সালাত (নামায) ৯৭ শাফেয়ী : সে যখন কাফির, তখন কিভাবে মুসলমান হবে? আহমদ : বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ । শাফেয়ী : লোকটি তো এই কলেমার উপরই বহাল রয়েছে। সে তো এটি ত্যাগ করেনি । আহমদ : নামায পড়ে মুসলমান হবে। শাফেয়ী : কাফিরের নামায তো শুদ্ধ হয়না । আর তাকে নামায দ্বারা ইসলাম গ্রহণ করার হুকুম দেয়া হয়না। ইমাম আহমদ আর কোনো জবাব দিতে পারলেননা। শওকানির বক্তব্য : শওকানি বলেন, প্রকৃত সত্য হলো, বেনামাধী কাফির । ইসলামী রাষ্ট্রে তাকে হত্যা করা হবে। কাফির এ জন্য যে, একদিকে সহীহ হাদিসে তাকে কাফির বলে আখ্যায়িত করা হয়েছে। আর একমাত্র নামাযকেই তাকে কাফির আখ্যায়িত করার অন্তরায় বলা হয়েছে। কাজেই নামায তরক করলে তাকে কাফির বলতে আর বাধা থাকেনা । বিরোধিরা যে সকল প্রমাণ দিয়েছেন, তা আমরা মানতে বাধ্য নই। কেননা আমাদের কথা হলো, কোনো কোনো কুফর এমন থাকতে পারে যার ক্ষমা সম্ভব এবং যা রসূল সা. এর শাফায়াতের অন্তরায় নয়। যেমন কিবলা মান্যকারী হওয়া সত্বেও কতিপয় গুনাহকারীকে শরিয়তে কাফির আখ্যায়িত করা হয়েছে। সুতরাং সেসব সংকীর্ণ যুক্তিতর্কের আশ্রয় নেয়ার কোনো অবকাশ নেই। ৩. নামায কার উপর ফরয ? নামায প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক মুসলমানের উপর ফরয । আয়েশা রা. বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন : তিন ব্যক্তিকে দায়মুক্ত করা হয়েছে। ঘুমন্ত ব্যক্তি যতোক্ষণ না জাগ্রত হয়। বালক, যতোক্ষণ না প্রাপ্তবয়স্ক হয় এবং পাগল যতোক্ষণ না বুদ্ধিমান হয় । -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। ৪. শিশুর নামায অপ্রাপ্তবয়স্ক বালকের উপর যদিও নামায ফরয নয়, তথাপি তার অভিভাবকের কর্তব্য সাত বছর বয়স হলে তাকে নামায পড়ার আদেশ দেয়া । আর দশ বছর হলে নামায না পড়ার জন্য প্রহার ‘করতে হবে। যাতে তার অভ্যাস ও প্রশিক্ষণ হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামায পড়ে। আমর ইবনে শুয়াইব থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের সন্তানদেরকে নামায পড়ার আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর হয়। আর যখন দশ বছর হয় তখন এর জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও ।” -আহমদ, আবু দাউদ ও হাকেম। ৫. ফরয নামায কয় ওয়াক্ত? আল্লাহ তায়ালা দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। ইবনে মুহাইরিজ থেকে বর্ণিত : বনু কানানার মুখদাজী নামক এক ব্যক্তি শুনতে পেলো, সিরিয়ায় আবু মুহাম্মদ নামক এক ব্যক্তি বলেছে বিতর নামায ওয়াজিব । সে বললো : আমি উবাদা ইবনুস সামেতের নিকট গেলাম এবং তাকে বিষয়টা জানালাম । উবাদা বললেন : আবু মুহাম্মদ মিথ্যা বলেছে । আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : আল্লাহ বান্দাদের উপর পীচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যে ব্যক্তি এ নামাযগুলো পড়বে এবং এর একটিও অবজ্ঞাবশত: বাদ দেবেনা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন । আর যে এগুলো ঠিক মতো পড়বেনা, আল্লাহ তাকে কোনো ওয়াদা প্রদান করেননি । ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ। ১৩ www.pathagar.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।