৭০ ফিক্হুস্ সুন্নাহ তাই? সে বললো : হ্যা। আমরা বললাম : তোমাকে গোসল করতে হবে । এ কথা শুনে লোকটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চলে গেলো । ইবনে আব্বাস দ্রুত নামায সমাপ্ত করলেন । তারপর ইকরামাকে বললেন : এই লোকটিকে আমি চাই। তারপর তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন : তোমরা এই লোকটিকে যে ফতোয়া দিলে, তা কি আল্লাহর কিতাব থেকে দিয়েছ? আমরা বললাম : না। তিনি বললেন : তবে কি রসূল সা. থেকে? আমরা বললাম : না। তিনি বললেন : তবে কি রসূল সা. এর সাহাবিদের থেকে? আমরা বললাম : না। তিনি বললেন : তবে কোথা থেকে? আমরা বললাম : আমাদের নিজস্ব বুদ্ধি থেকে । তিনি বললেন : এ জন্যই তো রসূলুল্লাহ সা. বলেছেন : একজন ফকীহ (শরিয়ত সম্পর্কে জ্ঞানী) শয়তানের উপর এক হাজার আবেদের চেয়েও শক্তিশালী । এই পর্যায়ে লোকটি ফিরে এলো । ইবনে আব্বাস তার দিকে মনোনিবেশ করে বললেন : তুমি যে বিষয়টা উল্লেখ করেছ, ওটা যখন হয়, তখন তোমার পুরুষাংগে কি কোনো উত্তেজনা অনুভব করো? সে বললো : না। তিনি বললেন : তবে কি তোমার শরীরে কোনো অসাড়তা টের পাও? সে বললো : না। তিনি বললেন : এটা নিছক দুর্বলতা । এটার জন্যে অযু করাই তোমার যথেষ্ট । খ. যখন কারো স্বপ্নদোষ হয়, কিন্তু বীর্য দেখতে পায়না, তখন তাকে গোসল করতে হবেনা । ইবনুল মুনির বলেছেন : যে সকল আলেমের নিকট থেকে আমি দীনের শিক্ষা লাভ করেছি, তারা সর্বসম্মতভাবে এই মত পোষণ করেন। ইতিপূর্বে উদ্ধৃত উম্মে সুলাইমের হাদিসে রয়েছে : কোনো মহিলার স্বপ্নদোষ হলে তার গোসল করতে হবে কিনা এ প্রশ্নের জবাবে রসূল সা. বলেছেন : হ্যা, যদি সে পানি অর্থাৎ বীর্য দেখতে পায়। উক্ত হাদিস থেকেও প্রমাণিত হয়, বীর্য না দেখা গেলে গোসলের প্রয়োজন নেই। কিন্তু ঘুম থেকে উঠার পর যদি বীর্য নির্গত হয়, তাহলে গোসল করতে হবে। গ. যখন ঘুম থেকে উঠে আর্দ্রতা দেখতে পায়, অথচ স্বপ্নদোষ হয়েছে বলে মনে পড়েনা, তখন এ আর্দ্রতা বীর্য বলে নিশ্চিত হলে গোসল ওয়াজিব হবে । কেননা এ থেকে স্পষ্টতই বুঝা যায়, এ আর্্রতা স্বপ্নদোষ থেকেই হয়েছে, কিন্তু সে ভুলে গেছে। আর যদি সন্দেহ হয় জিনিসটা বীর্য কিনা, কিন্তু নিশ্চিত না হয়, তাহলে সতর্কতাবশত গোসল করা ওয়াজিব । মুজাহিদ ও কাতাদা বলেছেন : বীর্য বলে নিশ্চিত বিশ্বাস না হওয়া পর্যন্ত গোসল ওয়াজিব হবেনা । কেননা স্বাভাবিক অবস্থায় পবিত্রতাই নিশ্চিত । সন্দেহের কারণে নিশ্চিত বিশ্বাস বিলুপ্ত হতে পারেনা । ঘ. কামোত্তেজনার সময় বীর্ষের স্থলন টের পেয়েছে কিন্তু পুরুষাংগ চেপে ধরেছে। ফলে তা বের হতে পারেনি। এর কারণও পূর্বোক্ত হাদিস, যাতে রসূল সা. বীর্য দেখতে পাওয়ার সাথে গোসলকে শর্তযুক্ত করেছেন। কাজেই বীর্য দেখা ছাড়া গোসল ওয়াজিব হবেনা । তবে পুরুষাংগ ছেড়ে দিয়ে চলাফেরা শুরু করলে যদি বীর্য বের হয়, তাহলে গোসল করতে হবে। ঙ. কাপড়ে বীর্য দেখতে পেলো । কিন্তু কখন বেরুলো জানেনা । ইতিমধ্যে এ অবস্থায় নামায পড়ে ফেলেছে। তাকে শেষবারের ঘুমের পর থেকে নামায দোহরাতে হবে । তবে যদি এমন কোনো লক্ষণ দেখতে পায়, যা দ্বারা বুঝা যায়, শেষবারের ঘুমের আগেই বীর্য বেরিয়েছে, তাহলে যে ঘুমেই তা হয়েছে বলে সন্দেহ হোক, তারপর থেকে নামায দোহরাতে হবে। দুই. দুই যৌনাঙ্গের মিলন । অর্থাৎ পুরুষাংগের অগ্রভাগ স্ত্রীর যোনিতে ঢুকে অদৃশ্য হয়ে গেলে গোসল ওয়াজিব- যদিও বীর্যপাত না হয়। কেননা আল্লাহ বলেছেন : “যদি তোমরা সর্বোচ্চ মাত্রায় অপবিত্র হও, তবে উত্তমরূপে পবিত্র হও ।” ইমাম শাফেয়ী বলেছেন :' আরবদের ভাষায় ‘জানাবত’ (বৃহত্তম অপবিভ্রতা) প্রত্যক্ষ ও শাব্দিক অর্থে সহবাস বোধক- চাই বীর্যপাত হোক বা www.pathagar.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।