৭৬ ফিক্হুস্ সুন্নাহ প্রবেশ করতেন। তিনি রসূল সা. থেকে 'বর্ণনা করেছেন, তিনি গোসল করতেন। -বুখারি ও মুসলিম। ইবনুল মুনধির বলেছেন : সকল আলেমের মতেই মক্কায় প্রবেশের প্রাক্কালে গোসল করা মুস্তাহাব। তবে না করলে কোনো ফিদিয়া দিতে হবেনা । অধিকাংশ আলেম বলেছেন : অযু করাই যথেষ্ট হবে। ৬. আরাফায় অবস্থানের জন্য গোসল : হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানে ইচ্ছুক ব্যক্তির জন্য গোসল করা মুস্তাহাব । কেননা নাফে' থেকে মালেক বর্ণনা করেছেন : আবদুল্লাহ ইবনে উমর রা. ইহরামের জন্য ইহরামের প্রাক্কালে, মক্কায় প্রবেশের জন্য ও বিকালে আরাফায় অবস্থানের জন্য গোসল করতেন। 8. গোসলের আরকান শরিয়ত নির্দেশিত গোসল দুটো জিনিস ছাড়া সম্পন্ন হয়না : ১. নিয়ত : এটাই মানুষের স্বাভাবিক ও প্রকৃতিগত কাজকর্ম আর ইবাদতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। নিয়ত নিছক মনের কাজ । মুখে নিয়ত উচ্চারণ করার যে প্রথা লোকেরা রপ্ত ও চালু করেছে এবং তাতে অভ্যস্ত হয়ে পড়েছে, তা একটা নতুন আবিষ্কৃত ও শরিয়ত বহির্ভূত কাজ। এই প্রথা বর্জন করা উচিত। ইতিপূর্বে অযু সংক্রান্ত আলোচনায় নিয়তের হাকিকত ও তাৎপর্য নিয়ে আলোচনা করে এসেছি। ২. সকল অংগ প্রত্যংগ ধৌত করা : আল্লাহ তায়ালা বলেছেন : “আর যদি তোমরা জুনুবি হয়ে থাকো তবে উত্তমরূপে পবিত্র হও ৷” (সূরা ৫, মায়িদা : আয়াত ৬) অর্থাৎ গোসল করো । আল্লাহ আরো বলেছেন : “তারা তোমাকে মাসিক রক্তস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে । তুমি বলো, ওটা একটা অপবিত্র ও বিব্রতকর অবস্থা। কাজেই রক্তত্রাব চলাকালে তোমরা স্ত্রীদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো। তারা পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তাদের কাছে যেওনা ।” (সূরা বাকারা : আয়াত ২২২) উভয় আয়াতে পবিত্রতা অর্জনের অর্থ যে গোসল করা, তার প্রমাণ নিম্নোক্ত আয়াতে সুস্পষ্ট : “হে মুমিনগণ, তোমরা মাতাল অবস্থায় নামাযের নিকটবর্তী হয়োনা যতোক্ষণ না তোমরা কী বলছো তা অবগত হও। আর জুনুবি অবস্থায়ও কেবল রাস্তা অতিক্রমের জন্য ব্যতিত নামাযের নিকটবর্তী হয়োনা, যতোক্ষণ না গোসল করো ।” (সূরা ৪, নিসা : আয়াত ৪৩) বস্তুত, গোসল অর্থই হলো সকল অংগ প্রত্যংগ ধোয়া। ৫. গোসলের সুন্নতসমূহ রসূল সা. যেভাবে গোসল করতেন, প্রত্যেক গোসলকারীর সেভাবে গোসল করা সুন্নত । প্রথমে : (১) দু'হাত তিনবার ধৌত করবে, (২) তারপর গপ্তাংগ ধৌত করবে, (৩) তারপর নামাযের অযুর মতো পূর্ণাংগভাবে অযু করবে। যখন কোনো ক্ষুদ্র পাত্র থেকে পানি নিয়ে গোসল করা হয়, তখন গোসলের শেষ পর্যায় পর্যন্ত পা ধোয়া বিলম্বিত করতে পারে । (8) তারপর তিনবার মাথায় পানি ঢালবে, সেই সাথে চুলে আংগুল চালিয়ে চুলের গোড়া পর্যন্ত পানি প্রবেশ করাবে । (৫) তারপর সারা শরীরে পানি ঢালবে, প্রথমে ডান দিকে ও পরে বাম দিকে । সেই সাথে বোগল, কানের ভেতরে, নাভির ভেতরে ও পায়ের আংগুলের মাঝে ও সমগ্র শরীরকে যতোটা পারা যায় কচলাবে । এ সম্পর্কে আয়েশা রা. এর হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে, www.pathagar.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।