ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ ফিক্হুস্‌ সুন্নাহ মাইমুনা রা. থেকে বর্ণিত : “খতুবতী অবস্থায় আমাদের কারো কারো ঘরে বসূল সা. আসতেন। তার কোলে মাথা রেখে কুরআন পড়তেন। অথচ সে খতুবতী। তারপর আমাদের কেউ তার রুমাল নিয়ে মসজিদে রেখে আসতো খতুবতী অবস্থায়।” -আহমদ ও নাসায়ী । এই বক্তব্য সম্বলিত আরো হাদিস রয়েছে। ৩. মুস্তাহাব গোসল অর্থাৎ যে গোসলের প্রশংসা করা হয় ও সওয়াব হয়, কিন্তু না করলে কোনো তিরস্কারও করা হয়না, গুনাহও হয়না । এ ধরনের গোসল ছয়টি : ১. জুমার গোসল : যেহেতু জুমার দিন মুসলমানদের ইবাদত ও নামাযের জন্য সমবেত হওয়ার দিন। তাই শরিয়ত প্রণেতা রসূলুল্লাহ সা. এদিন গোসল করার আদেশ দিয়েছেন ও তার প্রতি গুরুত্ব দিয়েছেন, যাতে মুসলমানরা তাদের সমাবেশে উৎকৃষ্টতম পবিত্রতা ও পরিচ্ছন্নতা নিয়ে উপস্থিত হয়। আবু সাঈদ রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক প্রাপ্ত বয়স্কের উপর জুমার দিন গোসল করা ও সাধ্যমত সুগন্ধি ব্যবহার করা ওয়াজিব । -বুখারি ও মুসলিম । ‘ওয়াজিব’ অর্থ গুরুত্বপূর্ণ মুস্তাহাব । এর প্রমাণ ইবনে উমর থেকে বর্ণিত বুখারির এই হাদিস : জুমার দিন উমর ইবনুল খাত্তাব দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সহসা রসূল সা. এর সাহাবিদের মধ্য থেকে জনৈক প্রবীণ মুহাজির উপস্থিত হলেন। তিনি ছিলেন উসমান । উমর তাকে ডেকে বললেন : এখন কোন্‌ সময়? তিনি বললেন : আমি কাজে নিয়োজিত ছিলাম । ঘরে ফেরার আগেই আযান শুনতে পেলাম । ফলে অযুর বেশি কিছু করতে পারিনি। উমর বললেন : মাত্র অযুঃ অথচ আপনি তো জানেন, রসূল সা. গোসল করার আদেশ দিতেন।” ইমাম শাফেয়ী বলেন : উসমান যখন গোসল না করতে পারায় নামায ছাড়েননি । আর উমরও তাকে গোসল করার জন্য মসজিদ থেকে বেরিয়ে যেতে বলেননি । তখন প্রমাণিত হলো যে, তারা উভয়ে জানতেন, গোসল ইচ্ছাধীন ব্যাপার । আর গোসল যে মুস্তাহাব সেটা প্রমাণিত হয় আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিমের এই হাদিস থেকেও । রসূল সা. বলেছেন : যে ব্যক্তি ভালোভাবে অযু করে জুমার নামাযে আসবে এবং নীরবে শুনবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এবং আরো তিন দিন পর্যন্ত তার যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিস দ্বারা কিভাবে মুস্তাহাব প্রমাণিত হয়, তার ব্যাখ্যা প্রসঙ্গে কুরতবী বলেন : অযু ও তৎসহ সংশ্লিষ্ট অন্যান্য কাজের উল্লেখ করে তার সওয়াব বর্ণনা, যা নামাযের বিশুদ্ধতার দাবি জানায়, প্রমাণ করে, অযুই যথেষ্ট । হাফেয ইবনে হাজার তীর গ্রন্থ তালখীসে' বলেছেন : জুমার গোসল যে ফরয নয় এ হাদিস তার সবচেয়ে বলিষ্ঠ প্রমাণ । যেহেতু গোসল বাদ দেয়ায় কোনো ক্ষতি হয়না, তাই এটিকে মুস্তাহাব বলা হয়েছে । তবে গোসল বাদ দেয়ার কারণে যদি ঘাম ও দুর্গন্ধের দরুন মানুষের কষ্ট হয়, কিংবা অনুরূপ খারাপ কিছু হয়, তাহলে গোসল ওয়াজিব ও তা বাদ দেয়া হারাম হবে। একদল আলেম গোসল বাদ দিলে যদি কারো কষ্ট না-ও হয়, তথাপি জুমার জন্য গোসল ওয়াজিব বলে রায় দিয়েছেন। তারা আবু হুরায়রার নিম্নোক্ত হাদিস দ্বারা প্রমাণ দর্শান, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক মুসলমানের জন্য সপ্তাহেএকদিন গোসল করা জরুরি। সে যেনো নিজের মাথা ও শরীর ধৌত করে । -বুখারি ও মুসলিম, | এ বিষয়ে যে সকল হাদিস বর্ণিত হয়েছে, তারা সেগুলোকে বাহ্যিক 'অর্থেই (অর্থাৎ ওয়াজিব) গ্রহণ করেন এবং এর বিপরীত অর্থ প্রত্যাখ্যান করেন। গোসলের সময় ফজর থেকে শুরু করে জুমার নামায পর্যন্ত বিস্তৃত। অবশ্য গোসল করার অব্যবহিত পর নামাযে যাওয়া মুস্তাহাব। আর গোসলের পর অযু ভংগকারী নাপাকি সংঘটিত" www.pathagar.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।