ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ৯১ দ্বিতীয় অধ্যায় সালাত (নামায) সালাত একটি ইবাদত ৷ এটি সম্পাদিত হয় নির্দিষ্ট কিছু কথা ও বাণী উচ্চারণ এবং কিছু নির্দিষ্ট কর্ম সম্পাদনের মাধ্যমে । এ ইবাদত আরম্ভ করতে হয় “আল্লাহু আকবর’ বলে এবং সমাপ্ত করতে হয় “আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ' বলে। ১. ইসলামে সালাতের গুরুতৃ ও মর্যাদা অন্য সকল ইবাদতের তুলনায় ইসলামে সালাতের গুরুত্ব সর্বাধিক। এর মর্যাদা সর্বোচ্চে। সালাত দীন ইসলামের খুঁটি ৷ এ খুঁটি ছাড়া দীন দণ্ডায়মান থাকেনা । রসূলুল্লাহ সা. বলেছেন: 409 aii sb St Bs dL ৮9০0) অর্থ : ‘সমগ্র বিষয়ের মূল হচ্ছে ইসলাম । ইসলামের স্তম্ভ হলো সালাত আর এর চূড়া হলো আল্লাহর পথে জিহাদ ।' -আহমদ, তিরমিযি । সকল (আনুষ্ঠানিক) ইবাদতের মধ্যে আল্লাহ তায়ালা সর্বপ্রথম ফরয করেছেন সালাত। মিরাজের রাতে আল্লাহ তায়ালা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তার রসূলকে সম্বোধন করেন এবং সালাত ফরয করে দেন। আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন : লাইলাতুল মিরাজে নবী সা.-এর প্রতি (প্রথমে) পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরয করা হয়। অতপর তা কমিয়ে পাচ ওয়াক্ত নির্ধারণ করে দেয়া হয় এবং বলা হয় : হে মুহাম্মদ! আমার কথার কোনো পরিবর্তন হয়না, তোমার জন্যে এই পাচ ওয়াক্ত সালাতই পঞ্চাশ ওয়াক্ত বরাবর ৷’ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, নাসায়ী । তিরমিযি বলেছেন, এটি সহীহ্‌ হাদিস। কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের । আবদুল্লাহ ইবনে কুরত বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেয়া হবে সালাতের । যদি তার সালাতের বিষয়টি সঠিক ও শুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তবে তার সকল আমলই সঠিক ও শুদ্ধ পাওয়া যাবে। আর যদি তার সালাতেই বিপর্যয় ঘটে থাকে, তবে তার সমস্ত আমলই অশুদ্ধ ও বিনষ্ট হিসেবেই পাওয়া যাবে। হাদিসটি বর্ণনা করেছেন তাবারানি। দুনিয়া থেকে বিদায়ের পূর্বে রসূলুল্লাহ সা.-এর সর্বশেষ অসিয়ত ছিলো সালাত সম্পর্কে। শেষ নি:শ্বাস ত্যাগের মুহূর্তে তিনি বার বার বলছিলেন : “সালাত সালাত এবং যারা তোমাদের অধীনস্থ... ।" পৃথিবী থেকে ইসলামের সর্বশেষ যে বিষয়টি বিলীন হবে তা হলো সালাত। সালাত যখন বিলীন হবে, তখন ইসলাম পৃথিবী থেকে মুছে যাবে । ইবনে হিব্বান থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমরা ইসলামের বন্ধনসমূহ একটি একটি খুলতে থাকবে । যখনই একটি বন্ধন খোলা হবে, তখন তার পরেরটি খুলবে। প্রথম খোলা হবে ইসলামের রাষ্ট্র বিধান এবং সবশেষে সালাত ।' কুরআন মজিদে আল্লাহ তায়ালা বার বার সালাতের কথা উল্লেখ করেছেন। কখনো সালাতের সাথে যিকরকে যুক্ত করেছেন: ১3% 33950 28D fe bln Sy অর্থ : নিশ্চয়ই সালাত অশ্লীল ও গর্হিত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর আল্লাহর যিকরই www.pathagar.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।