Wwww.iscalibrary.com প্রিয়তম হাবীবকে জর্জরিত করেছিলো, তীর পরম প্রিয় পত্মী মোমেন মাতা বিবি আয়শা (রা.)-এর হৃদয়কে ভেংগে চুরমার করে দিয়েছিলো, সিদ্দীকে আকবার ও তার মমতাময়ী পত্নীর অন্তরকে পেরেশান করে দিয়েছিলো, সরল সহজ নিরপরাধ ও রসূল (স.)-এর পরম আস্থাভাজন মোয়াত্তাল এবনে সাফওয়ান এর সনম্ত্রম ও ব্যক্তিত্বকে লজ্জা শরমে ও মর্মবেদনায় ধূলায় মিশিয়ে দিয়েছিলো, তার সম্পর্কে দুর্নাম ছড়িয়ে মানুষের মনে তার সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়েছে, আর মাসাধিককাল ধরে অনিশ্চয়তার কঠিন দুশ্চিন্তার মধ্যে রাখা হয়েছে, তার জীবনকে অসহ্য যন্ত্রণায় ভরে দেয়া হয়েছে। সুতরাং আসুন, নিদারুণ সে ব্যথা-বেদনার করুণ কাহিনী মা আয়শার নিজের যবানীতেই আমরা শুনি, যা ওপরের আয়াতগুলোতে বিবৃত ঘটনাকে আমাদের সামনে একটি জীবন্ত ছবি ভাসিয়ে তুলবে, যুহরী, ওরওয়া এবং আরো অনেকে হযরত আয়শা (রা.) থেকে ঘটনাটি নিম্নরূপে বৰ্ণনা করেছেন, তিনি বলছেন, ‘রসূল (স.) যখনই কোনো সফরের এরাদা করতেন যে কোনো একজন স্ত্রীকে সাথে নিতেন, আর এজন্যে তাদের মধ্যে কখন কাকে নেবেন তা লটারী দ্বারা নির্ধারণ করে নিতেন, যার নাম লটারিতে উঠতো তাকেই সাথে নিতেন । পঞ্চম হিজরীতে অনুষ্ঠিত গাযওয়ায়ে বনী মোসতালিকের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময়ে লটারীতে আমার নাম উঠলো । অতপর, তীর সাথে আমি রওয়ানা হই, এ সময়ে হেজাব বা পর্দার আয়াত নাযিল হয়ে গিয়েছিলো । আর আমাকে উঁটের পিঠে রক্ষিত হাওদাজে তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো । এ হাওদাজে আমি নিজেই ওঠা-নামা করতাম । এভাবেই আমরা এগিয়ে গেলাম । অবশেষে রসূল (স.)ও যুদ্ধে বিজয়ী হয়ে মদীনার পথে আমাদেরকে নিয়ে রওয়ানা হলেন। পথে এক জায়গায় কাফেলা যাত্রাবিরতি করলো, আমরা তখন মদীনার কাছাকাছি পৌছে গিয়েছিলাম । এমন সময় রাত্রিতে কাফেলাকে রওয়ানা হওয়ার ঘোষণা শোনানো হলো। যখন এ ঘোষণা দেয়া হচ্ছিলো তখন আমি একটু প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম । কাজ সেরে আসার সময় বুকে হাত দিয়ে দেখলাম আমার হারটি নেই । বুঝলাম আমার নখে লেগে হারটি ছিড়ে পড়ে গেছে। ফিরে গেলাম হারটি খুঁজতে, খুঁজতে খুঁজতে বেশ কিছু সময় দেরী হয়ে গেলো। ইতিমধ্যে কাফেলার রওয়ানা হওয়ার সময় হয়ে গেছে ও যারা আমার হাওদাটি উঁটের পিঠে উঠানো নামানোর দায়িত্বে ছিলো, তারা হাওদাটির পর্দা পড়ে থাকার কারণে, হাওদাটি উঁটের পিঠে তুলে বেঁধে দিলো কিন্তু আমি ভেতরে নেই এটা টেরও পেলো না। এ সময়ে আমার বয়সও খুবই কম ছিলো (বছর চৌদ্দ হবে), শারীরিক দিক দিয়ে আমি খুব ক্ষীণ স্থাস্থ্যের অধিকারী ছিলাম, কারণ আমরা কোনোরকমে এক-মুষ্টি খেয়ে উঠে যেতাম । এজন্যে তারা মনে করেছিলো আমি ভেতরেই আছি। এভাবে তারা উঁটটিকে কাফেলার সাথে চালিয়ে দিলো । আমি হারটি খুঁজে পেয়ে ফিরে এসে দেখি, সবাই বেশ অগ্রসর হয়ে গেছে। কেউ নেই, সবাই চলে গেছে। এজন্যে যেখানে ছিলাম, সেখানেই বসে পড়লাম, আর আমি ভাবলাম, কিছু দূরে গিয়ে অবশ্যই তারা আমার অনুপস্থিতি টের পেয়ে আমার খৌজে ফিরে আসবে । আমি বসে থাকতে থাকতে প্রবল ঘুম পেলো, কাজেই আমি ঘুমিয়ে পড়লাম । এসময় সাফওয়ান ইবনে মোয়াত্তাল, যাকে পেছনে রেখে যাওয়া কোনো জিনিস কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে নিযুক্ত করে রাখা হয়েছিলো-সেই ব্যক্তি সেই স্থানে এসে হাযির যেখানে আমি ছিলাম সে দূর থেকে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার কাছে এলো এবং আমাকে দেখে চিনে ফেললো, আর সে ব্যক্তি আমাকে হেজাবের আয়াত নাযিল
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।