৮২ ফিক্হুস্ সুন্নাহ কারাবন্দী হওয়ার দরুন পানি ব্যবহারে অক্ষম অথবা পানি হস্তগত করার সরঞ্জাম যথা বালতি ও রশির অভাবে পানি যোগাড়ে অক্ষম- এসব ক্ষেত্রে পানির বিদ্যমানতা অবিদ্যমানতারই সমার্থক । অনুরূপভাবে যে ব্যক্তির গোসল করলে কোনো মিথ্যা অপবাদের শিকার ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে, তার পক্ষেও তাইয়াম্মুম বৈধ ।১০ ঙ. যখন নিজের বা সফর সংগির বর্তমানে বা ভবিষ্যতে পান করার জন্য পানি সংরক্ষণের প্রয়োজন হয়। এমনকি সেই সফর সংগি যদি দংশনে অভ্যস্ত নয় এমন কুকৃরও হয় অথবা আটার খামির করা, রান্না করা বা অমোছনীয় নাপাকি দূর করার প্রয়োজনে পানি সংরক্ষণ করা অত্যাবশ্যক হয়ে দেখা দেয়, তাহলে তাইয়াম্মম করবে ও সংগে বিদ্যমান পানিকে সংরক্ষণ করবে । ইমাম আহমদ রা. বলেছেন : বহু সাহাবি শুধুমাত্র নিজেদের পান করার জন্য পানি সংরক্ষণ ও তাইয়াম্মম করেছেন। আর আলী রা. বলেছেন : কোনো প্রবাসী বৃহত্তর অপবিব্রতায় (জানাবত) আক্রান্ত হলে, তার কাছে স্বল্প পরিমাণ পানি থাকলে এবং পিপাসায় কষ্ট পাওয়ার আশংকা থাকলে সে তাইয়াম্মুম করবে, গোসল করবেনা । -দার কুতনি। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন : যে ব্যক্তি পানির অভাবে পেশাব বা পায়খানা চেপে রাখে, তার জন্য পেশাব পায়খানা চেপে রেখে অযু রক্ষা করার চেয়ে চেপে না রেখে তাইয়াম্মম করে ‘নামায পড়া উত্তম। চ. পানি ব্যবহারের ক্ষমতা থাকলেও পানি দ্বারা অযু বা গোসল করতে গেলে নামাযের সময় পেরিয়ে যাওয়ার আশংকা আছে- এরূপ অবস্থায় তাইয়াম্মুম করে নামায পড়বে । এ নামায আর দোহরাতে হবেনা । ৬. কোন্ মাটি দিয়ে তাইয়াম্মুম করতে হয়? পবিত্র মাটি এবং মাটি থেকে উদ্ভূত যে কোনো জিনিস, যেমন বালু, পাথর ও চুন দ্বারা তাইয়াম্মুম বৈধ। কেননা আল্লাহ তায়ালা বলেছেন : “তোমরা পবিত্র “সঈদ' দিয়ে তাইয়াম্মুম করো ।” আর আরবি অভিধান বিশেষজ্ঞরা একমত, “সঈদ' পৃথিবীর উপরি ভাগকে বলা হয়, চাই তা মাটি হোক বা অন্য কিছু হোক। ৭. তাইয়াম্মুমের পদ্ধতি তাইয়াম্মুমকারীর উচিত, সর্বপ্রথমে নিয়ত করা (তাইয়াম্মুমে নিয়ত করা ফরয । এ ব্যাপারে অযুর অধ্যায়ে আলোচনা করা হয়েছে)। অতপর আল্লাহর নাম নেবে। পবিত্র মাটির উপর দু'হাত মারবে । আর সেই দু'হাত দিয়ে মুখমণ্ডল ও হাতের কনুই পর্যন্ত মুছে নেবে । এ ব্যাপারে আম্মার রা. এর হাদিসের চেয়ে বিশুদ্ধ ও স্পষ্ট আর কোনো হাদিস বর্ণিত হয়নি। আম্মার বলেন : “আমি জানাবত তথা বড় নাপাকিতে আক্রান্ত হলাম। এরপর পানি পেলামনা । অগত্যা মাটিতে গড়াগড়ি খেলাম এবং নামায পড়লাম। অতপর এ ঘটনা রসূল সা. কে জানালাম । তিনি বললেন : (গড়াগড়ি না.খেয়ে) তোমরা শুধু এ রকম করলেই চলতো : এই বলে রসূল সা. তার দু'হাতের তালু মাটিতে মারলেন, হাত দুখানিতে ফুঁ দিলেন (ধুলো ঝেড়ে ফেললেন) তারপর সেই দু'হাত দিয়ে নিজের মুখমণ্ডল ও হাত মুছে নিলেন। -বুখারি ও মুসলিম । অপর ১০. অপবাদের শিকার হবার আশংকার একটি উদাহরণ হলো, কোনো অবিবাহিত বন্ধু তার বিবাহিত বন্ধু যে বাড়িতে সপরিবারে বসবাস করে সেখানে অতিথি হয়ে রাত কাটালো এবং বীর্যস্বলনজনিত অপবিত্রতায় আক্রান্ত হলো। এমতাবস্থায় গোসল করলে তাকে কেন্দ্র করে সন্দেহ সৃষ্টি বা অপবাদ আরোপিত হতে পারে। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।