৯৬ ফিক্হুস্ সুন্নাহ ৩. উন্মে সালমা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের উপর নানা রকমের শাসক নিযুক্ত হবে, কাউকে তোমরা পছন্দ করবে, কাউকে অপছন্দ করবে। যে ব্যক্তি তাদেরকে অপছন্দ করবে সে নির্দোষ । আর, যে ব্যক্তি তাদেরকে অস্বীকার করবে সে নিরাপদ ৷ কিন্তু যে তাদের প্রতি সন্তুষ্ট থাকবে ও অনুসরণ করবে তার কথা স্বতন্ত্র। লোকেরা বললো : হে রসূলুল্লাহ, এ ধরনের শাসকের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করবো? তিনি বললেন : না, যতক্ষণ তারা নামায পড়ে ।” -মুসলিম। অর্থাৎ অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার একমাত্র অন্তরায় বানানো হয়েছে নামাযকে। ৪. আবু সাঈদ রা. থেকে বর্ণিত, আলী রা. যখন ইয়ামানে ছিলেন তখন তিনি রসূলুল্লাহ সা. এর নিকট ছোট এক টুকরো স্বর্ণ পাঠালেন। রসূলুল্লাহ সা. সেটি চার ব্যক্তির মধ্যে ভাগ করলেন। তখন এক ব্যক্তি বললো : হে রসূলুল্লাহ, আল্লাহকে ভয় করুন । রসূলুল্লাহ সা. বললেন : ধিক তোমাকে! আমি কি সমস্ত বিশ্ববাসীর মধ্যে আল্লাহকে ভয় করার সর্বাধিক যোগ্য নই? এরপর লোকটি চলে গেলো । খালেদ ইবনুল ওলীদ বললেন : হে রসূলুল্লাহ, আমি কি ওর গর্দান মেরে দেবনা? রসূল সা. বললেন : গর্দান মেরনা। হয়তো সে নামায পড়ে ।” খালেদ বললেন : এমন অনেক লোক আছে, যে মুখে যা বলে, তার মনে তা থাকেনা । রসূলুল্লাহ সা. বললেন : মানুষের মনের কথা অনুসন্ধানের জন্য বা তাদের পেট চিরে দেখার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়নি। -বুখারি ও মুসলিমের হাদিস থেকে সংক্ষেপিত। এ হাঁদিসেও নামাযকে হত্যার অন্তরায় বানানো হয়েছে। অর্থাৎ নামায তরক করলে হত্যা অবধারিত। অপর কিছু আলেমের মত হলো : উপরোক্ত হাদিসগুলো স্পষ্টতই নামায তরককারীকে কাফির আখ্যায়িত করেছে এবং তার হত্যা বৈধ ঘোষণা করেছে। কিন্তু বেশ কিছু সংখ্যক প্রাচীন ও পরবরতীকালের আলেমের মত হলো, তাকে কাফির ঘোষণা করা যাবেনা । এদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফা, মালেক ও শাফেয়ী । তাদের মতে, সে ফাসিক এবং তাকে তওবা করতে বাধ্য করতে হবে। তওবা না করলে ইমাম মালেক, শাফেয়ী প্রমুখের মতে শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হবে । আবু হানিফা বলেন : হত্যা করা হবেনা । অন্য কোনো শাস্তি দেয়া হবে এবং নামায না পড়া পর্যন্ত বন্দী করে রাখা হবে । যে সকল হাদিসে তাকে কাফির বলা হয়েছে, তারা মনে করেন, সেসব হাদিস ছারা যারা নামাযকে অস্বীকার করে ও তরক করাকে বৈধ বলে মনে করে তাদেরকে বুঝানো হয়েছে। তারা কুরআন ও হাদিসের কয়েকটি বাণীর বরাত দিয়ে এ মতের বিরোধিতা করেন । যেমন সূরা নিসার ১১৬ নং আয়াত : “নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেননা, এর চেয়ে কম যে কোনো গুনাহ ক্ষমা করেন যাকে ইচ্ছা করেন তার জন্য।” আর আহমদ ও মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক নবীর একটি দোয়া কবুল হয়ে থাকে । তাই প্রত্যেক নবী তাড়াহুড়া করে দোয়া করেছেন । কিন্তু আমি আমার দোয়া স্থগিত রেখেছি যাতে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারি। আল্লাহ চাহে তো যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মারা গেছে, সে আমার সুপারিশ পাবে ।” আবু হুরায়রা রা. থেকে বুখারি শরিফে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : আমার সুপারিশ লাভকারী সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হলো সে, যে একনিষ্ঠ মনে বলবে, আল্লাহ ছাড়া আর কোনো হুকুমকর্তা ও ব্রাণকর্তা নেই।” নামায তরককারীকে নিয়ে একটি বিতর্ক : তাবাকাতে শাফেইয়া গ্রন্থে সুবকী উল্লেখ করেছেন যে, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ একবার নামায তরককারীকে নিয়ে বিতর্কে লিপ্ত হলেন। শাফেয়ী বললেন : হে আহমদ! আপনি বলছেন সে কাফির । আহমদ : হা। www.pathagar.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।