ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) রঃ হলে অযু করাই যথেষ্ট হবে। আছরাম বলেছেন : শুনেছি, ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল : ইমাম যে ব্যক্তি গোসল করেছে, তারপর তার অযু ভংগ হয়েছে, তার কি অযু যথেষ্ট হবে? তিনি বললেন : হা। এ ব্যাপারে আমি আবদুর রহমান ইবনে আবযার হাদিসের চেয়ে উত্তম কিছু শুনিনি। ইবনে আবযা তার সাহাবি পিতা থেকে বর্ণনা করেন : তিনি জুমার দিন গোসল করতেন। আর গোসলের পর অযু ভংগ হলে শুধু অযু করতেন। পুন: গোসল করতেননা। জুমার নামায শেষ হওয়ার সাথে গোসলের সময় শেষ হয়। কাজেই যে ব্যক্তি জুমার নামাযের পর গোসল করে, তার গোসল জুমার গোসল হবেনা । এই গোসল দ্বারা মুস্তাহাবও আদায় হবেনা । কেননা ইবনে উমর রা. বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন, তোমাদের কেউ যখন জুমার নামাযে আসতে চায়, তখন সে যেনো গোসল করে। -সকল সহীহ হাদিস গ্রন্থ। ইবনে আবদুল বার বলেছেন, এ ব্যাপারে মুসলমানদের একমত্য হয়েছে। ২. ঈদের গোসল : আলেমগণ ঈদের গোসলকে মুস্তাহাব বলেছেন। এ বিষয়ে কোনো সহীহ হাদিস পাওয়া যায়না। বদরে মুনীর গ্রন্থে বলা হয়েছে : ঈদের গোসল সংক্রান্ত হাদিস দুর্বল । তবে এ সম্পর্কে সাহাবিদের কিছু ভালো উক্তি রয়েছে। ৩. যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করিয়েছে তার গোসল : বহু আলেমের মতে, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করিয়েছে, তার গোসল করা মুস্তাহাব। কেননা আবু হুরায়রা বর্ণনা করেন, রসূল সা. বলেছেন : যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করালো, সে যেনো গোসল করে, আর যে তাকে বহন করেছে, সে যেনো অযু করে। -আহমদ ও সুনানের গ্রন্থসুমৃহ। তবে ইমামগণ এ হাদিসের সমালোচনা করেছেন । আলী ইবনুল মাদায়েনী, আহমদ, ইবনুল মুনযির ও রাফেরী প্রমুখ বলেছেন, হাদিস বিশারদগণ এ বিষয়ে কোনো হাদিসকেই সহীহ আখ্যায়িত করেননি । তবে হাফেয ইবনে হাজার এ হাদিসটি সম্পর্কে বলেছেন : এ হাদিসকে তিরমিযি উত্তম ও ইবনে-হিব্বান সহীহ বলেছেন । এটি বহু সংখ্যক সূত্রে বর্ণিত হওয়ার কারণে কমের পক্ষে উত্তম না হয়েই পারেনা । যাহাবী বলেছেন : ফকীহগণ প্রামাণ্য হিসেবে গ্রহণ করেছেন এমন বহু হাদিসের চেয়ে এ হাদিসের সনদ অধিকতর শক্তিশালী । উক্ত হাদিসে যে আদেশ সূচক ক্রিয়া ব্যবহৃত হয়েছে, তা দ্বারা মুস্তাহাব বুঝানো হয়েছে। কেননা উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমরা মৃত ব্যক্তি গোসল করাতাম। এরপর আমাদের কেউ গোসল করতো, কেউ করতোনা । হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন খতীব । আবু বকর সিদ্দিক রা. এর ইন্তিকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস তাকে গোসল করালেন, তখন গোসলের পর বেরিয়ে এসে সেখানে উপস্থিত মুহাজিরদেরকে জিজ্ঞাসা করলেন : আজ বড় কঠিন ঠাণ্ডা দিন। আমি রোযাদার ॥ আমার'কি গোসল করা জরুরি? তারা বললেন : না। -মালেক। 8. ইহরামের গোসল : অধিকাংশ আলেমের মতে হজ্জ যা উমরার জন্য ইহরাম করতে সংকল্প করলে গোসল করা মুস্তাহীব। কেননা যায়দ ইবনে সাবেত রা. বলেছেন : তিনি রসূল সা.কে দেখেছেন, তিনি তার ইহরামের জন্য পোশাক খুলেছেন ও গোসল করেছেন। -দার কুতনি; বায়হাকি, তিরমিযি । তিরমিযি এ হাদিসকে উত্তম ও উকাইলী দুর্বল আখ্যায়িত করেছেন। ৫. মন্কায় প্রবেশের সময় গোসল : যে ব্যক্তি মক্কা শরিফে প্রবেশ করতে, ইচ্ছা করে তার জন্য গোসল করা মুস্তাহাব । কেননা : ইবনে উমর রা. থেকে বর্ণিত হয়েছে, রসূল সা. যখন মক্কায় যেতেন, তার আগের রাত যি তুয়ায় সকাল পর্যন্ত অবস্থান করতেন, তারপর দিনের বেলা মক্কায় www.pathagar.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।