২. জুনুবির জন্যে যেসব কাজ নিষেধ জুনুবির উপর নিম্নোক্ত কাজগুলো নিষিদ্ধ : ১. নামায.। ২. তওয়াফ । যেসব কাজের জন্য অযু করা জরুরি, সেগুলোর বিবরণে এগুলোর প্রমাণাদি উল্লেখ করা হয়েছে। ৩. কুরআন স্পর্শ করা ও বহন করা : এটা নিষেধ হওয়া সম্পর্কে অনেক ইমাম একমত, তবে ইমাম দাউদ ও ইবনে হাযম জুনুবির কুরআন স্পর্শ করা ও বহন করাকে জায়েয মনে করেন এবং একে দৃষণীয় মনে করোনা । তারা বুখারি ও মুসলিমের যে হাদিসটিকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন সেটি হলো : “রসূলুল্লাহ সা. হিরাক্লিয়াসের নিকট একটি চিঠি পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিলো : বিসমিল্লাহির রহমানির রহীম..... অবশেষে সূরা আলে-ইমরানের এ আয়াতও লেখা ছিলো : Vy EB SS Vo dt 2] 055 21525012720 ০ 20৮81 0758 -০১%50015551195615% ০৫৮4) 53 0 UU 2এ Cd Ga অর্থ : “হে আহলে কিতাব, এসো এমন একটি বাণীর দিকে, যা আমাদের ও তোমাদের মধ্যে এক, তা হলো : আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবোনা । তার সাথে কোনো কিছুকে শরিক করবোনা এবং আমরা একে অপরকে আল্লাহর বিকল্প প্রভু হিসেবে গ্রহণ করবোনা । এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলে দিও : তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম ৷” (সূরা আল ইমরান : আয়াত ৬৪) ইবনে হাযম বলেন : রসূল সা. খৃষ্টানদের নিকট এই আয়াত সম্বলিত চিঠিটি পাঠালেন। তিনি তো নিশ্চিত জানতেন, তারা এই চিঠি স্পর্শ করবে। সংখ্যাগরিষ্ঠ ইমামগণ এই যুক্তির জবাবে বলেছেন : এতো একটা চিঠি। চিঠি, তফসীর ও ফিকহের কিতাব ইত্যাদিতে আয়াত থাকা সত্বেও তা স্পর্শ করাতে কোনো দোষ নেই। কারণ এগুলোকে কুরআন বলা হয়না এবং এগুলো কুরআনের ন্যায় সম্মানিত নয়।* 8. কুরআন পড়া : অনেক ইমামের নিকট জুনুবির জন্য কুরআনের কোনো অংশ পড়া নিষেধ। আলী রা. বর্ণিত হাদিসে রয়েছে : “জানাবত (গোসল ওয়াজিব হয় এমন অপবিভ্রতা- যার বিবরণ ইতিপূর্বে দেয়া হয়েছে) ব্যতিত আর কোনো জিনিস রসূল সা.কে কুরআন থেকে দূরে রাখতোনা ।” -আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহ। হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : কেউ কেউ এ হাদিসের কোনো কোনো বর্ণনাকারীকে দুর্বল আখ্যায়িত করেছেন৷ তবে এটি উত্তম হাদিস, যা.থেকে প্রমাণ নেয়া যেতে পারে । আলী রা. থেকে আরো বর্ণিত : আমি রসূল সা.কে দেখলাম, অযু করলেন, তারপর কুরআনের একাংশ পড়লেন, তারপর বললেন : যে ব্যক্তি জুনুবি নয়, তার জন্য এরূপ করা জায়েয । জুনুবির জন্য নয়- এমনকি একটি আয়াতও নয়। -আহমদ ও আবু ইয়ালা। হায়ছামী বলেছেন : এ হাদিসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । শওকানি বলেছেন : “এ হাদিস যদি সহীহ হয়, তাহলে এ দ্বারা * তবে জুনুবির জন্যে কুরআন স্পর্শ করা ও বহন করা নিষেধ হবার ব্যাপারে কুরআন বা হাদিসে প্রমাণ নেই। কুরআনের সম্মানার্থে ইমামগণ এটাকে নাজায়েয মনে করেন। তবে তারা শিক্ষার জন্যে জায়েয মনে করেন। ইমাম দাউদ যাহেরি ও ইবনে হাযম সর্বাবস্থায় জায়েয মনে করেন। -সম্পাদক www.pathagar.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।