তহারাত (পবিত্রতা অর্জন) kd জুনুবির কুরআন পড়া নিষিদ্ধ হওয়ার পক্ষে প্রমাণ দর্শানো যায়। কিন্তু প্রথমোক্ত হাদিসটিতে এমন কোনো বক্তব্য নেই, যা দ্বারা কুরআন পড়া নিষিদ্ধ প্রমাণিত হয়। কেননা এতে সর্বাধিক যেটি জানা যায় তা হলো, রসূল সা. জানাবতের অবস্থায় কুরআন পড়া থেকে বিরত ছিলেন। এ ধরনের বক্তব্য দ্বারা কুরআন পড়া মাকরূহও প্রমাণিত হয়না, হারাম কিভাবে প্রমাণিত হবে?” ইমাম বুখারি, তাবারানি, দাউদ যাহেরি ও ইবনে হাযমের মতে জুনুবির জন্য কুরআন পড়া জায়েয । ইমাম বুখারি বলেছেন : ইবরাহীমের বক্তব্য হলো, ঝতুবতী মহিলা কুরআনের আয়াত পড়তে পারে । আর ইবনে আব্বাস রা. জুনুবির কুরআন পড়াকে দূষণীয় মনে করেননা। রসূল সা. সর্বাবস্থায় আল্লাহর যিকর করতেন । হাফেয ইবনে হাজার এ বিষয়ে মন্তব্য করেছেন, জুনুবি ও খাতুবতী মহিলার কুরআন পড়া নিষিদ্ধ- এই মর্মে বর্ণিত কোনো হাদিস ইমাম বুখারি সহীহ মনে করোনা । এ সংক্রান্ত হাদিসগুলো সামগ্রিকভাবে অন্যদের নিকট প্রামাণ্য হলেও এর বেশির ভাগ ব্যাখ্যা সাপেক্ষ । ৫. মসজিদে অবস্থান করা : জুনুবির জন্য মসজিদে অবস্থান করা নিষেধ । আয়েশা রা. বলেছেন : একদিন রসূল সা. এলেন। তখন তীর সাহাবিদের বাড়ি মসজিদমুখী ছিলো । তিনি বললেন : এ সমস্ত বাড়ির দরজা মসজিদ থেকে অন্যদিকে ঘুরিয়ে দাও। এ কথা বলে রসূল সা. (নিজ ঘরে বা মসজিদে) প্রবেশ করলেন। লোকেরা কিছু করলোনা । তারা আশা করছিল, তাদের জন্য কোনো অবকাশ নাযিল হবে । পরক্ষণে রসূল সা. তাদের কাছে বেরিয়ে এলেন এবং বললেন : তোমরা এসব ঘরের দরজা মসজিদ থেকে ঘুরিয়ে দাও। কেননা আমি কোনো ঝতুবতী ও জুনুবির জন্য মসজিদকে বৈধ রাখিনা ৷ -আবু দাউদ। আর উম্মে সালামা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. এই মসজিদের চত্বরে প্রবেশ করে ঘোষণা করলেন : মসজিদ জুনুবি ও খতুবতীর জন্য হালাল নয়। -ইবনে মাজাহ ও তাবারানি। উল্লিখিত উভয় হাদিস জুনুবি ও খাতুবতীর জন্য মসজিদ হালাল নয়- এটিই প্রমাণ করে । তবে মসজিদের ভেতর দিয়ে অতিক্রম করা জুনুবি ও খতুবতী উভয়ের জন্য জায়েয । কেননা আল্লাহ বলেছেন : “হে মুমিনগণ, তোমরা যখন মাতাল থাকো, তখন নামাযের কাছে যেওনা- যতোক্ষণ না তোমরা কী বলছ তা বুঝতে পারো। আর যখন জুনুবি থাক, তখনো নামাযের নিকট যেওনা- যতোক্ষণ না গোসল করো। তবে পথ অতিক্রমকারী হিসেবে হলে দোষ নেই।” (সূরা ৪ নিসা, আয়াত : ৪৩) জাবির রা. বলেন : আমাদের কেউ কেউ জুনুবি অবস্থায় মসজিদের মধ্যদিয়ে অতিক্রম করতো । -ইবনে আবি শায়বা ও সাঈদ ইবনে মানসুর । আর যায়দ বিন আসলাম বলেছেন : রসূলুল্লাহ সা. এর সাহাবিগণ জুনুবি অবস্থায় মসজিদের ভেতর দিয়ে যাতায়াত করতেন। -(ইবনুল মুনযির)। ইয়াধীদ বিন হাবীব রা. থেকে বর্ণিত : আনসারদের কিছু লোকের বাড়ির দরজা মসজিদমুখী ছিলো । তাদের জানাবত হতো । কিন্তু তারা মসজিদ ছাড়া পানি সংগ্রহ করতেও পানির কাছে যেতে পারতোনা । তাই আল্লাহ এ আয়াত নাযিল করলেন : জুনুবি অবস্থায়ও নামাযের নিকট যেওনা, কেবল পথ অতিক্রমকারী হিসেবে ব্যতিত। -ইবনে জারির। শওকানি এরপর বলেন : এ দ্বারা প্রতিপাদ্য বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় । আয়েশা রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. আমাকে বললেন : মসজিদ থেকে আমাকে রুমালটি এনে দাও । আমি বললাম : আমি খাতুবতী। তিনি বললেন : তোমার খতু তো তোমার হাতে নেই। বুখারি ব্যতিত সকল হাদিস গ্রন্থ। ১০-- www.pathagar.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।