ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৭১ না হোক। যদি বলা হয়, অমুক পুরুষ অমুক মেয়ে দ্বারা অপবিত্র (জুনুবি) হয়েছে, তবে বুঝা যায়, সে তার সাথে সহবাস করেছে- যদিও বীর্য স্বলন না হয়ে থাকে । তিনি বলেছেন : যে যিনার কারণে শরিয়তে বেত্রাঘাতের শাস্তি নির্ধারিত হয়েছে, তা হলো সহবাস, যদিও তাতে বীর্য স্বলিত না হয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : পুরুষ যখনই নারীর দুই বাহু ও দুই পায়ের মাঝে বসে এবং নারীর অভ্যন্তরে নিজের লিংগ ঢুকিয়ে দেয়, তখনই গোসল ওয়াজিব হয়ে যায়। বীর্যপাত হোক বা না হোক। -আহমদ ও মুসলিম । আর সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত : আবু মূসা আশয়ারী রা. আয়েশা রা.কে বললেন : আমি আপনার নিকট একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কিন্তু লজ্জা লাগছে । আয়েশা রা. বললেন : জিজ্ঞাসা করো । লজ্জা করোনা । আমি তো তোমার মা। তখন আবু মূসা জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি সহবাস করলো কিন্তু বীর্যপাত করলোনা, তার বিধান কী? আয়েশা রা. রসূল সা. এর বরাত দিয়ে বললেন :: “দুই গুপ্তাংগের মিলন ঘটলেই গোসল ওয়াজিব হবে ।” -আহমদ ও মালেক । তবে মনে রাখতে হবে, লিংগের প্রবেশ জরুরি । প্রবেশ ছাড়া শুধু স্পর্শ করলে দু'জনের কারো উপরই গোসল ওয়াজিব হয়না । তিন. হায়েজ (মাসিক খতুল্রাব) ও নিফাস (প্রসবোত্তর রক্তস্রাব) বন্ধ হলে : আল্লাহ বলেছেন : “যতোক্ষণ না তারা পবিত্র হয় ততোক্ষণ তাদের নিকটবর্তী হয়োনা । যখন তারা পবিত্র হয়ে যায় তখন তাদের কাছে যেভাবে আল্লাহ আদেশ করেছেন সেভাবে আসো ।” আর রসূল সা. ফাতিমা বিনতে আবি হুবাইশ রা.কে বলেছিলেন : “যে কয়দিন তোমার মাসিক স্রাব চলে, সে ক'দিন নামায বর্জন করো । তারপর গোসল করো ও নামায পড়ো ।” -সহীহ বুখারি ও মুসলিম । এ হাদিস যদিও হায়েজ সংক্রান্ত । কিন্তু সাহাবিগণের সর্বসম্মত মতানুসারে নিফাস হায়েজের মতোই । আর যদি প্রসব হয় অথচ রক্তস্রাব না হয়, তাহলে কেউ বলেন, গোসল ওয়াজিব । কেউ বলেন, গোসল ওয়াজিব নয় । এ ব্যাপারে কুরআন বা হাদিসে কোনো নির্দেশনা নেই। চার. মৃত্যু : যখন কোনো মুসলমান মারা যায়, তাকে গোসল করানো সর্বসম্মতভাবে ওয়াজিব । যথাস্থানে এর বিস্তারিত বিবরণ দেয়া হবে। পাচ, কোনো কাফির যখন ইসলাম গ্রহণ করে : যখন কাফির ইসলাম গ্রহণ করে, তার উপর গোসল ওয়াজিব । আবু হুরায়রা রা. বর্ণনা করেন : “ছুমামা হানাফি যুদ্ধবন্দী হলো। রসূল সা. প্রতিদিন সকালে তার কাছে গিয়ে বলতেন : তোমার বক্তব্য কী হে ছুমামা? ছুমামা বলতো : আমাকে যদি হত্যা করেন তবে একজন রক্তওয়ালাকে বৌরকে) হত্যা করবেন, আর যদি করুণা করেন তবে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে করুণা করবেন। আর যদি আপনি রক্তপণ চান, তবে আপনি যা চান দেবো । রসূল সা. এর সাহাবিগণ রক্তপণ পছন্দ করতেন এবং বলতেন, একে হত্যা করে কী লাভ? এরপর রসূল সা. তার কাছে গেলে সে ইসলাম গ্রহণ করলো । রসূল সা. তাকে ছেড়ে দিলেন। তাকে আবু তালহার বাগানে পাঠিয়ে দিলেন এবং গোসল করার আদেশ দিলেন। সে গোসল করলো এবং দু'রাকাত নামায পড়লো । তখন রসূলুল্লাহ সা. বললেন : তোমাদের ভাই-এর ইসলাম গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো । -আহমদ, বুখারি ও মুসলিম । : www.pathagar.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।