৯০ ফিক্ছুস্ সুন্নাহ ৩. এস্তেহাযার বিধান এন্তেহাযা আক্রান্ত মহিলার জন্য নির্দিষ্ট শরিয়তের বিধানসমূহ সংক্ষেপে নিম্নরূপ : ক. কোনো নামাযের জন্য এবং কোনো নামাযের ওয়াক্তের জন্য তাকে গোসল করতে হবেনা । তাকে শুধু একবার খতুন্রাব বন্ধ হয়ে গেলে গোসল করতে হবে। প্রাচীন ও পরবর্তীকালের অধিকাংশ আলেম এই মত পোষণ করেন। খ. তাকে প্রত্যেক নামাযের জন্য নতুন করে অযু করতে হবে । কেননা বুখারির বর্ণনা অনুসারে রসূল সা. বলেছেন : “প্রত্যেক নামাযের জন্য অযু করো।” ইমাম মালেকের মতে, তার জন্য প্রত্যেক নামাযে অযু করা মুস্তাহাব। নতুন করে অযু ভংগের কারণ ঘটলেই শুধু অযু করা ওয়াজিব। গ. অযুর-পূর্বে যৌনাংগ ধুয়ে ফেলতে হবে। নাপাকির নির্গমন ঠেকাতে ও কমাতে যৌনাংগে এক টুকরা তুলা বা ন্যাকড়া ঢুকিয়ে রাখতে হবে । তাতেও যদি বন্ধ না হয়, তাহলে সেই সাথে তা বেঁধেও রাখতে হবে যৌনাংগের উপর লাগামের মতো করে এবং একটা ন্যাকড়ার পট্টি বেঁধে দেবে । এসব ব্যবস্থা গ্রহণ করা ওয়াজিব নয়। এগুলো মুস্তাহাব । ঘ. অধিকাংশ আলেমের মতে নামাযের ওয়াক্ত সমাগত হবার আগে তার অযু করা চলবেনা । কেননা তার পবিত্রতা অর্জন একটা জরুরি কাজ । তাই প্রয়োজনের সময় হওয়ার আগে তা করা জায়েয নয়। উ. এস্তেহাযার রক্তস্রাবের সময় তার স্বামীর পক্ষে তার সাথে সহবাস করা অধিকাংশের মতে বৈধ। কেননা এটি অবৈধ- এই মর্মে কোনো প্রমাণ নেই। ইবনে আব্বাস বলেছেন : এন্তেহাযায় আক্রান্ত নারী যখন নামায পড়ে, তখন তার কাছে তার স্বামীও আসতে পারবে। কেননা নামায তো আরো গুরুত্বপূর্ণ । এ হাদিস বুখারি কর্তৃক বর্ণিত। অর্থাৎ রক্তস্রাব চলাকালে যদি সে নামায পড়তে পারে, যার জন্য পবিত্রতার শর্তের কড়াকড়ি সবচেয়ে বেশি, তখন সহবাসও বৈধ হবে। ইকরামা বিন হামনা থেকে বর্ণিত হয়েছে : “তিনি মুস্তাহাযা থাকতেন। সেই অবস্থায় তার স্বামী তার সাথে সহবাস করতো ।” -আবু দাউদ ও বায়হাকি। নববী বলেছেন : এ হাদিসের সনদ ভালো। চ. মুস্তাহাযা সাধারণভাবে পবিত্র নারীর বিধানের আওতাধীন । সে নামায, রোযা, ইতিকাফ, কুরআন .পাঠ, কুরআন স্পর্শ, বহন এবং যাবতীয় ইবাদত করতে পারবে । এ বিষয়ে মুসলমানদের ইজমা বা মতৈক্য রয়েছে।১৪ ক ১৪. হায়েয বা খাতুস্রাবের রক্ত খারাপ রক্ত। কিন্তু এন্তেহাযার রক্ত স্বাভাবিক রক্ত । তাই প্রথমটিতে নারীর ইবাদত নিষিদ্ধ, দ্বিতীয়টিতে নিষিদ্ধ নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।