তহারাত (পবিত্রতা অর্জন) ৬৯ ৭. মাসেহ যে কারণে বাতিল হয় মোজার উপর মাসেহ বাতিল হয় : (১) মেয়াদ শেষ হলে, (২) জানাবত হলে এবং (৩) মোজা খুললে । মেয়াদ শেষ হলে বা মোজা খুললে, যদি অযু করা থাকে, তবে শুধু পা দু'খানা ধুয়ে ফেলবে। ৬. গোসল গোসল অর্থ সমগ্র শরীরে পানি প্রবাহিত করা। এটি শরিয়তের আওতাভুক্ত একটি কাজ। কেননা মহান আল্লাহ বলেছেন :. 12৮৫ ০2 “22৫ 21 “কিন্তু যদি তোমরা সর্বোচ্চ মাত্রায় অপবিত্র থাকো তবে উত্তমরূপে পবিত্র হবে ।” (সূরা ৫, মায়িদা : আয়াত ৬ অংশ বিশেষ)। ০০ ০5958095৮৯৯ ও LI 17:50 ১ ৮ Ub ৮ pase pe ০০০25 ৯2 ০29841৮৫210 01৮ 210 24 ৬৮৮ ur AGU ০১565 সি$ ৫০১95 ০2201 অর্থ : “তারা তোমার কাছে রক্তন্রাবের বিষয়ে, প্রশ্ন করে। তুমি বলো : ওটা একটা অপবি্রাবস্থা । সুতরাং তোমরা রক্তস্রাব চলাকালে স্ত্রীদের থেকে দূরে থাকবে । তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবেনা । যখন তারা উত্তমরূপে পবিত্র হবে, তখন তোমরা তাদের কাছে আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে যাবে । আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন ।” (সূরা ২, বাকারা : আয়াত ২২২) গোসলের সাথে সংশ্লিষ্ট কিছু জরুরি বিধিমালা রয়েছে, যা এখানে আলোচনা করা হচ্ছে : ১. যেসব কারণে গোসল ওয়াজিব হয় এক. ঘুমন্ত অথবা জাগ্রত অবস্থায় উত্তেজনা সহকারে নারী বা পুরুষের বীর্য নির্গত হলে গোসল ওয়াজিব হয়। এটা সকল ফকীহর অভিমত । আবু সাঈদ বর্ণনা করেছেন: রসূলুল্লাহ সা. বলেছেন : “পানি থেকে পানি।” (পানি অর্থাৎ বীর্য স্বলনের কারণে সারা শরীরে পানি ঢেলে গোসল করতে হবে ।) -মুসলিম। উম্মে সালামা রা. থেকে বর্ণিত, উম্মে সুলাইম রা. বললেন : হে রসূলুল্লাহ, আল্লাহ তো সত্য কথা বলতে লজ্জাবোধ করেননা ৷ মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? তিনি জবাব দিলেন : হ্যা, যদি পানি দেখতে পায়। -বুখারি ও মুসলিম প্রমুখ । এ প্রসঙ্গে প্রায়ই সংঘটিত হয় এমন কিছু অবস্থা সম্পর্কে অবহিত করা সমীচীন মনে করছি। কেননা বিষয়গুলো প্রয়োজন হয়ে থাকে : ক. কোনো কামোত্তেজনা ছাড়া, রোগ বা ঠাণ্তাজনিত কারণে বীর্যপাত হলে গোসল ওয়াজিব হয়না। কেননা আলী রা. বর্ণিত হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. তাকে বললেন, তোমার যখন প্রচণ্ড বেগে বীর্যপাত হয়, তখন গোসল করো । -আবু দাউদ । মুজাহিদ বলেছেন : আমরা ইবনে আব্বাসের কতিপয় শিষ্য- তাউস, সাঈদ বিন জুবাইর ও ইকরামা মসজিদে সমবেত ছিলাম, আর ইবনে আব্বাস নামায পড়ছিলেন, এ সময় জনৈক ব্যক্তি আমাদের সামনে এসে দীড়ালো । সে বললো : এখানে কি কোনো মুফতী আছে? আমরা বললাম : যা জিজ্ঞাসা করতে চাও করো । সে বললো : আমি যখনই পেশাব করি, তখনই পেশাবের পরপর তীব্র বেগে পানি নির্গত হয়। আমরা বললাম : যে পানিতে সন্তান জন্মে, www.pathagar.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।