Wwww.iscalibrary.com বললাম, আম্মা রসূল (স.) যা বললেন আমার পক্ষ থেকে আপনি তার জওয়াব দিন না। তিনিও বললেন, আল্লাহর কসম, আমি জানিনা রসূল (স.)-কে আমি কী বলবো । বর্ণনাকারী বলছেন, আয়শা (রা.) বললেন, ‘আমি অত্যন্ত কম বয়সী একটি মেয়ে, কোরআন থেকেও আমি বেশী কিছু পড়িনি । তখন আরো আমি বললাম, আল্লাহর কসম আমি জানি, মানুষ যা বলাবলি করেছে তা আপনারা শুনেছেন, কথাগুলো আপনাদের মনেও দাগ কেটেছে এবং আপনারা বিশ্বাসও করেছেন। এখন আমি যদি আপনাদেরকে বলি আমি দোষমুক্ত আপনারা তা বিশ্বাস করবেন না, আর যদি আমি আপনাদের কাছে কোনো অপরাধ স্বীকার করি, অথচ আল্লাহ তায়ালা জানেন আমি তার থেকে মুক্ত, তাহলে সেটাও আপনারা বিশ্বাস করবেন না । সুতরাং, আল্লাহর কসম, আমার ও আপনাদের জন্যে এ ছাড়া আর কোনো উদাহরণ পাই না, যা ইউসুফ (আ.)-এর বাপ বলেছিলেন, একবার সে ঘটনাটা স্মরণ করুন, তিনি বলেছিলেন, - সুতরাং (আমি) সুন্দরভাবে সবর করছি, আর যা কিছু তোমরা বলছো, সে বিষয়ে আল্লাহ্ তায়ালাই আমার একমাত্র সাহয্যকারী !' এর পর আমি ঘুরে বসলাম ও বিছানার ওপর শুয়ে পড়লাম । আল্লাহর কসম, এসময়ে আমি জানি যে আমি নিরপরাধ, অবশ্যই আল্লাহ তায়ালা আমার দোষমুক্তির কথা ঘোষণা করবেন । কিন্তু আমি আল্লাহর কসম ভাবতেও পারিনি যে তিনি আমার সম্পর্কে আল কোরআনের আয়াত নাযিল করবেন, আর মানুষ তা পড়তে থাকবে। আমি তো আমার মনের মধ্যে, নিজেকে এতো ছোটো মনে করতাম যে আমার সম্পর্কে আল্লাহ তায়ালা কথা বলবেন, আর তা পঠিত হবে- এটা কিছুতেই হতে পারে না, বরং আমি আশা করছিলাম যে রসূল (স.) ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন যার দ্বারা আল্লাহ তায়ালা আমার দোষ মুক্তির ঘোষণা দেবেন। কিন্তু, কী আশ্চর্য, আল্লাহর কসম, সে বৈঠক শেষ হতে পারেনি, বাড়ীর কেউ বেরিয়েও যেতে পারেনি। এরই মধ্যে আল্লাহ তায়ালা তার নবী (স.)-এর কাছে (আয়াত) নাযিল করলেন। অতপর দেখা গেলো তীর পবিত্র মুখমন্ডল হাসিতে উদ্ভাসিত হয়ে গেছে, দেখা যাচ্ছে খুশীতে ভার দাতের ফাকগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এসময় প্রথম যে কথাটা তিনি বললেন, তা ছিলো আমার প্রতি, তিনি আমাকে বললেন, ওহে আয়শা, আল্লাহর প্রশংসা করো তার শোকর আদায় করো তিনি তোমাকে দোষ মুক্ত করেছেন, তিনি তোমার দোষ মুক্তির ঘোষণা দিয়েছেন।' তখন আমার মা আমাকে বললেন, ওঠো, রসুল (স.)-এর কাছে যাও। তখন আমি বললাম, ‘আল্লাহর কসম, আমি তার কাছে যাবো না এবং আল্লাহ তায়ালা ছাড়া আর কারো শোকর আদায় করবো, না যেহেতু একমাত্র তিনিই আমার দোষ মুক্তির কথা ঘোষণা করে আয়াত নাযিল করেছেন। ‘নিশ্চয়ই যারা অপবাদ রটনা করেছে, তারা তোমাদের মধ্য থেকে অসদুদ্দেশ্যে গঠিত একটি এভাবে পুরো দশটি আয়াত নাযিল হলো মোমেন কুলের মা আয়শা (রা.) সম্পর্কে, তারপর আল্লাহ তায়ালা আমার দোষ মুক্তির কথা যখন নাযিল করলেন তখন আবু বকর সিদ্দীক (রা.) (যিনি মেসতাহের দৈন্য-দশা ও আত্মীয়তার কারণে তাকে নানাভাবে সাহায্য করতেন) বললেন, | . মেসতাহ আয়শা সম্পর্কে যা বলেছে, আল্লাহর কসম তাকে আর কোনো দিন আমি কিছু মাত্র |- সাহায্য করবো না । একথার পর আল্লাহ তায়ালা নাযিল করলেন,
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।