ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৮০ ফিক্হুস্‌ সুন্নাহ “সমগ্র পৃথিবীকে আমার জন্য ও আমার উন্মতের জন্য মসজিদ ও পবিভ্রকারী বানানো হয়েছে। সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তির নিকট যে কোনো স্থানে নামাযের সময় সমাগত হোক, তার কাছে তার পবিভ্রকারী রয়েছে ।” -আহমদ। ইজমা : বিশেষ বিশেষ অবস্থায়, অযু ও গোসলের বিকল্প হিসেবে তাইয়াম্মম শরিয়তে বৈধ- এ ব্যাপারে মুসলমানগণ মতৈক্যে উপনীত হয়েছে। ৩. এটা উন্মরতে মুহাম্মদীর একটি বিশেষত্ব বস্তুত তাইয়াম্মুম এমন একটি বৈশিষ্ট্য যা দ্বারা আল্লাহ এই উম্মতকে বিশেষভাবে চিহ্নিত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। জাবির রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আমাকে এমন পীচটি জিনিস দেয়া হয়েছে, যা আমার পূর্ববর্তী কাউকে দেয়া হয়নি : (১) এক মাসের দূরতু থেকে মানুষ আমাকে ভয় পায়- যা দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। (২) জমিনকে আমার জন্য মসজিদ ও পবিভ্রকারী বানানো হয়েছে । সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তির নিকট নামায সমাগত হোক, সে যেনো নামায পড়ে নেয়। (৩) যুদ্ধলন্ধ সম্পদ আমার জন্য হালাল করা হয়েছে- যা আমার পূর্ববর্তী কারোর জন্য হালাল করা হয়নি। (8) আমাকে সুপারিশ করার অধিকার দেয়া হয়েছে। (৫) ইতিপূর্বে প্রত্যেক নবী শুধু নিজের জাতির নিকট প্রেরিত হতেন । আর আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির নিকট । -বুখারি ও মুসলিম । ৪. তাইয়াম্মুম শরিয়তে বিধিবদ্ধ হবার কারণ “আয়েশা রা. বর্ণনা করেন : একদিন আমরা কোনো এক সফরে রসূল সা. এর সাথে বের হলাম। এক মরু প্রান্তরে আমার একটি হার হারিয়ে গেলো। হারটি খোজার জন্য রসূল সা. যাত্রাবিরতি করলেন । লোকেরাও (সাহাবিগণ) তার সাথে যাত্রাবরিতি করলো । অথচ সেখানে পানি ছিলোনা ৷ সাহাবিদের নিকটও পানি ছিলোনা । অগত্যা লোকেরা আবু বকরের রা. কাছে এলো। তারা বললো : দেখতে পাচ্ছেন না, (আপনার মেয়ে) আয়েশা কী করেছে? (হার হারিয়ে সবাইকে যাত্রাবিরতি করতে বাধ্য করেছে)। আবু বকর আমার কাছে এলেন । তখন রসূলুল্লাহ সা. আমার উরুর উপর ঘুমিয়ে । আবু বকর আমাকে ভর্থসনা করলেন এবং আল্লাহ যেমন চেয়েছিলেন তেমন বকাঝকা করলেন। তারপর ক্রমাগত আমার কোমরে ধাক্কা দিতে লাগলেন (যাতে উঠে রওনা হই), কিন্তু রসূল সা. আমার উরুর উপর ঘুমিয়ে থাকার কারণে আমি নড়াচড়া করতে পারছিলামনা । অবশেষে সকাল পর্যন্তই তিনি পানিবিহীন অবস্থায় ঘুমিয়ে রইলেন। তখন আল্লাহ “তাইয়াম্মুম করো” আদেশ সম্বলিত আয়াত নাযিল করলেন। উসাইদ বিন হুয়াইর বললেন : হে আবু বকরের বংশধর! এটাই তোমাদের একমাত্র বরকত (শুভাশীষ) নয় (তোমাদের আরো বহু বরকত বা শুভাশীষ রয়েছে)। আয়েশা বলেন : সহসা আমি যে উটটির উপর ছিলাম, তাকে উঠালাম। তার নিচেই হারটি পেয়ে গেলাম ৷” -তিরমিষি ব্যতিত সবকটি হাদিস গ্রন্থ। ৫. যে সকল কারণে তাইয়াম্মুম বৈধ তাইয়াম্মম বৈধ ক্ষুদ্র অপবিভ্রতভায় যাতে অযুর প্রয়োজন হয় এবং বড় অপবিভ্রতায় যাতে গোসলের প্রয়োজন হয়। স্থায়ী নিবাসে হোক বা প্রবাসে হোক, নিঙ্নোক্ত কারণসমূহের যে কোনো একটি পাওয়া গেলেই তাইয়াম্মুম বৈধ : ক. পানি পাওয়া না গেলে, অথবা পবিত্রতা অর্জনে যথেষ্ট পরিমাণে পানি পাওয়া না গেলে। ইমরান বিন হুসাইন রা. বলেছেন : www.pathagar.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।