সালাত (নামায) ৯৫ ত্যাগ করে, সে কারণের সাথি হবে। যে ব্যক্তি দেশ ও রাজত্ব পরিচালনার ব্যস্ততায় সালাত ত্যাগ করে, সে হবে ফেরাউনের সাথি। যে ব্যক্তি সরকারি কাজের ব্যস্ততায় সালাত ত্যাগ করে, সে হবে হামানের সাথি। আর যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য (এবং চাকরি বাকরির) ব্যস্ততায় সালাত ত্যাগ করে, সে হবে উবাই ইবনে খলফের সাথি। ৪. আবদুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি থেকে বর্ণিত, তিনি বলেন : “মুহাম্মদ সা.-এর সাহাবিগণ সালাত ছাড়া অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি বলে গণ্য করতেননা ৷” -তিরমিযি, হাকিম । হাকিম বলেছেন, ইমাম বুখারি ও মুসলিমের দেয়া শর্তানুযায়ী এটি সহীহ হাদিস। | ৫. মুহাম্মদ ইবনে নসর আল মারূষী বলেছেন, আমি ইসহাককে বলতে শুনেছি : “নবী করিম সা. থেকে একথা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়ে এসেছে যে, সালাত ত্যাগকারী কাফির ।” একই মুহাম্মদ সা.-এর নিকট থেকে ইল্ম অর্জনকারীগণের অভিমতও এটাই ছিলো যে : “বিনা ওযরে ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারী এবং বিনা ওযরে ইচ্ছাকৃত সালাতের সময় অতিবাহিতকারী কাফির।” ৬. ইবনে হাযম বলেছেন : “উমর, আবদুর রহমান বিন আওফ, মুয়ায বিন জাবাল ও আবু হুরায়রা রা. প্রমুখ সাহাবি থেকে বর্ণিত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরয নামায ত্যাগ করে, শেষ পর্যন্ত নামাযের ওয়াক্ত চলে যায়, সে কাফির ও ইসলাম ত্যাগী মুরতাদ।” এ সকল সাহাবির মতের কেউ বিরোধী ছিলো বলে আমাদের জানা নেই। ইমাম মুনযিরী তারগীব ও তারহীবে এটি উল্লেখ করেছেন। তারপর তিনি বলেন : সাহাবি ও তাদের পরবতীদের একটি দলের মত হলো, যে ব্যক্তি স্বেচ্ছায় নামায ত্যাগ করে নামাযের পুরো সময়টা পার করে দেয়, সে কাফির। এই দলের মধ্যে রয়েছেন উমর ইবনুল খাত্তাব, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস, মুযায় বিন জাবাল, জাবির বিন আবদুল্লাহ ও আবুদ দারদা রো)। আর সাহাবিদের বাইরে যারা এ মত পোষণ করেছেন তারা হলেন আহমদ বিন হাম্বল, ইসহাক বিন রাহওয়াই, আবদুল্লাহ ইবনুল মুবারক, নাখয়ী, হাকাম বিন উতাইবা, আবু আইয়ূব সাখতিয়ানী, আবু দাউদ তায়ালিসী, আবু বকর বিন আবু শায়বা, যুহাইর বিন হারব প্রমুখ (রহ)। যে সকল হাদিসে নামা তরককারীকে হত্যাযোগ্য বলে ঘোষণা করা হয়েছে সেগুলো হলো : ১. ইবনে আব্বাস থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : ইসলামের হাতল ও দীনের ভিত্তি হলো তিনটে জিনিস। এ তিনটের উপর ইসলামের ভিত প্রতিষ্ঠিত। এর একটিও যে ব্যক্তি ত্যাগ করবে সে এর প্রতি অবিশ্বাসী এবং তার রক্ত হালাল : আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বলে সাক্ষ্য দেয়া, ফরয নামায ও রমযানের রোযা । -আবু ইয়ালা। অপর বর্ণনায় রয়েছে : এর একটিও যে ব্যক্তি ত্যাগ করে সে কাফির । তার ফরয ও নফল গৃহীত হবেনা এবং তার জান ও মাল হালাল হয়ে যাবে। ২. ইবনে উমর রা. থকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আমাকে আদেশ দেয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে, যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সা. আল্লাহর রসূল, নামায কায়েম করবে ও যাকাত দেবে। তারা এ কাজগুলো সম্পন্ন করলেই তাদের জান ও মাল আমার দিক থেকে নিরাপদ হয়ে যাবে । কেবল ইসলামের অধিকারের জন্য ব্যতিত। আর তাদের হিসাব গ্রহণ আল্লাহর দায়িত্বে ৷ -বুখারি ও মুসলিম। www.pathagar.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।