্লাহ তায়ালা নিজেই তীর কালাম নাযিল করেছেন। এহেন সন্ত্রমশীল মানুষের ইযযতের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়েছিলো, তার সম্তমের ওপর কটাক্ষপাত করা হয়েছিলো, অথচ মোনাফেক দল চিন্তা করেনি যে, তিনি কার মেয়ে, কার স্ত্রী এবং কার আমানত ৷ হতভাগারা একটুও হিসাব করলো না যে তিনি সিদ্দীকে (৯) ইবনে শেহাব বলেন, সে রচনাকারী দলের খবর এতোটুকু পর্যন্ত আমাদের কাছে পৌছেছে, এ হাদীসটি যুহরীর চু ডিম রোখাযী ও দুগলিনে বদতি হয়েছে। হরে এসহাকও মুর থেকে গামান্য লক্দের দ্যকের দহ এভাবে হাদীসটি বর্ণনা করেছেন খযিলাল ১৪তম ১৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।