৮৬ ফিক্হুস্ সুন্নাহ বাদী মারজানা বলেন : “মহিলারা আয়েশা রা. এর নিকট হলুদ রং মাথা সেই তুলো পাঠাতো, যা তারা খতুত্রাবের লক্ষণ অবশিষ্ট আছে কিনা, দেখার জন্য যৌনাংগে ঢুকিয়ে রাখতো । আয়েশা রা. বলতেন, হলুদ রংমুক্ত পরিষ্কার সাদা তুলো না দেখা পর্যন্ত (নামায পড়ার জন্য) তাড়াহুড়ো করোনা । -মালেক, মুহাম্মদ ইবনুল হাসান, বুখারি । হলুদ ও ধুসর বর্ণ যদি খতুত্রাবের মেয়াদের মধ্যে দৃশ্যমান হয়, তবে তাকে খতুত্রাব ধরা হয়। নচেত খতুস্রাব গণ্য হয়না । কেননা উম্মে আতিয়া রা. বলেন : “পবিত্রতা অর্জনের পর হলুদ বা ধুসর বর্ণের কোনো কিছুকে আমরা ধর্তব্য মনে করতাম না”. -আবু দাউদ, বুখারি । বুখারির বর্ণনায় ‘পবিত্রতা অর্জনের পর’ কথাটা নেই। ৪. হায়েযের মুদ্দত১৩ খতুস্রাবের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মেয়াদ নেই। মেয়াদ নির্ধারণের কোনো প্রামাণ্য দলিল নেই। তবে কারো কোনো নির্দিষ্ট অভ্যাস থাকলে সে অনুযায়ী কাজ করা যাবে । উম্মে সালামা রা.-এর হাদিসে বলা হয়েছে : তিনি জনৈক মহিলা সম্পর্কে রসূল সা. কে জিজ্ঞাসা করেন, যার সব সময় রক্ত নির্গত হয়। রসূল সা. বললেন : সে যে কয়দিন খতুবতী থাকে, তা মাসের কয়দিন, সেটা যেনো সে লক্ষ্য করে। সেই কয়দিন সে নামায বাদ দেবে, তারপর গোসল করবে ও গুপ্তাংগে একটা ন্যাকড়া বাধবে। তারপর নামায পড়বে । -তিরিমিযি ব্যতিত অবশিষ্ট পার্টটি হাদিস গ্রন্থ । আর যদি কোনো নির্দিষ্ট নিয়ম না থাকে, তবে রক্তের লক্ষণাদি দ্বারা তার আদি অন্ত নির্ধারণ করা হবে। ইতিপূর্বে ফাতেমা বিনতে আবি হুবাইশের হাদিস এর প্রমাণ। এ হাদিসে রসূলুল্লাহ সা. বলেছেন : “হায়েষের রক্ত হলে তা হবে সুপরিচিত কালো বর্ণের।” এ হাদিস থেকে প্রমাণিত হয়, হায়েয বা খতুত্রাবের রক্ত অন্য রক্ত থেকে ভিন্ন এবং মহিলাদের নিকট তা পরিচিত। ৫. দুই হায়েষের মাঝে পবিভ্রাবস্থার মেয়াদ আলেমগণ এ ব্যাপারে একমত, দুই খতুত্রাবের মধ্যবর্তী পবিভ্রাবস্থার সুনির্দিষ্ট সীমা নেই । এর সর্বনিম্ন মেয়াদ নিয়ে মতভেদ রয়েছে । কেউ কেউ অনুমান করেছেন পনের দিন। কারো কারো মতে তেরো দিন। প্রকৃত ব্যাপার হলো, সর্বনিম্ন মেয়াদ নির্ধারণের জন্য কোনো অকাট্য দলিল নেই, যা দ্বারা প্রমাণ দর্শানো যায়। ১১. নিফাস (প্রসবোত্তর রক্তস্রাব) ১. নিফাসের সংজ্ঞা নিফাস হলো, নারীর যৌনাংগ দিয়ে সন্তান প্রসবের পর নির্গত রক্ত, চাই তা গর্ভপাতের কারণেই হোকনা কেন? ২. নিফাসের মেয়াদ নিফাসের কোনো সর্বনিম্ন মেয়াদ নেই। এমনকি তা এক মুহূর্তও হতে পারে। সন্তান প্রসবের পর যদি কারো রক্তস্রাব হয়ে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়, অথবা মোটেই রক্তস্রাব ছাড়া সন্তান প্রসব হয় এবং নিফাস শেষ হয়ে যায়, তাহলে পবিত্রতা অর্জনকারিণীদের যেমন নামায রোযা ১৩. খাতুস্রাবের মেয়াদ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। কেউ বলেন : সর্বনিম্ন কোনো মেয়াদ নেই । কেউ বলেন : সর্বনিম্ন মেয়াদ এক দিন ও এক রাত । অন্যরা বলেন : তিন দিন। সর্বোচ্চ মেয়াদ কারো মতে দশ দিন, কারো মতে পনের দিন। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।