ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৮ ফিক্হুস্‌ সুন্নাহ মহিলা গোসলের সময় প্রয়োজনীয় পানি ও বরুই পাতা নেবে, তারপর ভালো মতো অযু করবে । তারপর মাথায় পানি ঢালবে, মাথা জোরে জোরে কচলাবে যাতে চুলের গোড়ায় পানি পৌছে। তারপর তার উপর পানি ঢালবে। তারপর মেশৃকযুক্ত এক টুকরো ন্যাকড়া নেবে এবং তা দিয়ে পবিত্রতা অর্জন করবে । আসমা বললেন : মেশ্কযুক্ত ন্যাকড়া দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করবো? তিনি বললেন : সুবহানাল্লাহ! তা দ্বারা পবিত্রতা অর্জন করবে! আয়েশা বললেন : সে (আসমা) সম্ভবত বিষয়টি গোপন করছিলো (অর্থাৎ বুঝেও না বুঝার ভান করছিল) । তুমি রক্তের চিহ্নগুলো মুছে ফেলবে । তারপর সে জানাবতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলো । রসূল সা. বললেন : তুমি তোমার প্রয়োজনীয় পানি নেবে, তারপর উত্তমরূপে পবিত্রতা অর্জন করবে, তারপর মাথায় পানি ঢালবে, মাথা কচলাবে যাতে চামড়ায় পানি পৌছে যায়। তারপর উপর থেকে পানি ঢালবে। আয়েশা রা. বললেন : আনসার রমণীগণ কতো ভালো!'দীন সম্পর্কে উত্তমরূপে জ্ঞান অর্জনে লজ্জা তাদের বাধা দেয়না । -তিরমিয়ি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ। ৭. গোসল সংক্রান্ত কতিপয় মাসায়েল ১. খতুস্রাব ও জানাবত- উভয়ের জন্য, জুমা ও ঈদের জন্য, কিংবা জানাবত ও জুমার জন্য একই গোসল যথেষ্ট হবে- যদি উভয়ের জন্য নিয়ত করা হয়। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক ব্যক্তি যেমন নিয়ত করবে, তেমন ফল পাবে। ২. জানাবতের জন্য যখন গোসল করা হয়, তার পূর্বে অযু না করলেও গোসলেই অযুর কাজ হয়ে যাবে। আয়েশা রা. বলেছেন : রসূল সা. গোসলের পর অযু করতেননা। ইবনে উমর রা. বলেছেন : এক ব্যক্তি তাকে বললো : আমি গোসলের পর অযু করে থাকি। ইবনে উমর রা. তাকে বললেন : তুমি অতিমাত্রায় করছো । আবু বকর ইবনুল আরাবী বলেছেন : আলেমগণ একমত হয়েছেন, অযু গোসলের আওতাধীন । আর জানাবত থেকে পবিত্রতা অর্জনের নিয়ত ক্ষুদ্রতর নাপাকি থেকেও পবিত্রতা অর্জন করিয়ে দেয় ও নাপাকি দূর করে । কেননা জানাবতের বাধা “হাদাসে'র (ক্ষুদ্রতর নাপাকির) বাধার চেয়ে অনেক বেশি । তাই ক্ষুদ্রতর নাপাকি থেকে মুক্তির নিয়ত বৃহত্তর নাপাকি থেকে মুক্তির আওতাভুক্ত হয়ে যায় এবং বৃহত্তরটির নিয়ত যথেষ্ট হয়ে যায়। ৩. জুনুবি ও খতুবতীর জন্য লোম অপসারণ, নখ কাটা ও বাজারে যাওয়া জায়েয । এটা মাকরূহও নয় । আতা বলেছেন : জুনুবি ক্ষৌর কাজ সম্পাদন করবে, নখ কাটবে ও মাথার চুল কামাবে। অযু করুক বা না করুক- তাতে কিছু যায় আসেনা । -বুখারি। ৪. গোসলখানায় প্রবেশ করাতে কোনো দোষ নেই- যদি প্রবেশকারী কারো শরীরের গোপনীয় অংশের দিকে তাকানো থেকে বিরত থাকে এবং অন্য কেউ তার গোপনীয় অংশের দিকে না থাকায় । আহমদ বলেন : যদি জানো, গণ-গোসলখানায় যারা আছে তারা লুংগি বা পাজামা পরিহিত আছে, তবে প্রবেশ করো, নচেত করোনা । রসূলুল্লাহ সা. বলেছেন : “কোনো পুরুষ অপর পুরুষের এবং কোনো নারী অপর নারীর গোপন অংগের দিকে তাকাবেনা ।” গোসল খানায় আল্লাহর নাম উচ্চারণে বাধা নেই। আল্লাহর স্বরণ সর্বাবস্থায় ভালো কাজ- যতোক্ষণ না কোনো নিষেধাজ্ঞা আসে । রসূল সা. সব সময় আল্লাহকে স্বরণ করতেন। ৫. রুমাল তোয়ালে ইত্যাদি দিয়ে অংগ প্রত্যংগ মোছা অযুতে, গোসলে, শীতে ও গ্রীষ্মে জায়েয । ৬. নারীর গোসলের অবশিষ্ট পানি দিয়ে পুরুষের গোসল এবং পুরুষের গোসলের অবশিষ্ট পানি দিয়ে নারীর গোসল জায়েয ৷ অনুরূপ, স্বামী ও স্ত্রীর একই পাত্র থেকে এক সাথে গোসল করাও www.pathagar.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।