তহারাত (পবিত্রতা অর্জন) ৮৭ ইত্যাদি আদায় করতে হয়, তেমনি তারও আদায় করতে হবে । নিফাসের সর্বোচ্চ মেয়াদ চল্লিশ দিন। উম্মে সালামা রা. বর্ণিত হাদিসে এ কথাই জানা যায় : উম্মে সালামা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. এর আমলে নিফাসগ্রস্ত মহিলারা চল্লিশ দিন বসে বসে কাটিয়ে দিতো । (অর্থাৎ নামায রোযা ইত্যাদি আদায় করতোনা)। -নাসায়ী ব্যতিত অন্য সব কটি হাদিস গ্রন্থ । এ হাদিস উদ্ধৃত করার পর তিরমিযি বলেছেন : সাহাবি, তাবেয়ী ও তাদের পরবর্তীদের মধ্য হতে সকল আলেম একমত নিফাসগস্তরা চল্লিশ দিন নামায বর্জন করবে । অবশ্য তার আগে পবিত্রতা অর্জন করলে গোসলান্তে নামায রোযা আদায় করবে । আর চল্লিশ দিন পর রক্ত দেখা গেলে অধিকাংশ আলেমের মতে নামায বর্জন করা চলবেনা । ১২. খতুবতী ও নিফাসপ্রস্ত মহিলাদের জন্য যা যা নিষিদ্ধ জুনুবির (বীর্যপাতজনিত অপবিত্র ব্যক্তি উপর ইতিপূর্বে যা যা হারাম বলে উল্লেখ করা হয়েছে, ঝতুবতী .ও নিফাসপ্রস্ত মহিলার উপরও সেসব কাজ হারাম। তাছাড়া এই তিনজনকেই “বড় অপবিত্রতায় লিপ্ত’ আখ্যায়িত করা হয়। খাতুবতী ও নিফাসগ্রস্ত নারীর জন্য ইতিপূর্বে যা যা নিষিদ্ধ বলা হয়েছে, তা ছাড়া নিম্নোক্ত কাজগুলোও নিষিদ্ধ : ১. রোযা ঝতুবতী ও নিফাসপ্রস্ত নারীর জন্য রোযা রাখা বৈধ নয়। যদি রোযা রাখে তবে তা বাতিল বলে গণ হবে । খতু ও প্রসবোত্তর রক্তস্রাবের জন্য রমযানে যেসব রোযা বাদ যাবে, তা রমযানের পর কাযা করতে হবে। কিন্তু নামায কাযা করতে হবেনা । মহিলাদের উপর থেকে মাত্রাতিরিক্ত কষ্ট লাঘব করার উদ্দেশ্যে এই সুবিধা দেয়া হয়েছে। কেননা নামায ঘন ঘন পড়তে হয়। রোযা অতোটা ঘন ঘন করতে হয়না । আবু সাঈদ খুদরীর হাদিস থেকে এ তথ্যটি জানা যায় : আবু সাঈদ খুদরীর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার জন্য ঈদগাহে যাওয়ার সময় কিছু সংখ্যক মহিলার কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন বললেন : হে মহিলাগণ, তোমরা সদকা করো । কেননা আমি তোমাদের অধিকাংশকে দোযখবাসী দেখেছি। তারা বললো : হে রসূলুল্লাহ সা. এর কারণ কী? রসূলুল্লাহ সা. বললেন : তোমরা অত্যধিক অভিশাপ দিয়ে থাকো এবং আত্মীয়-স্বজনকে অবজ্ঞা করে থাকো । বুদ্ধিমত্তায় ও ধর্মীয় তৎপরতায় অসম্পূর্ণ হয়েও তোমরা যেভাবে অত্যন্ত দৃঢ়চেতা পুরুষের মনও কেড়ে নিতে পারো, তেমন আমি আর কাউকে দেখিনি। মহিলারা বললো : আমাদের বুদ্ধিমত্তা ও ধর্মীয় তৎপরতায় অসম্পূর্ণতা কোথায়? তিনি বললেন : একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেকের. সমান নয়? তারা বললো : জ্বী। তিনি বললেন : এটাই বুদ্ধির অসম্পূর্ণতা । নারী যখন খতুবতী হয়; তখন সে কি নামায রোযা বর্জন করেনা? তারা বললো : জ্বী । রসূল সা. বললেন : এটাই তাদের ধর্মীয় তৎপরতায় অসম্পূর্ণতা। -বুখারি ও মুসলিম । মুয়াযা রা. বলেছেন : আমি আয়েশা রা.কে জিজ্ঞাসা করলাম, খতুবতীকে রোযা কাযা করতে হয়, অথচ নামায কাযা করতে হয়না- এর কারণ কী? আয়েশা রা. বললেন : রসূল সা. এর নামায কাযা করার আদেশ দেয়া হতোনা । -সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ ২. হায়েয-নিফাস অবস্থায় সহবাস কুরআন ও সুন্নাহর অকাট্য নির্দেশনা বলে মুসলামনদের সর্বসম্মতিক্রমে এটি হারাম । তাই খাতুবতীর ও প্রসবোত্তর রক্তস্রাবতা মহিলার সাথে সহবাস হালাল নয়- যতোক্ষণ না সে পবিত্র www.pathagar.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।