৮৮ ফিক্হুস্ সুন্নাহ হয়। আনাস রা. এর হাদিসে বর্ণিত হয়েছে : ইহুদীরা তাদের স্ত্রী খতুবতী হলে তার সাথে খানাপিনাও করতোনা, সহবাসও করতোনা । সাহাবিগণ রসূল সা.কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে আল্লাহ সূরা বাকারার ২২২ নং আয়াতটি নাযিল করলেন : “তারা তোমাকে খতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে। তুমি বলো, ওটা বিব্রতকর অবস্থা । কাজেই খতুকালে নারীকে তোমরা এড়িয়ে চলো। যতোক্ষণ না তারা পবিত্র হয়, ততোক্ষণ তাদের কাছে যেওনা । যখন পবিত্র হয়, তখন আল্লাহ যেভাবে আদেশ করেন, সেভাবে তাদের কাছে এসো । নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিভ্রদেরকে ভালোবাসেন। রসূলুল্লাহ সা. অতপর বললেন : সহবাস ছাড়া সব কিছুই করতে পারো । -বুখারি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । ইমাম নববী বলেছেন : কোনো মুসলমান যদি বিশ্বাস করে, ঝতুবতী মহিলার সাথে তার যৌনাংগে সহবাস করা বৈধ, তাহলে সে কাফির ও ইসলামত্যগী হয়ে যাবে । আর যদি বৈধ বলে বিশ্বাস না করেও ভুলক্রমে, কিংবা হারাম হওয়ার কথা না জেনে, কিংবা খতুবতী হওয়ার কথা না জেনে সহবাস করে, তাহলে গুনাহ হবেনা । কাফফারাও দিতে হবেনা । আর যদি ইচ্ছাকৃতভাবে, খতুবতী জানা সত্তেও এবং হারাম বলে জানা সত্ত্বেও স্বেচ্ছায় সহবাস করে, তবে সে কবীরা গুনাহকারী গণ্য হবে এবং তার উপর তওবা করা ওয়াজিব হবে । কাফফারা ওয়াজিব হবে কিনা সে ব্যাপারে দুটো মত রয়েছে। কাফফারা ওয়াজিব হবেনা- এই মতটিই অধিকতর বিশুদ্ধ। তিনি আরো বলেছেন, দ্বিতীয় প্রকার হলো : নাভির উপরে ও হাটুর নিচে সহবাস করবে। এটা সর্বসম্মতভাবে বৈধ । তৃতীয় প্রকার হলো নাভি ও হাঁটুর মাঝখানে যৌনাংগ ও মলদ্বার ব্যতিত আর সেখানে ইচ্ছা সহবাস করবে। তবে অধিকাংশ আলেম এটি হারাম মনে করেন। তবে নববীর মতে মাকরূহ কিন্তু হালাল । কেননা প্রমাণের দিক দিয়ে এটাই অধিকর জোরদার ৷ এর যে প্রমাণ তিনি উল্লেখ করেছেন, তা হলো রসূল সা. এর স্ত্রীদের বর্ণনা : রসূল সা. যখন কোনো খঝতুবতী স্ত্রীর নিকট কিছু কামনা করতেন, তখন প্রথমে তার যৌনাংগের উপর কোনো জিনিস রেখে নিতেন। -আবু দাউদ। আর মাসরূক বিন আজদা থেকে বর্ণিত, তিনি বলেন : আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম : স্ত্রী যখন খতুবতী হয়, তখন স্বামী তার কাছ থেকে কতটুকু আশা করতে পারে? তিনি বললেন : যৌনাংগ ছাড়া সব কিছু । -বুখারি রচিত ইতিহাস গ্রন্থ। ১৩. এস্তেহাযা (রোগজনিত রক্তস্রাব) ১. সংজ্ঞা : অসময়ে ও অনিয়মিত অব্যাহত রক্তস্রাবকে এস্তেহাযা বলা হয়। ২. মুস্তাহাযার (রোগজনিত রক্তস্রাবগ্স্ত মহিলার) অবস্থা মুস্তাহাযার তিন রকমের অবস্থা হতে পারে : ক. এস্তেহাযার পূর্বে খতুত্রাবের একটা নির্দিষ্ট মেয়াদ তার জানা ছিলো। এমতাবস্থায় সেই পরিচিত মেয়াদটাই তার ঝতুস্রাবের মেয়াদ গণ্য হবে । বাদবাকি সময়টা গণ্য হবে এস্তেহাযা হিসেবে । কেননা উম্মে সালামার হাদিসে উল্লেখ রয়েছে : তিনি অনিয়মিত রক্তন্রাবগ্রস্ত জনৈক মহিলা সম্পর্কে রসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করেন। তিনি জবাব দেন : মহিলা কতদিন খতুবতী থাকতো, তা গুণে দেখবে এবং তা মাসের কতদিন তা হিসাব করবে, তারপর গোসল করবে। যৌনাংগে ন্যাকড়া বাধবে, অতপর নামায পড়বে । -মালেক, শাফেয়ী ও তিরমিযি ব্যতিত পাঁচটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। খাত্তাবী বলেছেন : এটা সেই মহিলার বিধি, যার সুস্থাবস্থায় খতুবতী হওয়ার দিনের সংখ্যা জানা ছিলো রোগ হওয়ার পূর্বে । এরপর রোগ দেখা দিলো এবং www.pathagar.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।