গ্রন্থকারের কথা মহাজগতের মালিক আল্লাহর জন্য সকল প্রশংসা । সালাত ও সালাম আমাদের নেতা মুহাম্মদ সা.-এর প্রতি, যিনি পূর্ব ও পরবর্তী প্রজন্মের সমগ্র মানব জাতির নেতা । আর তার অনুসারী ও সাহাবিদের প্রতি এবং কেয়ামত পৰ্যন্ত যতো লোক তার আদর্শ অনুসরণ করবে তাদের সবার প্রতি ক্ষমা ও শান্তি বর্ষিত হোক। আলোচ্য গ্রন্থখানি ইসলামী ফিকহের বিধিমালা সম্বলিত । সেই সাথে এতে রয়েছে উক্ত বিধিমালার পক্ষে কুরআনে সুস্পষ্টভাবে বর্ণিত প্রমাণসমূহ, সহীহ হাদিসসমূহ এবং উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্তসমূহ। সাথে সাথে অত্যন্ত সহজ ও সাবলীল ভংগিতে ও বিশদভাবে আলোচিত হয়েছে মুসলমানদের জন্য অতি প্রয়োজনীয় তথ্যসমূহ। সাধারণভাবে মতভেদ বর্ণনা থেকে বিরত থাকার নীতি অবলম্বন করা হলেও যেখানে সহজবোধ্য মনে হয়েছে, উল্লেখ করা হয়েছে। এভাবে গ্রহ্থখানি সবার সামনে রসূলুল্লাহ সা. আনীত ইসলামী ফিক্্হের প্রকৃত স্বরূপ তুলে ধরেছে, আল্লাহ ও তীর রসূলের বিধান সম্পর্কে সঠিক উপলব্ধির পথ মানুষের সামনে উন্মুক্ত করেছে, মাযহাবী বিদ্বেষ ও কোন্দল নামক জঘন্য বিদ“আতকে পরিহার করেছে এবং ইজতিহাদ (কুরআন ও সুন্নাহ নিয়ে চিন্তা গবেষণা)-এর দ্বার রুদ্ধ হয়ে গেছে- এই উদ্ভট তত্ব খণ্ডণ করেছে। এই প্রচেষ্টা দ্বারা আমাদের দীনের খিদমত করা ও আমাদের ভাইদের সেবা ও উপকার করাই আমার উদ্দেশ্য। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেনো এ গ্রন্থ দ্বারা যথার্থভাবেই মানুষের উপকার ও কল্যাণ সাধন করেন এবং আমাদের এ কাজকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিবেদিত হিসেবে কবুল করেন । তিনিই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক । সাইয়্যেদ সাবেক কায়রো, ১৫ শাবান, ১৩৬৫ হিজরী www.pathagar.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।