তহারাত (পবিত্রতা অর্জন) নি জায়েয । ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূল সা. এর জনৈক স্ত্রী একটি পাত্রে গোসল করলেন। এরপর সেই পাত্র থেকে অযু করার জন্য অথবা গোসল করার জন্য রসূল সা. এলেন। স্ত্রী বললেন : হে রসূলুল্লাহ, আমি জুনুবি ছিলাম । রসূল সা. বললেন : পানি কখনো জুনুবি হয়না । -আহমদ, আরু দাউদ, নাসায়ী, তিরমিযি । আয়েশা রা. রসূল সা. এর সাথে একই পাত্র থেকে একই সাথে গোসল করতেম আর একে অপরকে বলতেন : “আমার জন্য একটু পানি রেখো ।” ৭. জনসমক্ষে উলংগ হয়ে গোসল করা জায়েয নেই। কোনো সতর খোলা হারাম । কাপড় ইত্যাদি দিয়ে আড়াল করে নিলে ক্ষতি নেই। ফাতেমা রা. রসূল সা. কে কাপড় দিয়ে আড়াল করে দিতেন এবং তিনি গোসল করতেন। অবশ্য লোকজনের দৃষ্টি থেকে দূরে উলংগ হয়ে গোসল করলে দোষ নেই। মূসা আ.) উলংগ হয়ে গোসল করেছিলেন- যেমন বুখারিতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আইয়ুব (আ.) যখন নগ্ন হয়ে গোসল করছিলেন, তখন সহসা তার উপর এর থলি স্বর্ণমুদ্রা পড়লো । আইয়ূব (আ.) সেটি নিজের কাপড়ের মধ্যে লুকাতে লাগলেন । আল্লাহ তাকে বললেন : হে আইয়ূব, তুমি যা দেখতে পাচ্ছো, তা থেকে কি তোমাকে আমি অভাবশূন্য করিনিঃ আইয়ূর বললেন : হে আল্লাহ, তোমার সম্মানের শপথ, অবশ্যই করেছো, তোমার বরকত থেকে আমি কখনো অভাবশূন্য নই।. -আহমদ, বুখারি, নাসায়ী । ৭. তাইয়াম্মুম ১. তাইয়াম্মুমের সংজ্ঞা তায়াইম্মুমের আভিধানিক অর্থ : ইচ্ছা বা সংকল্প করা ৷ তাইয়াম্মুমের পারিভাষিক অর্থ : নামায যাতে বিশুদ্ধ হয়, সে উদ্দেশ্যে দু'হাত ও মুখমণ্ুলকে মাটি দিয়ে মোছা বা মাসেহ করার ইচ্ছা করা। ২. শরিয়তে তাইয়াম্মমের বৈধতা শরিয়তে তাইয়াম্মুমের প্রয়োজনীয়তা ও বৈধতা কুরআন, সুন্নাহ ও ইজমা (মুসলমানদের মতৈক্য) দ্বারা প্রমাণিত ও প্রতিষ্ঠিত । পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন: iE 2০6৭2 সর AE ML HL kf ০৮:০৪ DEAE Dt uf Lapis doy Imm l Cb Ong Loe “যদি তোমরা রোগাক্রান্ত হও অথবা প্রবাসে থাকো, অথবা তোমাদের কেউ পেশাব বা পায়খানা করে আসে, কিংবা তোমরা স্ত্রী সহবাস করে থাকো, অথবা পানি পাওনি, তাহলে পবিত্র মাটি পাওয়ার ইচ্ছা করো, তারপর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে নাও। নিশ্চয় আল্লাহ অত্যধিক মার্জনাকারী, অত্যধিক ক্ষমাশীল ।” (সূরা ৪, নিসা : আয়াত ৪৩) সুন্নাহ বা হাদিসের প্রমাণ : আবু উমামা রা. বর্ণনা করেন, রসূল সা. বলেছেন : Bat ০০০১০) Bf LLL M708 OF mY পু 2০১৬ ৯০০ ০75 www.pathagar.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।