ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) টি “আমরা একটি সফরে রসূলুল্লাহ সা. এর সাথে ছিলাম । তিনি উপস্থিত জনগণকে সাথে নিয়ে নামায পড়লেন। দেখলেন, এক ব্যক্তি জামাত থেকে আলাদা হয়ে রয়েছে। তিনি তাকে বললেন : তুমি নামাযে যোগ দাওনি কেন? সে বললো : আমি তো জানাবতে (বৃহত্তর অপবিক্রাবস্থায়) আছি, অথচ পানি নেই। তিনি বললেন : তুমি মাটি ব্যবহার করো। এটাই তোমার জন্য যথেষ্ট ।” -বুখারি ও মুসলিম । আবু যর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “যে পানি পায়না, তার জন্য মাটিই পবিব্রকারী- চাই দশ বছর ধরেই হোক না কেন।” -আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহ । তিরমিযি একে সহীহ ও উত্তম বলেছেন। তবে এ ধরনের ব্যক্তির জন্য তাইয়াম্মুমের পূর্বে তার কাফেলা অর্থাৎ সফর সংগিদের কাছে পানি আছে কিনা খোজা ও চেয়ে নেয়ার চেষ্টা করা কর্তব্য। সফর সংগিদের কাছে না পাওয়া গেলে আশপাশে কোথাও পাওয়া যায় কিনা দেখতে হবে । যখন কোথাও নেই বলে নিশ্চিত হবে অথবা অনেক দূরে আছে বলে জানা যাবে, তখন আর খোজার প্রয়োজন হবেনা । খ. যখন তার দেহে কোনো যখম বা রোগ থাকে, আর পানি ব্যবহারে রোগ বেড়ে যাওয়া বা আরোগ্য লাভ বিলম্বিত হবার আশংকা থাকে- চাই এটা অভিজ্ঞতা দ্বারা জানা যাক কিং নির্ভরযোগ্য চিকিৎসকের কাছ থেকে জানা যাক । জাবির রা. বলেন : “আমরা একটা সফরে গেলাম । আমাদের জনৈক সংগি পাথরের আঘাতে আহত হলো । তার মাথা ফেটে গেলো । এ অবস্থায় পরে তার স্বপ্নদোষ হলো। সে তার সাথিদেরকে জিজ্ঞাসা করলো : তোমরা কি মনে করো, আমার জন্য তাইয়াম্মুম করা বৈধ? তারা বললো : আমরা মনে করিনা তোমার জন্য এটা বৈধ। তুমি তো পানি ব্যবহারে সক্ষম । এরপর সে গোসল করলো এবং মারা গেলো। পরে যখন আমরা রসূলুল্লাহ সা. এর নিকট এলাম, তাকে ব্যাপারটা জানানো হলো । তিনি বললেন : ওরা তাকে হত্যা করেছে। তারা যখন জানেনা, তখন জিজ্ঞাসা করলোনা কেন? অজ্ঞতার প্রতিকার তো জিজ্ঞাসা দ্বারাই সন্ভব। তার জন্য তো তায়াম্মুম করা, ভিজা কাপড় দিয়ে মুছে নিংড়ে ফেলা, কিংবা ক্ষতস্থানের উপর একটা ন্যাকড়া দিয়ে পট্টি বেঁধে তার উপর মাসেহ করা এবং অবশিষ্ট শরীর ধুয়ে ফেলাই যথেষ্ট ছিলো ।” -আবু দাউদ, ইবনে মাজাহ, দার কুতনি। গ. যখন পানি অত্যধিক ঠাণ্ডা থাকে এবং সে পানি ব্যবহারে ক্ষতি হবে বলে প্রবল আশংকা থাকে, এরূপ ক্ষেত্রে কাউকে পারিশ্রমিক দিয়েও যদি পানি গরম করার ব্যবস্থা করা সম্ভব না হয়, কিংবা গোসলখানায় প্রবেশ করা সম্ভব না হয়। তাহলে তাইয়াম্মম করা বৈধ হবে । আমর ইবনুল আস রা. বর্ণিত হাদিসে রয়েছে : তাকে যখন যাতৃস সালাসিল অভিযানে পাঠানো হলো, তখনকার সম্পর্কে তিনি বলেছেন : একদিন প্রচণ্ড শীতের রাতে আমার স্বপ্নদোষ হলো । গোসল করলে মরে যেতে পারি বলে আশংকা হলো । তাই আমি তায়াম্মুম করলাম এবং সাথিদের নিয়ে ফজরের নামায পড়লাম । পরে যখন রসূল সা. এর কাছে এলাম, তখন সাথিরা রসূল সা. কে ঘটনাটা জানালো । রসূল সা. বললেন : হে আমর, তুমি অপবিভ্রাবস্থায় তোমার সাথিদের নামায পড়িয়েছ? আমি বললাম : আল্লাহর এই উক্তিটা আমার মনে পড়েছিল : “তোমরা নিজেদেরকে হত্যা করোনা । আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় ।” (সূরা ৪, আননিসা : আয়াত ২৯) তাই তাইয়াম্মুম করে নামায পড়িয়েছি। তখন রসূল সা. হেসে দিলেন। আর কিছুই বললেন না। -আহমদ, আবু দাউদ, হাকেম, দার কুতনি, ইবনে হিব্বান, বুখারি । ঘ. পানি নিকটে থাকলেও তা সংগ্রহ করতে গেলে জীবনহানি, সন্ত্রমহানি, সম্পদহানি বা সংগিদের হারানোর আশংকা, অথবা পানি ও সংশ্লিষ্ট ব্যক্তির মাঝে এমন শক্রর অবস্থান, যা দ্বারা ক্ষতির আশংকা রয়েছে, চাই তা মানুষ হোক অথবা অন্য কিছু, অথবা সংশ্লিষ্ট ব্যক্তি ১১ www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।