wWww.iscalibrary.com তোর ওপর এই রটনার ব্যাপারটা আমাকে, আমার মান সন্ত্রম শেষ করে দিয়েছে; এটাই দুনিয়ার রীতি; যখনই. কোনো মেয়ে সৌভাগ্যবতী হয়ে যায়, স্বামী সোহাগিনী হয়, স্বামীও তাকে ভালোবাসেন, উপরন্তু যদি কয়েকজন সতীন থাকে, তাহলে তখনই তার বিরুদ্ধে হিংসুটে কিছু লোক এই ধরনের মিথ্যা রটনা করে তার মান-সনম্ত্রম নষ্ট করার অপপ্রয়াস চালায়, সতীনরাও এতে কিছু সুযোগ নেয়ার চেষ্টা করে। এসব শুনে আমি বললাম, সোবহানাল্লাহ, আর এই নিয়ে লোকেরাও এমনভাবে বলাবলি করতে পারছে? রেওয়ায়াতকারী বলছেন, তিনি বললেন, অতপর, সারারাত ধরে আমি কাদলাম, সকাল হয়ে গেলো, এক মুহূর্তের জন্যেও আমার চোখের পানি থামেনি এবং সারা রাতের মধ্যে একটিবারের জন্যেও আমার চোখের পাতা বন্ধ হয়নি, তারপর ক্রন্দনরত অবস্থাতেই সকাল করেছি। এরপর (জানলাম) রসূল (স.) আলী ইবনে আবু তালেব এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহ আনহুমাকে ডাকলেন, এ সময়ের মধ্যে, অর্থাৎ এই যে রটনার কল্পিত কাহিনী যে সময়টাতে মুখে মুখে চালাচালি হচ্ছিলো এই সুদীর্ঘকালের মধ্যে ওহী আসাও বন্ধ ছিলো । তাই, সে দু'জনের সাথে রসূল (স.) পৃথক পৃথকভাবে তার পরিবার সম্পর্কে পরামর্শ করলেন। রেওয়ায়াতকারীরা বলছেন, আয়শা (রা.) বললেন, রসূল (স.) ওসামাকে তার স্ত্রীর সতীত্ব ও রটনাকারীদের প্রতি তার মমত্ববোধের প্রতি ইংগিতও করলেন। তখন ওসামা (রা.) পরামর্শ দান করতে গিয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ, এরা তো আপনার পরিবার, আল্লাহর কসম, আমরা ভালো ছাড়া মন্দ কিছু (এদের সম্পর্কে) জানিনা (অনুমানও করি না)। আর আলী ইবনে আবী তালেব এর কাছে পরামর্শ চাইলে সে বললো, ‘ইয়া রসূলাল্লাহ, আল্লাহ তায়ালা আপনাকে সংকটের মধ্যে না রাখুন (অর্থাৎ, আল্লাহ তায়ালা আপনাকে মানসিক ও যন্ত্রণা থেকে রেহাই দিন) তিনি ছাড়া আরো অনেকেই আছেন (এই একজনের বিষয় নিয়ে আপনি এতো বেশী মন খারাপ করবেন না। সে কাজের মেয়েটা রয়েছে, তাকে জিজ্ঞাসা করুন না, সে আপনাকে কিছু জানাতে পারবে। যাই হোক, রসূল (স.) বরীরা(৭) (কজের মেয়ে) কে ডাকলেন, বললেন, ‘বারীরা, ওর (আয়শার) মধ্যে তুমি কি এমন কিছু দেখেছো যাতে তোমার মনে তার চরিত্র সম্পর্কে কোনো সন্দেহ জাগতে পারে? সেঁ বললো, জ্বি না, যিনি আপনাকে সত্যের নবী বানিয়ে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহর কসম, আমি যেটুকু দেখেছি তাতে মাত্র এতোটুকু ব্যাপারে তাকে দোষ দিতে পারি অল্প বয়েসী মেয়ে তো (তার বয়স বড়জোর হয়তো এই বছর পনের হবে) কখনো কখনো আটা মাখতে মাখতে ঘুমিয়ে পড়ে, আর ছাগল এসে তা খেয়ে যায়, আয়শা (রা.) বলছেন, এরপর রসূল মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বলার জন্যে সন্ধার পূর্বে মসজিদের মেম্বারের ওপর উঠলেন এবং চাইলেন যে আবদুল্লাহ ইবনে উবাই-এর কাজের ব্যাখ্যা দিতে গিয়ে কেউ কিছু বলুক । তিনি এবারে সুস্পষ্টভাবে বললেন, কে আছে সে ব্যক্তির পক্ষে কথা বলার যে আমার পরিবার সম্পর্কে মিথ্যা রটনা করে আমাকে কষ্ট দিয়েছে? শোনো তোমরা, আমি আল্লাহর ভাল ছাড়া আর কিছুই জানি না, আর ওরা এমন এক ব্যক্তির কথা বলাবলি করেছে, এ পর্যন্ত তার বিরুদ্ধে ভাল ছাড়া মন্দ বলার মতো আমি কিছু পাইনি, সে আমার সাথে ছাড়া আমার পরিবারের মধ্যে কখনো প্রবেশ করেনি । বর্ণনাকারীর মতে আয়শা (রা.) বলেন, এসময়ে সা'দ ইবনে মোয়ায (৭) রেওয়ায়াতকারী হয়ত আন্দাযে বরীরার নাম বলেছেন, কারণ ইবনে কাইয়েম বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছেন যে, বরীরা এর অনেক আগেই দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিলেন।
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।