ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ ফিক্ছুস্‌ সুন্নাহ খোলার জন্য নিচু হলাম । তখন তিনি বললেন : থাক, মোজা খুলোনা । কারণ আমি পবিত্র অবস্থায় ও দুটো পরেছি। অতপর তিনি সেগুলোর উপর মাসেহ করলেন । -আহমদ, বুখারি ও মুসলিম। হুমায়দী স্বীয় মুসনাদে মুগীরা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন : আমরা বললাম, “হে রসূল, আমরা কি মোজার উপর মাসেহ করবো? তিনি বললেন : হ্যা, যদি তা পবিত্র অবস্থায় পায়ে ঢুকানো হয়।” কোনো কোনো ফকীহ শর্ত আরোপ করেছেন, মোজা ফরযের স্থানটিকে আবৃতকারী হওয়া চাই এবং কোনো ফিতে ইত্যাদি দিয়ে বাধা ছাড়াই পায়ে লেগে থাকে- এমন হওয়া চাই। আর সেই সাথে তা পরে অবিরাম চলা ফেরা করার যায় এমন হওয়া চাই। তবে ইবনে তাইমিয়া তার ফতোয়া গ্রন্থে এসব শর্তকে দুর্বল আখ্যায়িত করেছেন। ৪. মাসেহ্‌র স্থান শরিয়ত নির্ধারিত মাসেহের স্থান হলো মোজার পিঠ । কারণ : মুগীরা রা. বলেন : আমি রসূল সা.কে মোজার পিঠের উপর মাসেহ করতে দেখেছি। -আহমদ, আবু দাউদ ও তিরমিযি । আলী রা. বলেছেন : “ইসলাম যদি মানুষের মতামত ভিত্তিক ধর্ম হতো, তাহলে মোজার উপরের অংশের চেয়ে নিচের অংশ মাসেহ করাই অগ্রগণ্য হতো । আমি রসূল সা.কে মোজার উপরিভাগে মাসেহ করতে দেখেছি।” -আবু দাউদ, দার কুতনি। আর শাব্দিক ও আভিধানিকভাবে মাসেহ বলতে যা বুঝায়, সেটাই ওয়াজিব । এর মধ্যে নির্দিষ্ট করার কিছু নেই। আর এ ব্যাপারে কোনো সহীহ হাদিসে কিছুই উল্লেখ নেই। ৫. মাসেহ্র মেয়াদ বাড়িতে অবস্থানকালে মোজার উপর মাসেহ্র মেয়াদ এক দিন ও এক রাত, আর সফরে তিন দিন তিন রাত। সাফওয়ান বিন আস্সাল রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. আমাদেরকে মোজার উপর মাসেহ করার আদেশ দিয়েছেন যখন পবিত্র অবস্থায় তা পায়ে ঢুকাবো, সফরে তিন দিন এবং বাড়িতে এক দিন ও এক রাত। আর জানাবত € নাপাকি) ব্যতিত আমরা তা যেনো না খুলি ৷” -শীফেয়ী, আহমদ, ইবনে খুযায়মা, তিরমিযি ও নাসায়ী । শুরাইহ বিন হানী রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি আয়েশা রা.কে মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন্‌ : আলী রা.কে জিজ্ঞাসা করো। কেননা সে এ ব্যাপারে আমার চেয়ে ভালো জানে। সে রসূল সা. এর সাথে সফর করতো । তাই আমি আলী রা.কে জিজ্ঞাসা করলাম। তিনি জবাব দিলেন, রসূল সা. বলেছেন : “মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত । আর মুকীমের (বাড়িতে অবস্থানকারীর) জন্য এক দিন ও এক রাত ।” -আহমদ, মুসলিম, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ । বায়হাকি বলেছেন : এ অধ্যায়ে এটাই সবচেয়ে সহীহ হাদিস। মেয়াদ শুরু হবে মাসেহ শুরু করার সময় থেকে । কেউ কেউ বলেন : মোজা পরার পর যখন অযু করার প্রয়োজন দেখা দেবে তখন থেকে। ৬. মাসেহর নিয়ম অযুকারী যখন তার অযু শেষ করবে এবং মোজা বা চামড়ার মোজা পরবে, তারপর থেকে প্রতিবার অযুর সময় তার জন্য মোজার উপর মাসেহ করা জায়েয । পা ধোয়ার প্রয়োজন নেই। তাকে বাড়িতে অবস্থানকালে এক দিন এক রাত এবং প্রবাসে তিন দিন তিন রাত এর অনুমতি দেয়া হয়েছে। তবে জানাবত হলে মোজা খুলতে হবে । কেননা ইতিপূর্বে উল্লিখিত সাফওয়ানের হাদিসে এটাই বলা হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।