৮৪ ফিক্হুস্ সুন্নাহ জন্য যথেষ্ট । এরপর ইমরান রা. বলেন : যখন পানি পাওয়া গেলো, রসূল সা. জানাবতধারীকে এক পাত্রভর্তি পানি দিয়ে বললেন : “যাও, ওটা তোমার শরীরে ঢেলে নাও” । -বুখারি। ৮. পট্টি বা ব্যাণ্ডেজের উপর মাসেহ ১. পড়ি বা ব্যাণ্ডেজের উপর মাসেহের বৈধতা পট্টি বা ব্যাণ্ডেজ বা অনুরূপ যে সকল জিনিস অসুস্থ অংগের উপর বাঁধা হয় তার উপর মাসেহ করা বৈধ। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে । এ সকল হাদিস দুর্বল হলেও এগুলোর একটি অপরটিকে জোরদার ও সবল করে এবং এগুলোকে বৈধতা প্রমাণের যোগ্য বানায় । তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাবির রা. এর বর্ণিত হাদিস। তিনি বলেন : “জনৈক ব্যক্তি পাথরের আঘাতে আহত হলো । তার মাথা ফেটে গেলো। তারপর তার স্বপ্ন দোষ হলো। সে তার সাথিদের জিজ্ঞাসা করলো : তোমরা কি মনে করো আমার তাইয়াম্মুম করার অনুমতি আছে? তারা বললো : আমরা তোমার জন্য তাইয়াম্মমের অনুমতির অবকাশ দেখিনা । তুমি তো পানি ব্যবহারে সক্ষম । এরপর লোকটি গোসল করলো এবং পরক্ষণেই মারা গেলো। পরে যখন আমরা রসূলুল্লাহ সা. এর নিকট পৌছলাম এবং তাকে উক্ত ঘটনা জানানো হলো, তখন তিনি বললেন : ওরা তাকে হত্যা করেছে। আল্লাহ ওদের হত্যা করুন! তারা যখন জানেনা তখন কেন জিজ্ঞাসা করলোনা? অজ্ঞতার প্রতিকার তো জিজ্ঞাসা দ্বারাই করা যায়। তার জন্য এটুকুই যথেষ্ট ছিলো যে, তাইয়াম্মুম করে নিতো, ভিজে কাপড় দিয়ে মুছে ফেলতো অথবা ক্ষতস্থানে পঢ়ি বেধে তার উপর মাসেহ করতো । তার পর অবশিষ্ট শরীর ধুয়ে ফেলতো ৷ -আবু দাউদ, ইবনে মাজাহ, দার কুতনি। ইবনে উমর থেকে সহীহ সনদে বর্ণিত। তিনি পড়ি ও ব্যাণ্ডেজের উপর মাসেহ করেছেন। ২. মাসেহ্্র বিধি পট্টি বা ব্যাণ্ডেজের উপর মাসেহ করার বিধি হলো অযু ও গোসলে রুগ্ন অংগ ধোয়া বা মাসেহ করার পরিবর্তে পটি বা ব্যাণ্ডেজের উপর মাসেহ করা ওয়াজিব । ৩. মাসেহ করা কখন ওয়াজিব. যার শরীরের কোনো অংগে ক্ষত বা ভাংগা বিদ্যমান এবং সে অযু বা গোসল করতে ইচ্ছুক, তার উপর তার অংগগুলো ধোয়া ওয়াজিব । সেজন্য পানি গরম করার প্রয়োজন হলে গরম করে নিতে হবে। কিন্তু অসুস্থ অংগটি ধোয়ায় যদি ক্ষতির আশংকা থাকে, যেমন- ধুলে কোনো রোগ দেখা দিতে পারে, অথবা বিদ্যমান ব্যথা বেড়ে যেতে পারে অথবা বিদ্যমান রোগের নিরাময় বিলম্বিত হতে পারে, তাহলে এই ধৌতকরণের ফরযটি রুগ্ন অংগের জন্যে মাসেহ রূপান্তরিত হবে। মাসেহ করাতেও যদি ক্ষতির ভয় থাকে, তাহলে তার ক্ষতের উপর একটি পটি বা ভাংগার উপর ব্যাণ্ডেজ বাধা ওয়াজিব । এই পড়ি বা ব্যাণ্ডেজ এমনভাবে বাধতে হবে, তা যেনো বাধার প্রয়োজন ব্যতিত অসুস্থ অংগের সীমা অতিক্রম না করে। তারপর সমগ্র পতি বা ব্যাপ্ডেজের উপর এমনভাবে মাসেহ করবে যেনো, একটু জায়গাও বাদ না যায়। এই পট্টি বা ব্যাণ্ডেজ বাধার আগে শরীর পবিত্র থাকতে হবে এমন কোনো শর্ত নেই এবং এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমাও নেই । যতক্ষণ ওযর থাকবে ততোক্ষণ অব্যাহতভাবে অযু ও গোসলে পঢ়ি বা ব্যাপ্ডেজের উপর মাসেহ করতে হবে । ৪. যেসব কারণে মাসেহ বাতিল হয় পতি বা ব্যাণ্ডেজ সংশ্লিষ্ট স্থানের রোগ সেরে যাওয়ার কারণে খুলে ফেলা বা আপনা থেকে পড়ে যাওয়া অথবা ব্যাণ্ডেজ খুলে ফেলা না হলেও শুধু রোগ সেরে যাওয়ার কারণে মাসেহ বাতিল হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।