ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৮৫ ৯. যে পবিত্র হবার জন্যে পানি বা মাটি পায়না সে কিভাবে নামায পড়বে? পানি ও মাটি উভয়টিই যখন আয়ত্তের ও নাগালের বাইরে, তখন অযু ও তাইয়াম্মুম ছাড়াই নামায পড়ে নেবে। এ নামায আর কখানো দোহরানো লাগাবেনা। মুসলিম আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন, তিনি আসমার নিকট থেকে একটা হার ধার নিয়েছিলেন এবং তা হারিয়ে গেলো। তখন রসূলুল্লাহ সা. হারটির অনুসন্ধানে কতিপয় সাহাবিকে পাঠালেন। এই সময় নামাযের সময় সমাগত হলে তারা বিনা অযুতে নামায পড়লেন। পরে তারা রসূল সা. এর নিকট উপস্থিত হলে তাঁর নিকট বিষয়টি পেশ করলো । পরক্ষণেই তাইয়াম্মুমের আয়াত নাযিল হলো । উমাইদ বিন হুযাইর বললেন : (হে আয়েশা!) আল্লাহ আপনাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন। আপনার উপর যখনই কোনো মুসিবত এসেছে, আল্লাহ আপনাকে তা থেকে উদ্ধার করার ব্যবস্থা করেছেন এবং তা থেকে মুসলমানদের জন্য কল্যাণ সাধন করেছেন।” এ সকল সাহাবি পবিত্রতা অর্জনের সকল উপকরণ থেকে যখন বঞ্চিত, তখনও নামায পড়েছেন এবং বিষয়টি যখন রসূল সা. এর নিকট উত্থাপন করেছেন তখন তিনি কোনো ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করেননি এবং তাদেরকে পুনরায় নামায পড়তেও বলেননি । ইমাম নববী বলেছেন : এটাই এ বিষয়ে সবচেয়ে অকাট্য প্রমাণ । ১০. হায়েয (খ্তুত্রাব) ১. হায়েষের সংজ্ঞা আরবিতে হায়েষের শাব্দিক অর্থ প্রবাহ বা স্রাব। নারীর যোনি দ্বার দিয়ে সুস্থ অবস্থায় সন্তান প্রসব বা আঘাত ব্যতিত যে রক্ত নির্গত হয়- সেটাই হায়েয । ২. হায়েষের জন্যে বয়সকাল অধিকাংশ আলেমের মতে মেয়েদের নয় বছর বয়স হওয়ার আগে হায়েয শুরু হয়না ।১১ এই বয়সে উপনীত হওয়ার আগে রক্ত নির্গত হলে তা খতুস্রাব নয়, বরং রোগজনিত ও ব্যতিক্রমী স্রাব। এটি জীবনের শেষ সময় পর্যন্তও প্রলম্বিত হতে পারে । এর কোনো. শেষ সময় নির্দিষ্ট আছে- এমন কোনো প্রমাণ নেই। কাজেই বৃদ্ধা নারী যখন রক্ত দেখতে পাবে, তখন তা খতুস্রাবই গণ্য হবে। ৩. হায়েযের রক্তের বর্ণ হায়েয বা খতুত্রাবের বর্ণ নিশ্নলিখিতগুলোর যে কোনো একটি হওয়া চাই : ক. কালো : কেননা ফাতেমা বিনতে আবি হুবাইশের হাদিসে বর্ণিত হয়েছে : “ফাতেমা বিনতে আবি হুবাইশের ইসতিহাজা (রোগজনিত স্রাব) হতো । রসূলুল্লাহ সা. তাকে বললেন : খতুস্রাবের রক্ত হয়ে থাকলে তা কালো হবে এবং তা মেয়েদের নিকট পরিচিত হবে ।১২ এ রকম যখন হবে, তখন তুমি নামায বন্ধ রেখো, কিন্তু অন্য রকম হলে অযু ও নামায যথারীতি অব্যাহত রেখো । কেননা, ওটা রোগজনিত । -আবু দাউদ, নাসায়ী, ইবনে হিব্বান, দারু কুতনি। থ. লাল : কেননা এটাই রক্তের আসল বর্ণ । গ. হলুদ : এটা এক ধরনের পানি, যা পুজের মতো দেখা যায়। উপরে হলুদ রং থাকে। ঘ. ধুসর : সাদা ও কালোর মধ্যবর্তী বর্ণ । ময়লা পানির মতো । কেননা আয়েশা রা. এর মুক্ত ১১. অর্থাৎ চন্ত্র বছর, যা ৩৫৪ দিনে হয়ে থাকে । ১২. এর আরেকটি সম্ভাব্য অর্থ হলো, তার একটা বিশেষ গন্ধ থাকবে । www.pathagar.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।